প্রায় তিন দশক পর আবারও ‘কুলি’ চরিত্রে ওমর সানি
বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত
প্রায় তিন দশক আগে মুক্তিপ্রাপ্ত ‘কুলি’ সিনেমার মাধ্যমে দর্শকপ্রিয়তা অর্জন করেছিলেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা ওমর সানি। দীর্ঘ বিরতির পর আবারও সেই পরিচিত ‘কুলি’ চরিত্রে পর্দায় ফিরছেন তিনি। তবে এবার কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে নয়, একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে।
জানা গেছে, নতুন শর্টফিল্মটির নাম ‘ব্ল্যাক’। ইতোমধ্যে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে এর শুটিং শুরু হয়েছে। গল্পের বাস্তবতা তুলে ধরতেই ব্যস্ত এই টার্মিনালকে শুটিং লোকেশন হিসেবে বেছে নিয়েছেন নির্মাতারা। চলচ্চিত্রটি পরিচালনা করছেন মহিন খান এবং চিত্রনাট্য লিখেছেন বাবলু ফকির।
নতুন এই কাজ প্রসঙ্গে ওমর সানি বলেন, ছোট পরিসরের কাজ হলেও এর ভাবনা ও বার্তা অনেক বড়। তিনি জানান, এতে তার উপস্থিতি ক্যামিও হলেও পুরো চিত্রনাট্য আবর্তিত হয়েছে তার অভিনীত জনপ্রিয় ‘কুলি’ সিনেমার চরিত্রকে ঘিরে।
নির্মাতা মহিন খান জানান, ‘ব্ল্যাক’ একটি ভিন্নধর্মী নির্মাণ। চলচ্চিত্রটির মূল উপজীব্য মাদক ব্যবসার ভয়াবহতা এবং সমাজে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি। এতে ওমর সানিকে মাদকের বিরুদ্ধে সোচ্চার এক কুলির চরিত্রে দেখা যাবে।
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে আরও অভিনয় করছেন বাংলাদেশি বংশোদ্ভূত হলিউড অভিনেতা সাইফুল ইসলাম। তার বিপরীতে রয়েছেন অভিনেত্রী পূর্ণিমা বৃষ্টি।
নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের শেষ দিকে আন্তর্জাতিক ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিও-এ ‘ব্ল্যাক’ মুক্তি পাবে।
গণেশ উৎসবে স্ত্রী পাশে থাকলেও সহকারীর ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান,ভিডিও ভাইরাল
মুম্বাইয়ের জনপ্রিয় গণেশ উৎসবের মণ্ডপ লালবাগচা রাজার দর্শনে গিয়ে ফের আলোচনায় এসেছেন বলিউড তারকা শাহরুখ খান। গণেশপূজা উপলক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে গিয়ে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) স্ত্রী গৌরী খান ও মেয়ে সুহানা খানকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার মণ্ডপে যান শাহরুখ। এ সময়...
৩ দিন আগে
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বলেছেন, বাংলাদেশে নিজেকে সব সময় নিরাপদ মনে করেন না তিনি। বিশেষ করে নারীদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী।সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের নিরাপত্তা নিয়ে এসব কথা বলেন তানজিন তিশা।তিশা বলেন, বিভিন্ন পরিস্থিতিতে সাধারণ মানুষ, বিশেষ করে
৪ দিন আগে
‘মাইসা’য় রাশমিকার মারকাটারি অ্যাকশন, মুগ্ধ দর্শক
রোমান্টিক সিনেমার পরিচিত মুখ রাশমিকা মান্দান্নাকে এবার দেখা যাবে একেবারে ভিন্ন রূপে। তাঁর আসন্ন সিনেমা ‘মাইসা’র প্রথম টিজার প্রকাশের পরই আলোচনায় এসেছে অভিনেত্রীর মারকাটারি অ্যাকশন অবতার। রোববার সন্ধ্যায় প্রকাশিত টিজারে রাশমিকার নতুন রূপ দেখে প্রশংসায় ভাসছেন দর্শক ও সমালোচকেরা।নবাগত পরিচালক রবীন্দ্র পুল্লের পরিচালনায় ‘মাইসা’ সিনেমায় রাশমিকাকে দেখা যাবে গোণ্ড জনগোষ্ঠীর...
৫ দিন আগে
দেব-শুভশ্রীর ঘনিষ্ঠ ছবি ঘিরে নতুন জল্পনা
টালিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলী। একসময় প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তারা। পরে সেই সম্পর্কে বিচ্ছেদ ঘটে। তবে দীর্ঘদিন পর আবারও পর্দায় তাদের রসায়ন ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।সম্প্রতি মুক্তি পেয়েছে দেব পরিচালিত সিনেমা ‘দেশু ৭’-এর প্রথম গান ‘তোর শুধু তোর’। লাদাখের মনোরম পাহাড়ি পরিবেশে ধারণ করা গানটিতে দেব
৫ দিন আগে
