রাজনীতি

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান রিজভীর

অনলাইন ডেস্ক

৮ ঘন্টা আগে


প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান রিজভীর

ছবি: সংগৃহীত


বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রীর আসন্ন মালয়েশিয়া ও চীন সফরকে কেন্দ্র করে দেশে বিভিন্ন ধরনের উসকানিমূলক পরিস্থিতি তৈরির চেষ্টা হতে পারে বলে তার আশঙ্কা রয়েছে। তিনি মনে করেন, সরকারকে সম্ভাব্য ষড়যন্ত্র মোকাবিলা করে দেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় সতর্ক থাকতে হবে।

শনিবার রাজধানীর রমনায় বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ন্যাশনালিস্ট আইসিটি ফোরাম আয়োজিত ‘বাংলাদেশ আইসিটি শিল্প ২০৩০: চ্যালেঞ্জ, সুযোগ ও কৌশলগত সংস্কার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। তাই জনগণের প্রত্যাশাও অনেক বেশি। তিনি উল্লেখ করেন, সরকারের রাজনৈতিক আদর্শে জাতীয়তাবাদ গুরুত্বপূর্ণ ভিত্তি হওয়ায় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রশ্নে কোনো আপসের সুযোগ নেই।

তিনি বলেন, “প্রধানমন্ত্রীর বিদেশ সফরকে কেন্দ্র করে দেশের অভ্যন্তরে বিভিন্ন ধরনের উসকানি এবং নেতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা চলছে বলে আমার মনে হচ্ছে। বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা প্রয়োজন।”

পররাষ্ট্রনীতি প্রসঙ্গে রিজভী বলেন, বাংলাদেশের নীতিগত অবস্থান হওয়া উচিত—কোনো দেশ শত্রু নয়, আবার কোনো দেশ প্রভুও নয়; সবাই বন্ধু। তিনি বলেন, এই নীতির ভিত্তিতেই বিভিন্ন দেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ এবং কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করা দরকার। প্রধানমন্ত্রীর আসন্ন সফরও সেই ধারাবাহিকতার অংশ বলে তিনি মন্তব্য করেন।

আলোচনায় তথ্যপ্রযুক্তি খাতের সম্ভাবনার বিষয়েও কথা বলেন রিজভী। তিনি জানান, চলতি বাজেটে সরকার ‘ওয়ান সিটিজেন, ওয়ান আইডি’ এবং ‘ওয়ান ডিজিটাল, ওয়ান ওয়ালেট’ নীতি গ্রহণ করেছে, যার মাধ্যমে রাষ্ট্রের বিভিন্ন সেবা ও প্রশাসনিক কার্যক্রমকে একটি সমন্বিত ডিজিটাল কাঠামোর আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

তার মতে, তথ্যপ্রযুক্তিনির্ভর রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হলে শুধু অবকাঠামো উন্নয়ন নয়, নিরাপত্তা, সুশাসন এবং নাগরিক সেবার মানোন্নয়নের দিকেও সমান গুরুত্ব দিতে হবে।


‘জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি কার্যকর ভূমিকা রাখতে পারছে না’: ডা. তাহের
‘জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি কার্যকর ভূমিকা রাখতে পারছে না’: ডা. তাহের

বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জনগণ দীর্ঘদিন ধরে একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও কল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থার প্রত্যাশা করে আসছে। তবে বিএনপি সেই প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখতে পারছে না বলে তিনি মন্তব্য করেছেন।শনিবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির...

২ ঘন্টা আগে


জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কোনো রাজনৈতিক শক্তি দীর্ঘদিন টিকতে পারে না: ডা. শফিকুর রহমান
জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কোনো রাজনৈতিক শক্তি দীর্ঘদিন টিকতে পারে না: ডা. শফিকুর রহমান

গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে আজ ২০ জুন শনিবার দুপুর ২টায় খুলনা সার্কিট হাউস ময়দানে ১১ দলীয় ঐক্যের খুলনা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাননীয় বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক...

৩ ঘন্টা আগে


এনসিপির চট্টগ্রাম মহানগরের দুই নেতাকে শোকজ
এনসিপির চট্টগ্রাম মহানগরের দুই নেতাকে শোকজ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিনের বিরুদ্ধে ওঠা যৌন হয়রানির অভিযোগ তদন্তাধীন থাকা অবস্থায় তার পক্ষে প্রকাশ্যে অবস্থান নেওয়ায় চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক ও সদস্যসচিবকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব।শুক্রবার কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সেল থেকে...

৪ ঘন্টা আগে


মাদক কোরআনেও হারাম, বিএনপির নেতাকর্মীদের জন্যও হারাম: এমপি জালাল উদ্দিন
মাদক কোরআনেও হারাম, বিএনপির নেতাকর্মীদের জন্যও হারাম: এমপি জালাল উদ্দিন

কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জালাল উদ্দিন বলেছেন, মাদক সমাজ, পরিবার ও রাষ্ট্রের জন্য ভয়াবহ অভিশাপ এবং "মাদক কোরআনেও হারাম, বিএনপির নেতাকর্মীদের জন্যও মাদক হারাম।"শুক্রবার রাতে কটিয়াদী উপজেলা-এর মসূয়া ইউনিয়নের মুগদিয়া বাজারে আয়োজিত মাদকবিরোধী সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি জানান, মাদক ও জুয়া নিয়ন্ত্রণে নতুন আইন প্রণয়নের

১৩ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom