প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল ও শামীমা নাসরিনের ১৫ মাসের কারাদণ্ড
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি ডট কম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল ও তাঁর স্ত্রী, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে ১৫ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও তিন মাসের কারাভোগ করতে হবে।
সোমবার (১৯ জানুয়ারি) মামলার বাদীপক্ষের আইনজীবী মুসতাভী হাসান রাতুল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত না থাকায় সাজা পরোয়ানার পাশাপাশি তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গ্রাহকদের সঙ্গে প্রতারণার উদ্দেশ্যে ইভ্যালি কর্তৃপক্ষ বিভিন্ন সময় আকর্ষণীয় বিজ্ঞাপন প্রচার করে পণ্যের ওপর লোভনীয় ছাড় ও বিশেষ অফারের ঘোষণা দেয়। এসব বিজ্ঞাপনের প্রলোভনে পড়ে ২০২১ সালের ৪ জুন মামলার বাদী মো. বজলুর রহমান একটি হোন্ডা লিভো ১১০ সিসি মোটরসাইকেল কেনার জন্য ৬১ হাজার ১৪০ টাকা অগ্রিম পরিশোধ করেন। তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ডেবিট কার্ডের মাধ্যমে অর্থ পরিশোধ করেন।
অভিযোগে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে মোটরসাইকেলটি সরবরাহ না করে ইভ্যালি কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করতে থাকে। এমনকি মামলা না করার অনুরোধ জানিয়ে পণ্যের ডেলিভারি পিছিয়ে দেওয়া হয়। পরবর্তীতে গণমাধ্যমে ইভ্যালির কার্যক্রম বন্ধের খবর প্রকাশিত হলে বাদী প্রতিষ্ঠানটির কার্যালয়ে গিয়ে সেটি বন্ধ দেখতে পান।
এই ঘটনায় ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর মো. বজলুর রহমান আদালতে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০২৫ সালের ২৫ আগস্ট আদালত মোহাম্মদ রাসেল ও শামীমা নাসরিনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। বিচার চলাকালে মামলার বাদী নিজেই আদালতে সাক্ষ্য প্রদান করেন।
দীর্ঘ শুনানি শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিদের বিরুদ্ধে দণ্ডাদেশ প্রদান করেন।
উল্লেখ্য, ইভ্যালির বিরুদ্ধে গ্রাহকদের কাছ থেকে অগ্রিম অর্থ নিয়ে পণ্য সরবরাহ না করার অভিযোগে এর আগেও একাধিক মামলা ও তদন্ত কার্যক্রম পরিচালিত হয়েছে। এ রায় ই-কমার্স খাতে গ্রাহক প্রতারণা রোধে একটি গুরুত্বপূর্ণ নজির হিসেবে দেখা হচ্ছে।
দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফের রিট
দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ২ ও ১৩ সেপ্টেম্বরের দুটি প্রেস ব্রিফিংয়ের আইনগত বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।রিটে অভিযোগ করা হয়েছে, অনুসন্ধান শুরুর পর্যায়েই আসিফ মাহমুদের বিরুদ্ধে আনা অভিযোগের ‘প্রাথমিক...
১ দিন আগে
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল
দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় দুই দফায় মোট আট দিনের রিমান্ড শেষে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এ আদেশ দেন।এদিন দ্বিতীয় দফার চার দিনের রিমান্ড
১ দিন আগে
হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পিছিয়েছে। তদন্ত প্রতিবেদন জমা দিতে না পারায় প্রায় ২০ বারের মতো সময় পেছানোর পর আগামী ৩ নভেম্বর প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন আদালত।রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন। এদিন...
২ দিন আগে
ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি ৫ দিনের রিমান্ডে
রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে তাকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।রাত ৮টা ৪৬
৪ দিন আগে
