পরিস্থিতি স্বাভাবিক হলে প্রত্যাহার হবে ১৪৪ ধারা: খাগড়াছড়ি জেলা প্রশাসক
অনলাইন ডেস্ক
খাগড়াছড়ি জেলার পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলেই ১৪৪ ধারা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।
বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় জেলা সদরের স্বনির্ভর বাজারে সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সময় তিনি সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন।
তিনি জানান, খাগড়াছড়ির সাম্প্রতিক ঘটনাবলি তদন্তে গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটি ইতিমধ্যে তাদের কাজ শুরু করেছে। বর্তমানে তথ্য সংগ্রহের কাজ চলছে এবং আগামী রোববার থেকে সরেজমিন তদন্ত কার্যক্রম শুরু হবে।
জেলা প্রশাসক আরও বলেন, সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হলে আইনশৃঙ্খলা বাহিনীর মতামতের ভিত্তিতে ১৪৪ ধারা প্রত্যাহারের ঘোষণা দেওয়া হবে।
একই সঙ্গে, খাগড়াছড়ি এবং গুইমারায় সাম্প্রতিক ঘটনায় যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণ এবং ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজও চলমান রয়েছে। এই তালিকা প্রণয়নের পর বিশেষ বরাদ্দের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে।
ত্রিশালে বালুর ঘাটের কর্মীকে ইউএনওর পেটানোর অভিযোগ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় একটি বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পেটানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ইজারাদার পক্ষের দাবি, বুধবার (১১ আগস্ট) দুপুর ১টা ৫৯ মিনিটের দিকে উপজেলার কাঁঠাল ইউনিয়নের কালীরবাজারের কুলুরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।সামাজিক...
৮ ঘন্টা আগে
সন্তানের চিকিৎসায় সঞ্চয় শেষ, এবার কিডনি বাঁচাতে মানুষের সহায়তা চান শিক্ষক
দুই দশক ধরে সন্তানের চিকিৎসার পেছনে ছুটেছেন মো. আলী আনোয়ার। দেশে-বিদেশের হাসপাতাল, চিকিৎসকের পরামর্শ, ওষুধ ও চিকিৎসার খরচ-সবকিছুর ভার কাঁধে নিয়ে সন্তানের সুস্থতার আশায় নিজের জীবনের সঞ্চয়টুকুও শেষ করে ফেলেছেন তিনি। কিন্তু নিয়তি যেন এবার তাকে আরও কঠিন পরীক্ষার মুখোমুখি করেছে।২০২৫ সালের অক্টোবর মাসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আলী আনোয়ার।...
১ দিন আগে
গুলিবিদ্ধ ছাত্রদল নেতা মাসুম ৯ দিন পর মারা গেলেন
নরসিংদীর পলাশে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ছাত্রদল নেতা ইব্রাহিম আল মাসুম (৪০) মারা গেছেন। নয় দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার সকাল ৯টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।নিহত ইব্রাহিম আল মাসুম উপজেলার ডাঙ্গা ইউনিয়নের হাসনহাটা গ্রামের মমিন হাজীর ছেলে। তিনি ডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের...
২ দিন আগে
শাহজালাল বিমানবন্দরে গাড়ি থেকে পৌনে ৪ কোটি টাকার সোনা উদ্ধার, চালক পলাতক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে একটি গাড়িতে অভিযান চালিয়ে প্রায় পৌনে ৪ কোটি টাকা মূল্যের সোনা উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। অভিযান টের পেয়ে গাড়ির চালক শামীম মিয়া গাড়িটি ফেলে পালিয়ে যান।সোমবার (১০ আগস্ট) বিমানবন্দরের বাইরের গোলচত্বর এলাকায় এ অভিযান চালানো হয়।কাস্টমস গোয়েন্দা সূত্র জানায়, গোপন সংবাদের...
২ দিন আগে
