প্রথম রূপায়ণ আর্মড ফোর্সেস গলফ টুর্নামেন্টের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
ঢাকা: রাজধানীর জলসিঁড়ি গলফ ক্লাবে শনিবার সকালেই উদ্বোধন করা হয়েছে প্রথম রূপায়ণ আর্মড ফোর্সেস ডে কাপ গলফ টুর্নামেন্ট। টুর্নামেন্টের উদ্বোধন করেন জলসিঁড়ি গলফ ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট মেজর জেনারেল মোঃ হাসানুজ্জামান এবং রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল।
উদ্বোধনী অনুষ্ঠানে বেলুন উড়িয়ে শুরু হয় কার্যক্রম, এরপর মেজর জেনারেল মোঃ হাসানুজ্জামান ও মাহির আলী খাঁন রাতুল গলফ মাঠে পটে বল ফেলে টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা করেন। উদ্বোধনের পর উপস্থিতরা ফটোশুটেও অংশ নেন।
জলসিঁড়ি গলফ ক্লাবের প্রেসিডেন্ট বলেন, “রূপায়ণ আর্মড ফোর্সেস ডে কাপ গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করার জন্য রূপায়ণ গ্রুপকে ধন্যবাদ। তারা প্রথম থেকেই আমাদের ক্লাবের উন্নয়নের সঙ্গে যুক্ত। আশা করি, ভবিষ্যতেও তারা আমাদের সঙ্গে থাকবে।”
মেজর জেনারেল মোঃ হাসানুজ্জামান প্রতিযোগিদের উদ্দেশ্য করে বলেন, “জলসিঁড়ি গলফ ক্লাবের প্রাকৃতিক সৌন্দর্য অন্য গলফ ক্লাবের চেয়ে ব্যতিক্রমী ও আকর্ষণীয়। তাই এখানে অনেক গলফার খেলার জন্য আসেন।”
রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল বলেন, “আমরা চাইছিলাম জলসিঁড়ির সুন্দর প্রকল্পে স্পনসর করার মাধ্যমে দেশের গলফ এবং সোসাইটি ডেভেলপমেন্টের বিষয়গুলো মানুষের কাছে পৌঁছাক। একটি সোসাইটিকে গলফের মাধ্যমে ডেভেলপ করা সম্ভব, সেটি আমরা তুলে ধরতে চেয়েছি। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখব।”
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন জলসিঁড়ি গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমান, সিইও লে. কর্ণেল আরিফ আহমেদ বেলাল (রিটায়ার্ড), রূপায়ণ গ্রুপের উপদেষ্টা আব্দুল গাফফার, ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব (অব), সিইও ব্রিগেডিয়ার জেনারেল এবিএম সালাউদ্দিন (অব.), লেফটেন্যান্ট কর্নেল কবিরউদ্দিন আহমেদ (অব.) এবং হাবিবুর রহমান পলাশ হেড অফ মিডিয়া হিসেবে।
সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের
ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।গ্রুপ ‘এ’-এর দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। ফলে পরের পর্বে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের
১৬ ঘন্টা আগে
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...
২ দিন আগে
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে
৫ দিন আগে
স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা
লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে...
৫ দিন আগে
