জাতীয়

প্রয়োজন অনুযায়ীই যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কিনবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

২ ঘন্টা আগে


প্রয়োজন অনুযায়ীই যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কিনবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত


কোনো চাপের কারণে নয়, দেশের প্রয়োজন অনুযায়ী যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং উড়োজাহাজ কেনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, বাংলাদেশকে একটি এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে বিমানের বহরে ৭০ থেকে ৮০টি উড়োজাহাজের প্রয়োজন রয়েছে। সেই প্রয়োজন বিবেচনা করেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং আমরা কিনতে থাকব। কোনো চাপে নয়, প্রয়োজনেই কেনা হবে।’

এদিকে, গত ২৯ আগস্ট ভারতে আওয়ামী লীগ নেতাদের একটি কর্মসূচির অনুমোদন না দেওয়ার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ সিদ্ধান্ত দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য ইতিবাচক।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর প্রসঙ্গে হুমায়ুন কবির জানান, সফরের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা চলছে।


বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি লঘুচাপের প্রভাবে দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে দেওয়া বিশেষ বুলেটিনে এ সতর্কবার্তা জারি করা হয়।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উড়িষ্যা এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর

৫০ মিনিট আগে


প্যাডেল রিকশা বন্ধ, ব্যাটারিচালিত রিকশায় নীতিমালা ও প্রাইভেটকার নিয়ন্ত্রণের দাবি
প্যাডেল রিকশা বন্ধ, ব্যাটারিচালিত রিকশায় নীতিমালা ও প্রাইভেটকার নিয়ন্ত্রণের দাবি

সারাদেশে প্যাডেলচালিত রিকশা বন্ধ করা, ব্যাটারিচালিত রিকশার জন্য নীতিমালা প্রণয়ন এবং পরিবেশ রক্ষায় প্রাইভেটকার নিয়ন্ত্রণে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে মন্ত্রিপরিষদ সচিব, সড়ক পরিবহন ও সেতু সচিব, পরিবেশ সচিব, বিআরটিএ চেয়ারম্যান এবং এনবিআর চেয়ারম্যানকে এ নোটিশ পাঠান।নোটিশে আগামী ১০ দিনের...

১ ঘন্টা আগে


হরমুজ সংকটে কাতারের এলএনজি সরবরাহ নিয়ে নতুন অনিশ্চয়তা, বিপাকে বাংলাদেশ
হরমুজ সংকটে কাতারের এলএনজি সরবরাহ নিয়ে নতুন অনিশ্চয়তা, বিপাকে বাংলাদেশ

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় সেপ্টেম্বরের পরও বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ করতে পারবে না কাতারএনার্জি। একই কারণে পাকিস্তানকেও অক্টোবর পর্যন্ত এলএনজি কার্গো বাতিলের কথা জানানো হয়েছে। ইউরোপের কয়েকটি ক্রেতাকেও একই ধরনের নোটিস দিয়েছে কাতারএনার্জি।ইতালির জ্বালানি কোম্পানি এডিসন শুক্রবার জানিয়েছে, কাতারএনার্জি তাদের আরও পাঁচটি এলএনজি কার্গো সরবরাহ...

৪ ঘন্টা আগে


বিএনপি শুধু বহুদলীয় নয়, সংসদীয় গণতন্ত্রও ফিরিয়ে এনেছে: প্রধানমন্ত্রী
বিএনপি শুধু বহুদলীয় নয়, সংসদীয় গণতন্ত্রও ফিরিয়ে এনেছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেনি, সংসদীয় গণতন্ত্রও এ দলের হাত ধরে এসেছে। গণতন্ত্রের প্রতি বিএনপি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং একটি কার্যকর ও শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই দেশের টেকসই অগ্রগতি ও উন্নয়ন সম্ভব।সোমবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি আন্দা ফিলিপ সৌজন্য সাক্ষাৎ...

৫ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom