রাজনীতি

প্রবাসীদের অভিজ্ঞতা ও সম্পদ দেশের উন্নয়নে কাজে লাগানোর আহ্বান ডা. শফিকুর রহমানের

অনলাইন ডেস্ক

৩ মাস আগে


প্রবাসীদের অভিজ্ঞতা ও সম্পদ দেশের উন্নয়নে কাজে লাগানোর আহ্বান ডা. শফিকুর রহমানের

ছবি: সংগৃহীত


বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, প্রবাসে অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও সম্পদ দেশের উন্নয়নে কার্যকরভাবে কাজে লাগাতে হবে। তিনি বলেন, ছাত্র–জনতার গণ-অভ্যুত্থান বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে, যা টেকসই করতে প্রবাসীদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রোববার (৩ মে) জাপানে ইসলামিক মিশন জাপান (আইএমজে) আয়োজিত কেন্দ্রীয় সদস্য সম্মেলন ও শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রবাসীদের ভূমিকার ওপর গুরুত্ব

ডা. শফিকুর রহমান বলেন, “জাপান বাংলাদেশের অকৃত্রিম বন্ধু রাষ্ট্র। স্বাধীনতার পর থেকে দেশটি বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।”

তিনি আরও বলেন, প্রবাসী বাংলাদেশিরা সততা, দায়িত্বশীলতা ও নিয়মানুবর্তিতার মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করতে পারেন। পাশাপাশি তারা দক্ষতা অর্জন ও প্রযুক্তিগত জ্ঞান দেশের উন্নয়নে কাজে লাগাতে পারেন।

তার মতে, “জাপানে অর্জিত দক্ষতা ও অভিজ্ঞতা যদি দেশে প্রয়োগ করা যায়, তবে তা বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।”

জাপানের কর্মসংস্কৃতির প্রশংসা

তিনি বলেন, জাপান এমন একটি দেশ যেখানে কঠোর পরিশ্রম, সময়নিষ্ঠা ও শৃঙ্খলার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। এই কর্মসংস্কৃতি বিশ্বের জন্য একটি অনুকরণীয় উদাহরণ।

ঐক্য ও সহযোগিতার আহ্বান

বিশেষ অতিথি ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন বক্তব্যে মুসলিম উম্মাহর বিভক্তি ও বৈশ্বিক চ্যালেঞ্জ তুলে ধরে ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, “বিভাজন ও মতপার্থক্য ভুলে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমে শক্তিশালী সমাজ গঠন সম্ভব।”

উপস্থিত অতিথিবৃন্দ

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সভাপতি মাওলানা ছাবের আহমদ।


ফুটপাতে দোকান বসানো নিয়ে সংঘর্ষ, বহিষ্কার ছাত্রদলের ৫ নেতা
ফুটপাতে দোকান বসানো নিয়ে সংঘর্ষ, বহিষ্কার ছাত্রদলের ৫ নেতা

রাজধানীর নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে যুবদল ও ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে।বুধবার (১২ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন...

৬ ঘন্টা আগে


রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নামই আলোচনায়, ঘোষণা আসতে পারে বৃহস্পতিবার
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নামই আলোচনায়, ঘোষণা আসতে পারে বৃহস্পতিবার

মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন—এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা। বিএনপির মনোনীত প্রার্থীই রাষ্ট্রপতি হতে যাচ্ছেন—এমন আলোচনা জোরালো হওয়ার পর সম্ভাব্য প্রার্থী হিসেবে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম।গত কয়েক সপ্তাহের রাজনৈতিক তৎপরতা, বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের...

১০ ঘন্টা আগে


কিশোরগঞ্জে বিএনপি নেতার ঘনিষ্ঠ ছাত্রদল নেত্রীকে ঘিরে ভিডিও ভাইরাল
কিশোরগঞ্জে বিএনপি নেতার ঘনিষ্ঠ ছাত্রদল নেত্রীকে ঘিরে ভিডিও ভাইরাল

কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি নেতা ভিপি সোহেলের একান্ত ঘনিষ্ঠ বলে পরিচিত এক ছাত্রদল নেত্রীকে ঘিরে কথিত অনৈতিক সম্পর্কের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

১৩ ঘন্টা আগে


নিউমার্কেটে যুবদল-ছাত্রদল সংঘর্ষের আশঙ্কা, আহত ৩
নিউমার্কেটে যুবদল-ছাত্রদল সংঘর্ষের আশঙ্কা, আহত ৩

রাজধানীর নিউমার্কেটে ফুটপাতের দোকান বসানো ও চাঁদা আদায়কে কেন্দ্র করে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে বলাকা সিনেমা হলের সামনে ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব কে.এম চঞ্চল ও তার অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রদলের অন্তত তিন...

১৫ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom