প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)
অনলাইন ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করা হয়।
সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা।
দলীয় সূত্রে জানা গেছে, আহ্বায়ক নাহিদ ইসলাম লড়বেন ঢাকা-১১ আসনে এবং সদস্যসচিব আখতার হোসেন প্রতিদ্বন্দ্বিতা করবেন রংপুর-৪ আসনে। ঢাকা-১৮ আসনে নির্বাচন করবেন নাসীরুদ্দীন পাটওয়ারী এবং কুমিল্লা-৪ আসনে হাসনাত আবদুল্লাহ।
‘ব্যালট রেভল্যুশনে যাচ্ছি’ — নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রার্থীদের নাম ঘোষণার আগে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এবারের নির্বাচনে তারা “ব্যালট রেভল্যুশনে” যাচ্ছেন।
তিনি আরও বলেন, নির্বাচনের দিন অনুষ্ঠিতব্য গণভোটে ‘হ্যা’-এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানানো হবে ভোটারদের উদ্দেশে। একই সঙ্গে দলীয় প্রতীক ‘শাপলা কলি’-তে ভোট চাইতেও প্রার্থীদের নির্দেশ দেওয়া হয়েছে।
মনোনয়ন উন্মুক্ত, এক হাজারের বেশি ফরম সংগ্রহ
নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব তাসনীম জারা জানান, দেশব্যাপী মনোনয়ন ফরম উন্মুক্ত করা হয়েছিল। দেড় হাজারের বেশি মানুষ ফরম সংগ্রহ করেছেন। তার দাবি, এনসিপির প্রার্থী তালিকা হবে ‘ব্যতিক্রমী’।
এদিকে আখতার হোসেন বলেন, “আজ শুধু প্রাথমিক তালিকা প্রকাশ করছি। যাদের বিরুদ্ধে অভিযোগ আসবে, তদন্ত করে প্রয়োজন হলে তাদের প্রার্থিতা বাতিল করা হবে।”
বিভাগভিত্তিক প্রার্থী তালিকা
নিচে অঞ্চলভিত্তিক প্রার্থীদের সারসংক্ষেপ আকারে উল্লেখ করা হলো—
উত্তরাঞ্চল
- পঞ্চগড়-১: মো. সারজিস আলম
- ঠাকুরগাঁও-২: মো. রবিউল ইসলাম
- ঠাকুরগাঁও-৩: মো. গোলাম মর্তুজা সেলিম
- দিনাজপুর-৩: আ হ ম শামসুল মুকতাদির
- দিনাজপুর-৫: ডা. মো. আব্দুল আহাদ
- নীলফামারী-২: ডা. মো. কামরুল ইসলাম দর্পন
- নীলফামারী-৩: মো. আবু সায়েদ লিয়ন
- লালমনিরহাট-২: রাসেল আহমেদ
- লালমনিরহাট-৩: মো. রকিবুল হাসান
রংপুর ও রাজশাহী বিভাগ
- রংপুর-১: মো. আল মামুন
- রংপুর-৪: আখতার হোসেন
- কুড়িগ্রাম-১: মো. মাহফুজুল ইসলাম
- কুড়িগ্রাম-২: ড. আতিক মুজাহিদ
- কুড়িগ্রাম-৩: ইঞ্জিনিয়ার মো. আবু সাঈদ জনি
- গাইবান্ধা-৩: মো. নাজমুল হাসান সোহাগ
- গাইবান্ধা-৫: ডা. আ. খ. ম. আসাদুজ্জামান
- জয়পুরহাট-১: গোলাম কিবরিয়া
- জয়পুরহাট-২: আবদুল ওয়াহাব দেওয়ান কাজল
- বগুড়া-৬: আব্দুল্লাহ-আল-ওয়াকি
- চাঁপাইনবাবগঞ্জ-২: মু. নাজমুল হুদা খান (রুবেল খান)
নওগাঁ–নাটোর–সিরাজগঞ্জ–পাবনা
- নওগাঁ-১: কৈলাশ চন্দ্র রবিদাস
- নওগাঁ-২: মো. মাহফুজার রহমান চৌধুরী
- নওগাঁ-৩: পরিমল চন্দ্র (উরাও)
- নওগাঁ-৪: মো. আব্দুল হামিদ
- নওগাঁ-৫: মনিরা শারমিন
- নাটোর-২: আব্দুল মান্নাফ
- নাটোর-৩: অধ্যাপক এস. এম. জার্জিস কাদির
- সিরাজগঞ্জ-৩: দিলশানা পারুল
- সিরাজগঞ্জ-৪: দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি)
- সিরাজগঞ্জ-৫: মনজুর কাদের
- সিরাজগঞ্জ-৬: এস এম সাইফ মোস্তাফিজ
- পাবনা-৪: অধ্যক্ষ ড. মো. আব্দুল মজিদ
খুলনা–বরিশাল বিভাগ
- মেহেরপুর-১: মো. সোহেল রানা
- মেহেরপুর-২: অ্যাডভোকেট সাকিল আহমাদ
- চুয়াডাঙ্গা-১: মোল্লা মোহাম্মদ ফারুক এহসান
- ঝিনাইদহ-১: অ্যাডভোকেট লাবাবুল বাসার
- যশোর-৪: মো. শাহজাহান কবীর
- মাগুড়া-২: মোহাম্মাদ তরিকুল ইসলাম
- বাগেরহাট-২: মোল্যা রহমাতুল্লাহ
- খুলনা-১: মো. ওয়াহিদ উজ জামান
- খুলনা-২: ফরিদুল হক
- পটুয়াখালী-১: অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা
- পটুয়াখালী-২: মুজাহিদুল ইসলাম শাহিন
- ভোলা-১: অ্যাডভোকেট মো. জিয়াউর রহমান
- বরিশাল-৪: আবু সাঈদ মুসা
- বরিশাল-৫: মো. নুরুল হুদা চৌধুরী
- ঝালকাঠি-১: ডা. মাহমুদা আলম মিতু
- পিরোজপুর-৩: ড. মো. শামীম হামিদী
