প্রধানমন্ত্রীর নির্দেশে এক ঘণ্টায় অপহৃত শিক্ষার্থী উদ্ধার
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
সচিবালয়ের এক কর্মচারীর ছেলে অপহরণের ঘটনায় প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশে এক ঘণ্টার মধ্যে তাকে উদ্ধার করেছে পুলিশ।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, অপহরণের খবর পেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ফোন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, অপহৃত শিক্ষার্থী খিলগাঁওয়ের ন্যাশনাল ল্যাবরেটরি আইডিয়াল স্কুল-এর নবম শ্রেণির ছাত্র। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে স্কুল ছুটির পর ৪-৫ জন দুর্বৃত্ত তাকে আটকে জোড়পুকুর এলাকার একটি সাততলা নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করা হয় এবং বাবার মোবাইল নম্বর নিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে হত্যার হুমকিও দেওয়া হয়।
অপহৃত শিক্ষার্থীর বাবা সচিবালয়ে কর্মরত। ছেলেকে উদ্ধারের আকুতি জানাতে তিনি প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়ে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন।
অভিযানে যুক্ত মাসুদ আলম, ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি), গণমাধ্যমকে জানান-অপহরণকারীরা যে নম্বর থেকে ফোন দিয়েছিল, সেটির সূত্র ধরে পুলিশ ‘টাকা পাঠানোর’ আশ্বাস দিয়ে যোগাযোগ অব্যাহত রাখে। একপর্যায়ে তাদের অবস্থান শনাক্ত করা হয়।
পরে রমনা বিভাগের একটি দল খিলগাঁওয়ের ওই নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে শিক্ষার্থীকে উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গোপন তদন্তের আওতায় পুলিশের ৬৫৩৯ পরিদর্শক
পুলিশের ৬ হাজার ৫৩৯ পরিদর্শকের বিষয়ে গোপন তদন্ত শুরু করেছে পুলিশ সদর দপ্তর। রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করা কয়েকজন কর্মকর্তার সাম্প্রতিক বিতর্কিত কর্মকাণ্ডের পর অধিকতর বিশ্বাসযোগ্য ও আস্থাভাজন কর্মকর্তাদের ওসি পদে পদায়নের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।এ জন্য পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট শাখা...
৯ মিনিট আগে
ক্ষমতা পেয়ে জনগণকে বোকা ভাবার ভুল করবেন না
পুরোনো গল্প দিয়েই শুরু করি। ১৯৪৬ সালে ব্রিটিশ শাসনামলের শেষ নির্বাচনে তৎকালীন পূর্ববঙ্গে মুসলিম লীগ ১১৯টি আসনের মধ্যে ১১৩টিতে জয় পেয়েছিল। গোটা উপমহাদেশে দলটি আর কোনো প্রদেশে পূর্ববঙ্গের মতো সাফল্য পায়নি। ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর পূর্ববঙ্গের মানুষের মধ্যে ছিল বিপুল উচ্ছ্বাস।দোমিনিক লাপিয়ের ও ল্যারি কলিন্সের ফ্রিডম...
১৪ মিনিট আগে
বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে: সুলতান সালাউদ্দিন টুকু
বিএনপি জনবান্ধব দল এবং দলটি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, জনগণকে ভালো রাখার চেষ্টা করে বিএনপি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশের...
১১ ঘন্টা আগে
‘শেখ হাসিনার বাংলাদেশে ফেরার কোনো সুযোগ নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ভারতে অবস্থান করে শেখ হাসিনার ভার্চুয়ালি লন্ডনে কথা বলাকে সরকার ‘ওয়ার্থলেস অ্যাক্টিভিটিজ’ বা মূল্যহীন কর্মকাণ্ড হিসেবে দেখছে।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে
১২ ঘন্টা আগে
