জেলার খবর

ফল প্রকাশের কিছু সময় আগে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

১ মাস আগে


ফল প্রকাশের কিছু সময় আগে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

মহম্মদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত


মাগুরার মহম্মদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রদীপ কুমার (১৯) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় সজিব কুমার মন্ডল (১৯) ও সাগর মজুমদার (২০) নামে আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন।

রোববার (৯ আগস্ট) রাতে উপজেলার দীঘা ইউনিয়নের খাজুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রদীপ, সজিব ও সাগর তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে নাগড়া বাজারের একটি ফটোকপির দোকানে যাচ্ছিলেন। খাজুরা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি সড়কে পড়ে গেলে তিনজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রদীপ কুমারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সজিব ও সাগরকে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত প্রদীপ কুমার খাজুরা এলাকার পূর্বাস কুমারের ছেলে। তিনি ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন এবং ফল প্রকাশের অপেক্ষায় ছিলেন।

ছেলেকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন বাবা পূর্বাস কুমার। তিনি বলেন, ‘নিজের রেজাল্টের খবর জানার আগেই ছেলেটা আমাকে ছেড়ে চলে গেল। কয়েকদিন আগেই আমার বাড়িতে আগুন লেগে সব পুড়ে গেছে। এত কষ্ট আমি কীভাবে সইব?’

পরিবারের স্বজনরা জানান, কিছুদিন আগে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রদীপদের ঘরবাড়ি ও মালামাল পুড়ে যায়। সেই ক্ষতি কাটিয়ে ওঠার আগেই সড়ক দুর্ঘটনায় প্রদীপের মৃত্যুতে পরিবারটি আরও বড় বিপর্যয়ের মুখে পড়েছে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


কঙ্গোয় নৌকাডুবিতে ৪১ মৃত্যু, চলছে উদ্ধার অভিযান
কঙ্গোয় নৌকাডুবিতে ৪১ মৃত্যু, চলছে উদ্ধার অভিযান

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) টাঙ্গানিকা হ্রদে প্রায় ১০০ যাত্রী ও পণ্যবোঝাই একটি নৌকা ডুবে অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ৪৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে এখনো উদ্ধার অভিযান চলছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তানজানিয়ার কিগোমা বন্দর থেকে ডিআর কঙ্গোর কালেমি শহরের উদ্দেশে যাত্রা

২ দিন আগে


দুর্ঘটনায় আহত নির্মাণ শ্রমিক রতন দাসকে আর্থিক সহায়তা
দুর্ঘটনায় আহত নির্মাণ শ্রমিক রতন দাসকে আর্থিক সহায়তা

বাসুদেবপুরে দুর্ঘটনাজনিত কারণে আহত ইমারত নির্মাণ শ্রমিক রতন দাস কে আর্থিক সহায়তা প্রদান নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুরে দুর্ঘটনাজনিত কারণে আহত ইমারত নির্মাণ শ্রমিক শ্রী রতন দাস কে আর্থিক সহায়তা প্রদান করেছে নলডাঙ্গা বাসুদেবপুর শাখা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন।​২২ সেপ্টেম্বর মঙ্গলবার  রাত ১০টায় বাসুদেবপুর বাজারে অবস্থিত ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অস্থায়ী...

৪ দিন আগে


মাদক ব্যবসায় জড়িত দুই ব্যক্তিকে তাবলিগে পাঠালেন ওসি
মাদক ব্যবসায় জড়িত দুই ব্যক্তিকে তাবলিগে পাঠালেন ওসি

চাঁদপুরের কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল ইসলাম মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে তিন দিনের তাবলিগ জামাতে পাঠিয়ে সংশোধনের সুযোগ দিয়েছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আকানিয়া-নাছিরপুর গ্রামের জালাল ও হেলালের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা হয়েছে

৪ দিন আগে


ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসাতে গিয়ে, বাদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসাতে গিয়ে, বাদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

পটুয়াখালী মডেল মসজিদের ইমাম ও খতিবসহ তিনজনের বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে আদালতে প্রতিবেদন দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এরপর মামলার বাদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ২৭ নভেম্বর পটুয়াখালীর নারী ও শিশু...

৪ দিন আগে

Dr.Mahfuzul Alom