রাজনীতি

প্রধানমন্ত্রী হিসেবে সবচেয়ে বেশি সমর্থন তারেক রহমানের—প্রথম আলোর জরিপ

অনলাইন ডেস্ক

১১ মাস আগে


প্রধানমন্ত্রী হিসেবে সবচেয়ে বেশি সমর্থন তারেক রহমানের—প্রথম আলোর জরিপ

আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর যে সরকার গঠিত হবে, তার প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাবনাকেই সবচেয়ে বেশি দেখছেন দেশের ভোটাররা। প্রথম আলোর উদ্যোগে কিমেকারস কনসাল্টিং লিমিটেড পরিচালিত সাম্প্রতিক এক জাতীয় জরিপে এমন মতামত উঠে এসেছে।

‘গুরুত্বপূর্ণ সামাজিক-রাজনৈতিক বিষয়ে জাতীয় জনমত জরিপ ২০২৫’ শিরোনামের এই জরিপে প্রশ্ন রাখা হয়েছিল—বাংলাদেশের বিভিন্ন নেতাদের মধ্যে পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা কার বেশি বলে মনে করেন? এর উত্তরে ৪৭ শতাংশের বেশি মানুষ তারেক রহমানের নাম উল্লেখ করেছেন।

তারেক রহমান এগিয়ে, খালেদা জিয়া দ্বিতীয়

জরিপে দ্বিতীয় সর্বোচ্চ সমর্থন পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। প্রায় ১৯ শতাংশ মানুষ মনে করেন, আগামী নির্বাচনের পর তিনি প্রধানমন্ত্রী হতে পারেন। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ থাকলেও তিন দফায় দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন—বিষয়টি অনেক ভোটারের কাছে এখনো প্রাসঙ্গিক বলে মনে হচ্ছে।

তারেক রহমান ও খালেদা জিয়ার সম্ভাবনা মিলিয়ে মোট সমর্থন দাঁড়ায় ৬৬ শতাংশের বেশি।

জামায়াত আমির শফিকুর রহমানও আলোচনায়

চমকপ্রদভাবে, ২৫ দশমিক ৪ শতাংশ ভোটার পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে জামায়াতে ইসলামী আমির শফিকুর রহমানের সম্ভাবনা দেখছেন। যদিও তিনি কখনো সংসদ নির্বাচন জিততে পারেননি।

শেখ হাসিনার সম্ভাবনা সীমিত

জরিপে অংশ নেওয়া ৭ শতাংশের কিছু বেশি মানুষ মনে করেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন। উল্লেখ্য, জরিপের তথ্য সংগ্রহ করা হয়েছিল জুলাই গণ–অভ্যুত্থানের পর তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা ও দণ্ড ঘোষণার আগেই।

অন্যান্য নেতা

  • জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম— ০.৬%
  • জাপা চেয়ারম্যান জি এম কাদের— ০.২%

জরিপ পদ্ধতি

দেশের ৫টি নগর ও ৫টি উপনগর/গ্রামাঞ্চলের ১৮–৫৫ বছর বয়সী ১,৩৪২ জন মানুষের মতামত নেওয়া হয়।
● পুরুষ: ৬৭৪ জন
● নারী: ৬৬৮ জন
জরিপের কনফিডেন্স লেভেল ৯৯%। অংশগ্রহণকারীরা সবাই অনলাইন বা প্রিন্ট মিডিয়া পড়েন এবং ভোটদানে আগ্রহী।

কে প্রধানমন্ত্রী হলে দেশের ভালো হবে?

জরিপে আরেকটি প্রশ্ন ছিল—কোন নেতার প্রধানমন্ত্রী হওয়া দেশের জন্য সবচেয়ে ভালো হবে?

● ৩৭% মনে করেন—তারেক রহমান
● ৩২% মনে করেন—শফিকুর রহমান
● ২১% মনে করেন—খালেদা জিয়া
● ৮.৬% মনে করেন—শেখ হাসিনা
● ০.৭% নাহিদ ইসলাম
● ০.৭% মনে করেন—ড. মুহাম্মদ ইউনূস প্রধানমন্ত্রী হলে দেশের জন্য ভালো


পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে আগুন জয় বাংলা  স্লোগানের অভিযোগ
পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে আগুন জয় বাংলা স্লোগানের অভিযোগ

পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখা অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।বুধবার (১১ নভেম্বর) সকালে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন গ্রামীণ ব্যাংক পাবনা জোনাল অফিসের এজিএম আসাদুজ্জামান।তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে দুর্বৃত্তরা

১৯ ঘন্টা আগে


টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন বিএনপি কার্যালয় ভাঙচুর
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন বিএনপি কার্যালয় ভাঙচুর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক ধর্মঘট পালনের অংশ হিসেবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ এবং উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর চালানোর ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে।মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হাজারো

১ দিন আগে


দেশজুড়ে নাশকতা দমনে সরকারের ব্যর্থতার অভিযোগ জামায়াতের
দেশজুড়ে নাশকতা দমনে সরকারের ব্যর্থতার অভিযোগ জামায়াতের

সারা দেশে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনা দমনে সরকারের ব্যর্থতার অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার নিষ্ক্রিয়তা এবং পরোক্ষ সহযোগিতা ছাড়া সারা দেশে এ ধরনের তাণ্ডব চালানো সম্ভব নয়।মঙ্গলবার (১০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো...

১ দিন আগে


ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে ছাত্রদল সেক্রেটারি
ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে ছাত্রদল সেক্রেটারি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও ইসলামী ছাত্রশিবিরের নেতা সাদিক কায়েমের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের ঘটনায় সংশ্লিষ্টতার আশঙ্কা প্রকাশ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।মঙ্গলবার (১০ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।নাসির উদ্দীন নাসির বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে। অতীতে

১ দিন আগে

Dr.Mahfuzul Alom