খেলাধুলা

পন্টিংকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়লেন জো রুট

স্পোর্টস ডেস্ক

২০ ঘন্টা আগে


পন্টিংকে ছাড়িয়ে নতুন রেকর্ড গড়লেন জো রুট

ছবি: সংগৃহীত


পাকিস্তানের বিপক্ষে চলমান লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসে ২৪ রানে আউট হলেও নতুন রেকর্ড গড়েছেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট।

নিজের দেশের মাটিতে সবচেয়ে বেশি টেস্ট রান করার রেকর্ড এখন রুটের দখলে। ইংল্যান্ডে তার মোট টেস্ট রান দাঁড়িয়েছে ৭ হাজার ৫৯৪। এর মাধ্যমে অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিংকে ছাড়িয়ে গেছেন তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে পন্টিং করেছিলেন ৭ হাজার ৫৭৮ রান।

নিজ দেশের মাটিতে সর্বোচ্চ টেস্ট রান সংগ্রাহকের তালিকায় রুটের পর রয়েছেন পন্টিং। তৃতীয় অবস্থানে আছেন ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকার। ভারতে তার টেস্ট রান ৭ হাজার ২১৬।

এদিকে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় এখনো শীর্ষে রয়েছেন শচীন টেন্ডুলকার। তার মোট রান ১৫ হাজার ৯২১। আর ১৬৮ ম্যাচে রুটের সংগ্রহ ১৪ হাজার ২০৮ রান। শচীনের রেকর্ড স্পর্শ করতে রুটের প্রয়োজন আরও ১ হাজার ৭১৩ রান।

রুট শচীনের সর্বোচ্চ টেস্ট রানের রেকর্ড ভাঙতে পারবেন কি না, তা নিয়ে ক্রিকেটবিশ্বে আলোচনা রয়েছে। এ বিষয়ে রুটের বাবা ম্যাট রুটও নিজের মত জানিয়েছেন।

টকস্পোর্ট ব্রেকফাস্ট অনুষ্ঠানে তিনি বলেন, রুট ফিট থাকলে, মনোযোগ ধরে রাখতে পারলে এবং খেলার প্রতি আগ্রহ অটুট রাখলে শচীনের রেকর্ডের কাছাকাছি যাওয়া তার পক্ষে সম্ভব। তবে তিনি মনে করেন, রেকর্ডটি ভাঙা সহজ হবে না।


সন্তানদের নিয়ে স্পেনে মেসি, কর্নেলার জার্সিতে চমক
সন্তানদের নিয়ে স্পেনে মেসি, কর্নেলার জার্সিতে চমক

বার্সেলোনার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের ইতি টেনে পাঁচ বছর আগে স্পেন ছাড়লেও দেশটির সঙ্গে লিওনেল মেসির সম্পর্ক এখনো অটুট। সুযোগ পেলেই স্পেনে ছুটে যান আর্জেন্টাইন তারকা। এবার সন্তানদের নিয়ে স্পেনে গিয়ে ভক্তদের চমকে দিয়েছেন তিনি।গত বছর নভেম্বরে অনেকটা গোপনে বার্সেলোনার সংস্কারাধীন ন্যু ক্যাম্পে ফিরেছিলেন মেসি। এরপর স্পেনে তার ভবিষ্যৎ নিয়ে নানা

৩ ঘন্টা আগে


হামজাকে স্থায়ীভাবে ফেরাতে শেফিল্ডের সঙ্গে সমঝোতা
হামজাকে স্থায়ীভাবে ফেরাতে শেফিল্ডের সঙ্গে সমঝোতা

বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরীকে স্থায়ীভাবে দলে ফেরানোর পথে অনেকটাই এগিয়েছে শেফিল্ড ইউনাইটেড। লেস্টার সিটির এই মিডফিল্ডারকে প্রায় বিনা ট্রান্সফার ফিতেই দলে নেওয়ার বিষয়ে দুই ক্লাবের সমঝোতা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য স্টার।ডান প্রান্তের রক্ষণভাগের খেলোয়াড় ফেমি সেরিকির চোটের পর বিকল্প খুঁজতে গিয়ে হামজাকে দলে ফেরানোর উদ্যোগ নেয়

১৪ ঘন্টা আগে


মার্তিনেজকে দলে নিতে চেলসির সঙ্গে অ্যাস্টন ভিলার সমঝোতা
মার্তিনেজকে দলে নিতে চেলসির সঙ্গে অ্যাস্টন ভিলার সমঝোতা

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো ‘এমি’ মার্তিনেজকে দলে নেওয়ার পথে অনেকটাই এগিয়ে গেছে ইংলিশ জায়ান্ট চেলসি। তাকে পেতে অ্যাস্টন ভিলার সঙ্গে ৭৫ লাখ পাউন্ডের চুক্তিতে সমঝোতায় পৌঁছেছে লন্ডনের ক্লাবটি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২৬ কোটি টাকা।দ্য গার্ডিয়ান ও ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, ৩৩ বছর বয়সী মার্তিনেজের সঙ্গে দুই বছরের চুক্তি করতে...

২ দিন আগে


ভারত-বাংলাদেশ সিরিজ সেপ্টেম্বরে নয়, সম্ভাব্য নতুন সময় জানুয়ারি
ভারত-বাংলাদেশ সিরিজ সেপ্টেম্বরে নয়, সম্ভাব্য নতুন সময় জানুয়ারি

আগামী সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফর হওয়ার সম্ভাবনা ক্রমেই কমছে। দুই দেশের ক্রিকেট বোর্ড ও সংশ্লিষ্ট মহলের আলোচনায় এখন নতুন সম্ভাব্য সময় হিসেবে আগামী বছরের জানুয়ারির কথা উঠে এসেছে।ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, বাংলাদেশ সফরের নতুন সূচি নিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) ও দেশটির সরকারের মধ্যে আলোচনা চলছে।বিসিসিআইয়ের একটি সূত্র

২ দিন আগে

Dr.Mahfuzul Alom