রাজনীতি

প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন মনিরা শারমিন

অনলাইন ডেস্ক

৩ ঘন্টা আগে


{news.title}

ছবি: সংগৃহীত


ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী মনিরা শারমিন তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে নির্বাচন কমিশনে (ইসি) যাচ্ছেন।

রোববার (২৬ এপ্রিল) দুপুর ২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন বাংলাদেশ কার্যালয়ে তিনি আপিল আবেদন জমা দেবেন বলে জানা গেছে।

বিষয়টি সকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মিডিয়া সেল থেকে নিশ্চিত করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মনোনয়নপত্র বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খান তার প্রার্থিতা বাতিল করেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মনিরা শারমিন ২০২৩ সালে বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মকর্তা হিসেবে যোগ দেন এবং ২০২৫ সালে পদত্যাগ করেন। তবে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, সরকারি বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের চাকরি ছাড়ার পর তিন বছর পূর্ণ না হলে কেউ সংসদ সদস্য হওয়ার যোগ্য হন না। এই বিধান অনুযায়ী তার মনোনয়ন বাতিল করা হয়।

সংরক্ষিত নারী আসনে মোট ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে ১২ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। অন্যদিকে এনসিপির আরেক প্রার্থী নুসরাত তাবাসসুম নির্ধারিত সময়ের পর মনোনয়ন জমা দেওয়ায় সেটি গ্রহণ করা হয়নি।

ইসি ঘোষিত সময়সূচি অনুযায়ী, আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল। আগামী ১২ মে সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom