অপরাধ

পিএসসি এর নন-ক্যাডার চাকরি পরীক্ষা প্রতারণা গ্রেফতার সিআইডির

সিটি রিপোর্টার: শাহজালাল সম্রাট

১৪ মাস আগে


পিএসসি এর নন-ক্যাডার চাকরি পরীক্ষা প্রতারণা গ্রেফতার সিআইডির

বেকার মাত্রই বোঝে হতাশার যন্ত্রণা। একটি চাকরি এনে দেয় ব্যক্তিগত সুখ, মানসিক স্বস্তি, পারিবারিক স্বাচ্ছন্দ্য কিংবা অনেক টানাপোড়েনের জটিলতার শেষ সমাধান। পকেটে থাকা মুঠোফোনের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে স্ক্রল করলেই যেমন আসে চাকরির নিয়োগ বা বিজ্ঞাপনের খবর তেমনি নিয়োগ পরীক্ষার সমাধান কিংবা সাজেশন। আর এই সমাধানের রাস্তায় নানান প্রলোভন নিয়ে আসা ব্যক্তিগুলো সাময়িক মুশকিল আসান বলে মনে হলেও শেষমেশ তারাও হয়ে ওঠে হতাশার জীবনের আরেক খলনায়কের চরিত্র।

এরকম এক খলনায়ক চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) এর বিভিন্ন নন-ক্যাডার চাকরি প্রার্থীদের চাকরির পরীক্ষায় ৯০% কমন সাজেশন দেয়ার নাম করে সাধারণ চাকরি প্রত্যাশীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিত সংঘবদ্ধ চক্রটি। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মতিউর রহমান (৩২), পিতা-মোঃ নাসির উদ্দিন, মাতা-রেহেনা বেগম, সাং-মন্ডলবাড়ি নোয়ার পাড়া, কাজলা, থানা- ইসলামপুর, জেলা- জামালপুর। জামালপুর জেলার মেলান্দহ থানা এলাকা হতে উক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

প্রতারক চক্রটি পিএসসির বিভিন্ন পদে (নন-ক্যাডার) নিয়োগ পরীক্ষার আগে নিশ্চিত সাজেশনের নাম সামাজিক যোগাযোগ মাধ্যমে

বিশেষ করে ফেসবুক পেজে "ATEO এর জন্য সিক্রেট শীট কেউ হাতছাড়া করবেন না এই সুযোগ। শেষ মূহুর্তের চূড়ান্ত Secret সাজেশন শীট মাত্র ৫৫০ টি MCQ সাথে উত্তর। হুবহু কমন পাবেন ৮০-৯০% ক্যাশ অন ডেলিভারি ৩৯০ টাকা অগ্রীম ৯০ টাকা, সুন্দরবন কুরিয়ারে অগ্রীম ফুল পেমেন্ট আর পিডিএফ নিতে ২০০ টাকা এবং পেমেন্টের ১ মিনিটের মধ্যেই পিডিএফ পাবেন মেসেঞ্জার, হোয়াটস অ্যাপ, ইমেইল এ সেভ করা হবে। বিকাশ পার্সোনাল/নগদ/রকেট নাম্বার এরকম নানা চটকদার শিরোনামে পোষ্ট করতো। এরপর তাদের সাথে যোগাযোগ হলে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এর বিভিন্ন অ্যাকাউন্টের মাধ্যমে সাধারণ চাকরিপ্রার্থীদের নিকট হতে অর্থ হাতিয়ে নিত। যার ফলশ্রুতিতে, একদিকে যেমন সাধারণ চাকরি প্রত্যাশীগণ প্রতারিত হচ্ছিল, অন্যদিকে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (BPSC) এর সুনাম ক্ষুন্ন হচ্ছিল।

বিষয়টি নজরে আসলে পিএসসি এর সহকারী পক্ষ হতে গত ০১/০৯/২০২৫ খ্রি. তারিখ সাইবার পুলিশ সেন্টার (সিপিসি), সিআইডিতে

অভিযোগ করলে বিষয়টির গুরুত্ব বিবেচনা করে কাজ শুরু করে। আধুনিক তথ্য প্রযুক্তির সাহায্যে প্রতারক চক্রটির মূলহোতা মতিউর রহমান (৩২) কে সনাক্তপূর্বক সিআইডি জামালপুর ও জেলা পুলিশের সহায়তায় গ্রেফতার করা হয়। গ্রেফতারকালীন প্রতারণার কাজে ব্যবহৃত ০২ টি মোবাইল ও ০১টি ল্যাপটপ আলামত হিসেবে জব্দ করা হয়।

এ বিষয়ে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) এর পক্ষ হতে শেরে বাংলা নগর থানায় (ডিএমপি) মামলা নং- ০১, তারিখ- ০১/০৯/২০২৫ খ্রি., ধারা- পেনাল কোড- ১৮৬০ এর ৪০৬/৪২০/৫০০ রুজু করা হয়েছে।

চক্রের অন্যান্য আসামী সনাক্ত ও গ্রেফতারে সিআইডির অভিযান চলমান আছে। গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে উপস্থাপন ও পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন। অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদঘাটন, চক্রের অপরাপর সদস্যদের সনাক্ত ও গ্রেফতার করার স্বার্থে

সিআইডির তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।


নেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় শিক্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় শিক্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণার মদন উপজেলায় ১২ বছরের এক মাদরাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার মামলায় শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে নেত্রকোণা জেলা ও দায়রা জজ এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুস সালাম আসামির...

১৮ ঘন্টা আগে


যশোরে প্রেমবাগে ছাত্রী ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক ঢাকায় গ্রেপ্তার।
যশোরে প্রেমবাগে ছাত্রী ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক ঢাকায় গ্রেপ্তার।

যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক ইমরান হোসেনকে ঢাকার মিরপুর-১ এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে তাকে গ্রেপ্তার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত শেখ লুৎফর রহমান।এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

১ দিন আগে


এক হাত অচল সাংবাদিককে পরীমণির হেনস্তা ও অকথ্য ভাষায় গালিগালাজ
এক হাত অচল সাংবাদিককে পরীমণির হেনস্তা ও অকথ্য ভাষায় গালিগালাজ

ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে সাংবাদিককে গালিগালাজ ও হেনস্তা করার অভিযোগ উঠেছে আলোচিত চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। পরীমণির বিরুদ্ধে অভিযোগ, তিনি দৈনিক সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসেন রাজুকে গালিগালাজ করার পাশাপাশি তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এ ঘটনায় সাংবাদিক মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ঘটনার...

৬ দিন আগে


শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৫৬ বোতল ইস্কাফ সিরাপ আটক
শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৫৬ বোতল ইস্কাফ সিরাপ আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৫৬ বোতল নেশাজাতীয় ইস্কাফ সিরাপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোররাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৪টার দিকে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর সোনামসজিদ বিওপি থেকে হাবিলদার মো.

৬ দিন আগে

Dr.Mahfuzul Alom