জাতীয়

‘প্রেসিডেন্ট অর নট, হি ইস অলওয়েজ মাই আব্বু, মাই হিরো’: শামারুহ মির্জা

অনলাইন ডেস্ক

৩০ মিনিট আগে


‘প্রেসিডেন্ট অর নট, হি ইস অলওয়েজ মাই আব্বু, মাই হিরো’: শামারুহ মির্জা

ছবি: সংগৃহীত


দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ জেলা ঠাকুরগাঁও সফর ও নাগরিক সংবর্ধনাকে ঘিরে আবেগঘন বার্তা দিয়েছেন তার বড় মেয়ে ড. শামারুহ মির্জা। বাবার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার কথা তুলে ধরে তিনি বলেছেন, রাষ্ট্রপতি হোন কিংবা না হোন-তার কাছে তিনি সবসময়ই ‘আব্বু’ ও ‘হিরো’।

রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন ড. শামারুহ মির্জা।

‘ঠাকুরগাঁওয়ের প্রতি আমাদের ভালোবাসা অন্তহীন’

ফেসবুক পোস্টে ড. শামারুহ মির্জা লেখেন, ‘আজ আব্বু ঠাকুরগাঁও এ যাচ্ছেন নাগরিক সংবর্ধনায়। খুব মিস করছি আমি। ঠাকুরগাঁও এর প্রতি আমাদের কৃতজ্ঞতা আর ভালোবাসা অন্তহীন।’

পোস্টে তিনি ঠাকুরগাঁওয়ের মানুষের সঙ্গে তাদের পরিবারের দীর্ঘদিনের সম্পর্ক ও ভালোবাসার কথাও তুলে ধরেন। বাবার সফরের এই বিশেষ মুহূর্তে সেখানে উপস্থিত থাকতে না পারায় নিজের অনুভূতির কথাও জানান তিনি।

‘তিনি সবসময়ই আমার আব্বু, আমার হিরো’

নিজের পোস্টে সম্প্রতি এক সাংবাদিকের সঙ্গে হওয়া কথোপকথনের স্মৃতিও শেয়ার করেন রাষ্ট্রপতি কন্যা।

ড. শামারুহ লিখেছেন, ‘কদিন আগে এক রিপোর্টার আমাকে জিজ্ঞেস করলো, হাউ ডু ইউ ফিল, অ্যাজ এ প্রেসিডেন্টস ডটার?’

এর জবাবে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট অর নট, হি ইস অলওয়েজ মাই আব্বু, মাই হিরো!’

অর্থাৎ রাষ্ট্রপতির পদমর্যাদার বাইরেও তার কাছে বাবা একইভাবে প্রিয় ও শ্রদ্ধার মানুষ-এ কথাই নিজের বক্তব্যে তুলে ধরেছেন ড. শামারুহ।

সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া

পোস্টটি প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের নজর কাড়ে। বাবা-মেয়ের সম্পর্কের আবেগঘন এই বার্তা নিয়ে নেটিজেনদের মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যায়।

বিশেষ করে বাবাকে ‘আমার আব্বু, আমার হিরো’ বলে উল্লেখ করার বিষয়টি অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে। বাবা-মেয়ের অকৃত্রিম ভালোবাসা ও পারিবারিক আবেগের প্রকাশ হিসেবে পোস্টটিকে দেখছেন অনেকে।


দুই দিনের সফরে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল
দুই দিনের সফরে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দুই দিনের সরকারি সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫৮ মিনিটে হেলিকপ্টারে করে ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ের মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে অবতরণ করেন তিনি।সেখানে রাষ্ট্রপতিকে স্বাগত জানান ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মো. বেলাল হোসেন এবং...

৩ মিনিট আগে


রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৬ সেপ্টেম্বর) দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাবেন তিনি।রাষ্ট্রপতিকে বরণ করে নিতে ইতোমধ্যে শহরজুড়ে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থান সাজানো হয়েছে।সফরসূচি অনুযায়ী, রোববার দুপুর পৌনে ১২টার দিকে হেলিকপ্টারে করে ঠাকুরগাঁওয়ের শহীদ মোহাম্মদ

৩ ঘন্টা আগে


স্বৈরাচারের আড়ালে গুপ্ত শক্তি অরাজকতা উসকে দিচ্ছে কি না, প্রশ্ন তারেক রহমানের
স্বৈরাচারের আড়ালে গুপ্ত শক্তি অরাজকতা উসকে দিচ্ছে কি না, প্রশ্ন তারেক রহমানের

স্বৈরাচারের সময়ে যারা গুপ্তবেশে লুকিয়ে ছিল, এখন তাদের ভেতরে স্বৈরাচারী শক্তি লুকিয়ে থেকে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে কি না-এমন প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।তিনি বলেন, স্বৈরাচারের সময় একটি রাজনৈতিক দল গুপ্তবেশ ধারণ করে স্বৈরাচারের ভেতরে লুকিয়ে ছিল। পরে তাদের নিজেদের লোকজনই বিষয়টি স্বীকার করেছেন। বর্তমানে কিছু...

১৭ ঘন্টা আগে


পার্বত্য শান্তিচুক্তি বাতিলের দাবিতে খালেদা জিয়ার নেতৃত্বে ঐতিহাসিক লংমার্চ
পার্বত্য শান্তিচুক্তি বাতিলের দাবিতে খালেদা জিয়ার নেতৃত্বে ঐতিহাসিক লংমার্চ

১৯৯৮ সালের ৯ জুন পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তিকে সংবিধানবিরোধী আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে তৎকালীন বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট ঐতিহাসিক লংমার্চের কর্মসূচি পালন করে। তৎকালীন বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আয়োজিত ওই কর্মসূচিকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও উত্তেজনা তৈরি হয়েছিল।লংমার্চের পরিকল্পনা অনুযায়ী, ঢাকা থেকে চারদলীয় জোটের কেন্দ্রীয়...

১৭ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom