রাজনীতি

ফতুল্লায় ‘ফ্যামিলি কার্ড’ বিক্রির নামে অর্থ আদায়ের অভিযোগ, বিএনপি নেতা আটক

৫ মাস আগে


ফতুল্লায় ‘ফ্যামিলি কার্ড’ বিক্রির নামে অর্থ আদায়ের অভিযোগ, বিএনপি নেতা আটক

ছবি: সংগৃহীত


নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাশিপুর ইউনিয়নে বিএনপির নির্বাচনি ইশতেহারে উল্লেখিত ‘ফ্যামিলি কার্ড’ ছাপিয়ে মহিলাদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ওই নেতার নাম রাসেল ওরফে জিলানী।

সোমবার নরসিংপুর এলাকায় কার্ড কিনেও প্রতিশ্রুত পণ্য না পেয়ে ক্ষুব্ধ নারীরা বিক্ষোভ করেন এবং অভিযুক্তের বাড়ি ঘেরাও করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাসেল ওরফে জিলানী মহানগর বিএনপির এক প্রভাবশালী নেতার ঘনিষ্ঠ হিসেবে এলাকায় রাজনীতি করেন। নির্বাচনের পরদিন তিনি ও তার স্ত্রী হাসিনা ‘জিসান ট্রেডার্স’ নাম ব্যবহার করে স্থানীয় নারীদের কাছে টাকার বিনিময়ে ‘ফ্যামিলি কার্ড’ বিক্রি করেন। রমজানকে সামনে রেখে ৩০০ পরিবারের কাছে ৫০ টাকা করে কার্ড বিক্রি করা হয়। দাবি করা হয়, ওই কার্ড দেখিয়ে প্রতি মাসে ১,২৮৫ টাকায় ১,৭২৫ টাকার পণ্য কেনা যাবে।

সোমবার সকালে প্রথম কিস্তির পণ্য দেওয়ার কথা থাকলেও সকাল থেকে অপেক্ষা করেও পণ্য না পেয়ে কার্ডধারীরা প্রতারণার বিষয়টি বুঝতে পারেন। পরে তারা একত্রিত হয়ে অভিযুক্তের বাড়ি ঘেরাও করেন।

অভিযোগ রয়েছে, কাশিপুরের নরসিংপুর, বকুলতলা, চর কাশিপুর ও মধ্য নরসিংপুর এলাকায় প্রায় তিন শতাধিক কার্ড বিতরণ করা হয়েছে। কার্ডগ্রহীতাদের অধিকাংশই স্বল্পশিক্ষিত নারী বলে স্থানীয়রা জানান।

কার্ড ক্রেতা জুলেখা বেগম বলেন, “আমাদের বলা হয়েছে সরকারিভাবে কোম্পানি থেকে এসব কার্ড দেওয়া হচ্ছে। সকাল ১০টা থেকে বসে আছি। এখন ফোনও ধরছে না।”

এ বিষয়ে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-এর নির্বাচনি ইশতেহারে ‘ফ্যামিলি কার্ড’-এর বিষয়টি উল্লেখ থাকলেও এখনো এ সংক্রান্ত কোনো কার্যক্রম শুরু হয়নি। “এরই মধ্যে একটি প্রতারক চক্র কার্ড ছাপিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। প্রশাসনের উচিত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া,” বলেন তিনি।

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন আহমেদ বলেন, বিষয়টি তিনি অবগত হয়েছেন এবং খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।


নতুন কমিটি আসছে, দায়িত্ব ছাড়ার বার্তা ছাত্রদল সভাপতির
নতুন কমিটি আসছে, দায়িত্ব ছাড়ার বার্তা ছাত্রদল সভাপতির

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন। নিজের রাজনৈতিক জীবনের ‘শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে’ উল্লেখ করে তিনি দীর্ঘ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ায় বিএনপির শীর্ষ নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। একই সঙ্গে ছাত্রদলের আসন্ন নতুন কমিটিকে সাদরে গ্রহণ করার...

৬ ঘন্টা আগে


গণভোটের রায় কার্যকর হলে অলি আহমদই রাষ্ট্রপতি হতেন: জামায়াত
গণভোটের রায় কার্যকর হলে অলি আহমদই রাষ্ট্রপতি হতেন: জামায়াত

গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বিপুল ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হতেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।বৃহস্পতিবার (১২ আগস্ট) অলি আহমদের পক্ষে নির্বাচন কমিশনে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি

২৩ ঘন্টা আগে


ড. অলি আহমদ, বীর বিক্রমের পূর্ণ পরিচয় ব্যবহারের আহ্বান এলডিপির
ড. অলি আহমদ, বীর বিক্রমের পূর্ণ পরিচয় ব্যবহারের আহ্বান এলডিপির

দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে এলডিপির প্রেসিডেন্টের নাম কখনো “অলি আহমদ”, আবার কখনো “কর্নেল অলি আহমদ” হিসেবে প্রকাশ করা হচ্ছে। এ প্রেক্ষাপটে সংবাদমাধ্যমগুলোকে তাঁর পূর্ণ ও যথাযথ পরিচয় ব্যবহারের আহ্বান জানিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে এলডিপির ফেসবুক পেজ থেকে প্রকাশিত এক আবেদনে সংবাদমাধ্যমের প্রতি এ অনুরোধ জানানো হয়।আবেদনে বলা হয়েছে,

১ দিন আগে


নবম পে-স্কেল বাস্তবায়নে ফের গতি, সাত সদস্যের কমিটি গঠন
নবম পে-স্কেল বাস্তবায়নে ফের গতি, সাত সদস্যের কমিটি গঠন

বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়ায় ফের গতি এসেছে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন-২০২৫-এর প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ দিতে সাত সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার।সম্প্রতি এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটির প্রধান দায়িত্ব হবে পে-কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে নতুন বেতন কাঠামো বাস্তবায়নে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করা।...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom