রাজনীতি

পিনাকী-ইলিয়াস টাকার বিনিময়ে জামায়াতের হয়ে প্রোপাগান্ডা ছড়ান: নুর

অনলাইন ডেস্ক

১ দিন আগে


পিনাকী-ইলিয়াস টাকার বিনিময়ে জামায়াতের হয়ে প্রোপাগান্ডা ছড়ান: নুর

ছবি: সংগৃহীত


ফ্রান্সপ্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য ও প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন টাকার বিনিময়ে জামায়াতের হয়ে গুজব ও প্রোপাগান্ডা ছড়ান বলে মন্তব্য করেছেন প্রবাসকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

বুধবার (১৯ আগস্ট) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পিনাকী ভট্টাচার্য ও ইলিয়াস হোসাইনকে ‘জুলাই-পরবর্তী জামায়াতি এজেন্ট’ হিসেবে কাজ করার অভিযোগ তুলে নুরুল হক নুর বলেন, তারা বিদেশে বসে বাংলাদেশের রাজনীতি ও রাজনীতিবিদদের নিয়ে কনটেন্ট তৈরি করেন এবং টাকার বিনিময়ে গুজব-প্রোপাগান্ডা ছড়ান।

নুরুল হক নুর আরও দাবি করেন, জামায়াতের ‘অপরাজনীতির’ বিরুদ্ধে সরব হওয়ার কারণে ওই দুই ব্যক্তি তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে গুজব ও অপপ্রচার চালিয়েছেন। নির্বাচনের আগেও তাকে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

তবে নিজের বিরুদ্ধে এসব প্রচারণাকে গুরুত্ব দেন না জানিয়ে নুর বলেন, বিদেশে বসে কেউ তাকে নিয়ে গুজব বা প্রোপাগান্ডা ছড়ালেই তিনি তার জবাব দিয়ে তাদের আরও গুরুত্বপূর্ণ করে তুলতে চান না।

তিনি আরও বলেন, তাদের উদ্দেশ্য ও কর্মকাণ্ড সম্পর্কে মানুষ এখন বুঝতে পারে বলেও তিনি মনে করেন।


বঙ্গভবনে রাষ্ট্রপতির সাংবিধানিক ক্ষমতা সীমিত: অলি আহমদ
বঙ্গভবনে রাষ্ট্রপতির সাংবিধানিক ক্ষমতা সীমিত: অলি আহমদ

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, বঙ্গভবনের ভেতরে তিনটি মাজার ও একটি মসজিদ রয়েছে। মাজার জিয়ারত ও মসজিদে নামাজ আদায় করা ছাড়া স্বাধীনভাবে রাষ্ট্রপতির কাজ করার সাংবিধানিক সুযোগ সীমিত।বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।অলি

১ ঘন্টা আগে


রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদলের অংশগ্রহণকে সংকীর্ণভাবে দেখছে সরকার: হামিদুর রহমান আযাদ
রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদলের অংশগ্রহণকে সংকীর্ণভাবে দেখছে সরকার: হামিদুর রহমান আযাদ

রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদলের অংশগ্রহণকে সরকার উদার ও গণতান্ত্রিক দৃষ্টিতে না দেখে রাজনৈতিক সংকীর্ণতার সঙ্গে মূল্যায়ন করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।হামিদুর রহমান আযাদ বলেন, সরকারের একজন মন্ত্রিপরিষদ সদস্য বলেছেন, ৭০...

৭ ঘন্টা আগে


রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানাসহ ৬ এমপি
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানাসহ ৬ এমপি

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানাসহ ছয়জন সংসদ সদস্য। বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত ভোটে মোট ৩৪৩ জন সংসদ সদস্য ভোট দিয়েছেন।দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে গণনায় বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে

২১ ঘন্টা আগে


মির্জা ফখরুলকে সারজিস আলমের অভিনন্দন
মির্জা ফখরুলকে সারজিস আলমের অভিনন্দন

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বর্ষীয়ান রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।বৃহস্পতিবার এক ফেসবুক স্ট্যাটাসে সারজিস আলম বলেন, ‘বর্ষীয়ান রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় জাতীয় নাগরিক পার্টি-এনসিপির পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন জানাই।’তিনি আরও বলেন, আগামী দিনগুলোতে

১ দিন আগে

Dr.Mahfuzul Alom