পরীবাগের ঘটনায় নিজের অবস্থান ব্যাখ্যা করলেন ডাকসু নেতা জুবায়ের
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজধানীর পরীবাগে তৃতীয় লিঙ্গের মানুষের সঙ্গে বাকবিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন ডাকসু নেতা যুবাইর বিন নেছারী (এ বি জুবায়ের)। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
ভিডিওতে তৃতীয় লিঙ্গের কয়েকজনকে জুবায়েরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করতে শোনা যায়। তবে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেছেন, ভিডিওটি বিকৃতভাবে উপস্থাপন করে তার চরিত্রহননের চেষ্টা করা হচ্ছে।
ফেসবুক পোস্টে জুবায়ের লেখেন, তার বন্ধু সাংবাদিক সিফাতুল্লাহ তাসনিম পরীবাগ ব্রিজ এলাকায় তৃতীয় লিঙ্গের কিছু মানুষের কথিত পতিতাবৃত্তি সংক্রান্ত অভিযোগ নিয়ে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে সেখানে যান এবং তাকে সঙ্গে নেন। তিনি আরও দাবি করেন, ঘটনাস্থলে যাওয়ার আগে শাহবাগ থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছিল এবং পুলিশকেও সেখানে আসার অনুরোধ জানানো হয়েছিল।
জুবায়েরের ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থলে সাংবাদিক প্রশ্ন করা শুরু করলে কয়েকজন তৃতীয় লিঙ্গের ব্যক্তি ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তিনি দাবি করেন, এ সময় তার সাংবাদিক বন্ধুর গায়েও হাত তোলা হয় এবং পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পোস্টে তিনি আরও লেখেন, “পুরো বিষয়টি আগে থেকেই পুলিশ প্রশাসন জানত এবং তারাও সেখানে উপস্থিত ছিল। অথচ ঘটনাটির একটি অংশের ভিডিও ছড়িয়ে আমার চরিত্রহননের হীন চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে আমি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি।”
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তৃতীয় লিঙ্গের কয়েকজন ব্যক্তি জুবায়েরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন। ভিডিওতে তাদের দাবি, জুবায়ের ও তার সঙ্গে থাকা ব্যক্তি তাদের পরিচয় নিয়ে প্রশ্ন করেন এবং পরে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষ থানায় যাওয়ার কথা বলেন এবং পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
তবে ভিডিওতে উত্থাপিত অভিযোগগুলোর স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এ ঘটনায় সংশ্লিষ্ট থানার পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
রাড্ডা সেন্টারে হামলা: জামায়াত-আওয়ামী লীগের ইন্ধন আছে কি না তদন্তের দাবি
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও ভবন ধ্বংসের ঘটনায় জামায়াত কিংবা আওয়ামী লীগের কোনো ইন্ধন ছিল কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি।শনিবার ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাড্ডা ক্লিনিক প্রাঙ্গণ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি
৯ ঘন্টা আগে
গুলিস্তানে জাসদ কার্যালয় ঘিরে যুবদলের অবস্থান, আটক অর্ধশতাধিক
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থানের অভিযোগ উঠেছে। এ অভিযোগের পর শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কার্যালয়টি ঘিরে অবস্থান নেন যুবদলের নেতাকর্মীরা। পরে সেখানে অভিযান চালিয়ে অর্ধশতাধিক ব্যক্তিকে হেফাজতে নেওয়ার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন যুবদলের কেন্দ্রীয়...
১২ ঘন্টা আগে
মানববন্ধন শেষে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ, থানায় জিডি
ফুটপাত দখল, চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে শান্তিপূর্ণ মানববন্ধন শেষে বাড়ি ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভাটারা থানার নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।জিডিতে উল্লেখ করা হয়, ২৫ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে
১৭ ঘন্টা আগে
নাগরিক অধিকার ও জনস্বার্থসংশ্লিষ্ট দাবিতে ভাটারায় মানববন্ধন
ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার: নাগরিক অধিকার রক্ষা, ফুটপাত দখলমুক্ত করা, সিটি করপোরেশনের সেবার মান উন্নয়ন এবং মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপের দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ভাটারা থানা শাখার উদ্যোগে আজ বিকেল ৪টা ৩০ মিনিটে নতুন বাজারে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।কর্মসূচিতে এলাকার নাগরিক সমস্যা
২২ ঘন্টা আগে
