রাজনীতি

পিআর দাবিকে ‘সংশয়’ সৃষ্টির কারণ বলছেন আশরাফ উদ্দিন

অনলাইন ডেস্ক

১২ মাস আগে


পিআর দাবিকে ‘সংশয়’ সৃষ্টির কারণ বলছেন আশরাফ উদ্দিন

বিএনপি কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে বলেছেন, অন্তর্বর্তী সরকারের কাছে পিআর (PR) এর দাবি উত্থাপন করে নির্বাচন নিয়ে জনমনে সংশয় তৈরি করা হচ্ছে।

তিনি বলেন, গত ৫ই আগস্টের পর অনেকেই ধারণা করেছিলেন নির্বাচন এত দেরিতে হবে না। বিএনপি আশা করেছিল ৬ থেকে ৯ মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। তখন নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করা হলে মানুষের মধ্যে স্বস্তি ফিরবে বলে মনে করা হয়েছিল।

আশরাফ উদ্দিন বকুল আরও বলেন, সম্প্রতি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে এবং এখন কেবল তফসিলের অপেক্ষা। তার মতে, নির্বাচনী প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। তফসিল ঘোষণা হলে জনগণের মধ্যে থাকা অবশিষ্ট আশঙ্কাও দূর হবে।

তিনি জামায়াতের পিআর দাবি এবং নির্বাচন নিয়ে সংশয় প্রকাশের প্রসঙ্গে বলেন, জামায়াত তিন মাস আগেই তাদের প্রার্থী ঘোষণা করেছে। যদি তারা নির্বাচন নিয়ে সংশয়ই প্রকাশ করে, তাহলে এত আগে প্রার্থী ঘোষণার কারণ কী?

বিএনপির এই নেতা বলেন, তাদের প্রত্যাশা ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হোক। অন্যথায়, দেশের ব্যবসা-বাণিজ্যে যে ক্ষতি হচ্ছে, তা ভবিষ্যতে আরও বাড়বে। তিনি পিআর বা অন্যান্য বিষয় সামনে এনে জনমনে সংশয় তৈরি করাকে অনুচিত বলে মন্তব্য করেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হয়ে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

আশরাফ উদ্দিন বকুল বিশ্বাস করেন, নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনের মাধ্যমে সব সংশয় দূর হবে এবং বাংলাদেশ একটি সফল রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে।


সালমানের স্টুডিওতে হামলা: চাঁদাবাজি-দখলদারিত্ব নিয়ে নাহিদের প্রশ্ন
সালমানের স্টুডিওতে হামলা: চাঁদাবাজি-দখলদারিত্ব নিয়ে নাহিদের প্রশ্ন

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।রোববার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, ‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলা কিংবা সম্পত্তি দখলের এমন দুঃসাহস কারা দেখাতে পারে?’নাহিদ...

১৮ ঘন্টা আগে


কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডারের ছবি ভাইরাল
কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডারের ছবি ভাইরাল

কুমিল্লায় মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিনের নেতৃত্বাধীন একটি মিছিলে আলোচিত কিশোর গ্যাং নেতা মো. রতনের উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ছবিটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে নগরজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিন একটি মিছিলের সামনে রয়েছেন। তাঁর পেছনে রতন

২৩ ঘন্টা আগে


সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, চাঁদাবাজির অভিযোগ পাটওয়ারীর
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, চাঁদাবাজির অভিযোগ পাটওয়ারীর

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজির অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, চাঁদা দিতে রাজি না হওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা চালানো হয়েছে।নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাইয়ের আন্দোলনের সময়

১ দিন আগে


রাড্ডা সেন্টারে হামলা: জামায়াত-আওয়ামী লীগের ইন্ধন আছে কি না তদন্তের দাবি
রাড্ডা সেন্টারে হামলা: জামায়াত-আওয়ামী লীগের ইন্ধন আছে কি না তদন্তের দাবি

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও ভবন ধ্বংসের ঘটনায় জামায়াত কিংবা আওয়ামী লীগের কোনো ইন্ধন ছিল কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি।শনিবার ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাড্ডা ক্লিনিক প্রাঙ্গণ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি

১ দিন আগে

Dr.Mahfuzul Alom