পঞ্চগড়ে তীব্র শীত: চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৫ ডিগ্রি সেলসিয়াস
অনলাইন ডেস্ক
পঞ্চগড়ে শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৯টায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।
তাপমাত্রা কমে যাওয়ার সঙ্গে বাতাসের আর্দ্রতা ৯৪ শতাংশ রেকর্ড করা হয়েছে, যা ভোর থেকেই শীতের অনুভূতিকে আরও তীব্র করেছে। চলতি মাসের শুরুতে, মঙ্গলবার (২ ডিসেম্বর) তাপমাত্রা ছিল ১১.৭ ডিগ্রি সেলসিয়াস। এরপর বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তাপমাত্রা স্থির ছিল ১২ ডিগ্রি সেলসিয়াসে।
শুক্রবার সকালেও তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল, বাতাসের আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। ঘন কুয়াশার কারণে সড়কে দৃশ্যমানতা কমে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে ধীরে চলতে হয়েছে। ওই দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, “কয়েক দিন ধরে তাপমাত্রা ১২ ডিগ্রির আশেপাশে থাকলেও আজ তা নেমে ১০.৫ ডিগ্রিতে এসেছে। ডিসেম্বরের শুরুতেই তাপমাত্রা এভাবে কমে যাওয়া সামনের দিনগুলোতে শৈত্যপ্রবাহের সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।”
ভারতীয় ভোটার তালিকায় নাম থাকার অভিযোগ, তদন্ত হলেও বহাল প্রধান শিক্ষক
খুলনার পাইকগাছার খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের বিরুদ্ধে ভারতীয় নাগরিকত্ব ও পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় নাম থাকার অভিযোগের তদন্ত হলেও এখনো তার বিরুদ্ধে দৃশ্যমান কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।অভিযোগের পর উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিক তদন্ত করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় দীপক...
১৩ ঘন্টা আগে
৫ অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
দেশের পাঁচ অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে
২২ ঘন্টা আগে
বিদ্যুৎ সাশ্রয়ে নতুন সিদ্ধান্ত, রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে মার্কেট-শপিংমল
বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যক্রম জোরদারে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (১২ আগস্ট) থেকে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ এবং সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।বুধবার এক বার্তায় এ তথ্য
২৩ ঘন্টা আগে
ত্রিশালে বালুর ঘাটের কর্মীকে ইউএনওর পেটানোর অভিযোগ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় একটি বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পেটানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ইজারাদার পক্ষের দাবি, বুধবার (১১ আগস্ট) দুপুর ১টা ৫৯ মিনিটের দিকে উপজেলার কাঁঠাল ইউনিয়নের কালীরবাজারের কুলুরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।সামাজিক...
১ দিন আগে