ময়মনসিংহ বিভাগ
- ময়মনসিংহ-১: মো. আবু রেহান
- ময়মনসিংহ-৩: কবি সেলিম বালা
- ময়মনসিংহ-৫: মিয়াজ মেহরাব তালুকদার
- ময়মনসিংহ-৬: জাবেদ রাসিন
- ময়মনসিংহ-৭: অ্যাডভোকেট এ. টি. এম. মাহবুব-উল আলম
- ময়মনসিংহ-৯: আশিকিন আলম (রাজন)
- ময়মনসিংহ-১১: তানহা শান্তা
ঢাকা বিভাগ
- ঢাকা-১: মো. রাসেল আহমেদ
- ঢাকা-৪: ডা. জাহিদুল ইসলাম
- ঢাকা-৫: এস এম শাহরিয়ার
- ঢাকা-৭: তারেক আহম্মেদ আদেল
- ঢাকা-৯: ডা. তাসনিম জারা
- ঢাকা-১১: মো. নাহিদ ইসলাম
- ঢাকা-১২: নাহিদা সারওয়ার নিভা
- ঢাকা-১৩: আকরাম হুসাইন
- ঢাকা-১৫: অবসরপ্রাপ্ত মেজর মুহাম্মদ আলমগীর ফেরদৌস
- ঢাকা-১৬: আরিফুল ইসলাম আদীব
- ঢাকা-১৭: ডা. তাজনূভা জাবীন
- ঢাকা-১৮: নাসীরুদ্দীন পাটওয়ারী
- ঢাকা-১৯: ফয়সাল মাহমুদ শান্ত
- ঢাকা-২০: ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ
নারায়ণগঞ্জ–গাজীপুর–নরসিংদী–ফরিদপুর অঞ্চলে
- গাজীপুর-৬: ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল
- নরসিংদী-১: মো. আবদুল্লাহ আল ফয়সাল
- নরসিংদী-২: সারোয়ার তুষার
- নরসিংদী-৪: ডা. মো. মামুনুর রহমান জাহাঙ্গীর
- নরসিংদী-৫: মো. নাজমুল হক সিকদার
- নারায়ণগঞ্জ-৪: অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন
- নারায়ণগঞ্জ-৫: আহমেদুর রহমান তনু
- রাজবাড়ী-২: সাইয়েদ জামিল (জামিল হিজাযী)
- ফরিদপুর-৩: সৈয়দা নীলিমা দোলা
সিলেট বিভাগ
- সিলেট-১: এহতেশাম হক
- সিলেট-৩: ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ
- সিলেট-৪: মো. রাশেল উল আলম
- মৌলভীবাজার-৪: প্রীতম দাশ
- হবিগঞ্জ-৪: নাহিদ উদ্দিন তারেক
চট্টগ্রাম বিভাগ
- কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহ
- কুমিল্লা-৬: নাভিদ নওরোজ শাহ
- চাঁদপুর-১: আরিফুল ইসলাম
- চাঁদপুর-২: ইসরাত জাহান বিন্দু
- চাঁদপুর-৫: মো. মাহাবুব আলম
- ফেনী-৩: মোহাম্মাদ আবুল কাশেম
- নোয়াখালী-১: ব্যারিস্টার মো. ওমর ফারুক
- নোয়াখালী-৫: অ্যাডভোকেট হুমায়রা নূর
- নোয়াখালী-৬: আব্দুল হান্নান মাসউদ
- চট্টগ্রাম-৬: মহিউদ্দিন জিলানী
- চট্টগ্রাম-৮: মো. জোবাইরুল হাসান আরিফ
- চট্টগ্রাম-৯: মো. রিয়াজুল আনোয়ার চৌধুরী সিন্টু
- চট্টগ্রাম-১০: সাগুফতা বুশরা মিশমা
- চট্টগ্রাম-১১: মোহাম্মদ আজাদ দোভাষ
- চট্টগ্রাম-১৩: জুবাইরুল আলম মানিক
- চট্টগ্রাম-১৪: মুহাম্মদ হাসান আলীম
- চট্টগ্রাম-১৫: আবদুল মাবুদ সৈয়দ
- চট্টগ্রাম-১৬: মীর আরশাদুল হক
পার্বত্য ও কক্সবাজার অঞ্চল
- কক্সবাজার-১: মো. মাইমুল আহসাম খান
- কক্সবাজার-২: আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন
- কক্সবাজার-৪: মুহাম্মদ হোসাইন
- খাগড়াছড়ি: অ্যাডভোকেট মনজিলা সুলতানা
- রাঙামাটি: প্রিয় চাকমা
- বান্দরবান: মংসা প্রু চৌধুরী
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
৭ ঘন্টা আগে
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...
১৯ ঘন্টা আগে
রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান
আজ বিকাল ৪.৩০টায় রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন শেষে তিনি বলেন, “আমাদের প্রাথমিকভাবে ঘোষণা করা সহায়তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এটা দিয়ে শুরু, এটা শেষ...
২২ ঘন্টা আগে
পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটের অভিযোগ ফুয়াদের
রাজধানীর মিরপুর-১ নম্বরে ভেঙে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার থেকে কোটি কোটি টাকার যন্ত্রপাতি ও সরঞ্জাম লুটের অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তাঁর দাবি, পুলিশের গাড়ির সামনেই হাসপাতালের ফার্নিচার ও যন্ত্রপাতি ট্রাকে তুলে নেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে...
২৩ ঘন্টা আগে
