রাজনীতি

প্রবাসীদের পাসপোর্ট জটিলতা নিরসনে সরকারের প্রতি আহ্বান জামায়াত আমিরের

অনলাইন ডেস্ক

৩ ঘন্টা আগে


{news.title}

ছবি: সংগৃহীত


প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট নবায়নে বিভিন্ন দেশে ধীরগতি ও জটিলতা নিরসনে দ্রুত পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তিনি তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান।

তিনি লেখেন, প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট নবায়নে বিভিন্ন দেশে দীর্ঘসূত্রতা ও জটিলতার কারণে অনেকেই ভোগান্তির মধ্যে পড়ছেন এবং এ বিষয়ে দ্রুত সমাধানের জন্য অনুরোধ জানিয়েছেন।

ডা. শফিকুর রহমান বলেন, প্রবাসীদের এই সমস্যার দ্রুত সমাধানে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। তিনি আরও উল্লেখ করেন, প্রবাসীরা ভালো থাকলে দেশও ভালো থাকে, আর তারা কষ্টে থাকলে দেশের অর্থনীতিও ঝুঁকিতে পড়ে।

তিনি প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা ও দোয়া জানান এবং তাদের রেমিট্যান্স-নির্ভর অর্থনীতিতে অবদানের কথা স্মরণ করেন।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom