ফখরুল ইসলাম রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব কে হবে
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হতে যাচ্ছেন—এমন সম্ভাবনাকে সামনে রেখে বিএনপির পরবর্তী ভারপ্রাপ্ত মহাসচিব কে হচ্ছেন, তা নিয়ে দলটির ভেতরে আলোচনা শুরু হয়েছে। একই সঙ্গে মন্ত্রিসভায় ফখরুলের জায়গায় কে আসবেন, তার শূন্য হতে যাওয়া সংসদীয় আসনে উপনির্বাচনে কাকে প্রার্থী করা হবে এবং দলের স্থায়ী কমিটিতে সম্ভাব্য শূন্য পদ কীভাবে পূরণ হবে—এসব নিয়েও চলছে নানা হিসাব-নিকাশ।
দলীয় একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, ফখরুল রাষ্ট্রপতি হলে আপাতত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। দীর্ঘদিন ধরে দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা এবং কঠিন সময়ে দলীয় অবস্থান তুলে ধরার কারণে তাকে এ দায়িত্বের জন্য এগিয়ে রাখা হচ্ছে।
তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলসহ কয়েকজন নেতার নামও আলোচনায় রয়েছে। শেষ পর্যন্ত বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তই এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করছেন দলটির নেতারা।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, তুলনামূলক তরুণ ও কর্মীবান্ধব কাউকে মহাসচিবের দায়িত্ব দেওয়া হতে পারে। চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে যিনি সমন্বয় করে কাজ করতে পারবেন, তাকেই এ দায়িত্বে আনার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন তিনি।
অন্যদিকে সম্ভাব্য ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে আলোচনায় থাকা রুহুল কবির রিজভী নিজে অবশ্য এ বিষয়ে কোনো সিদ্ধান্তের কথা জানেন না বলে জানিয়েছেন। তিনি বলেন, দল তাকে যেভাবে দায়িত্ব দেবে, সেটিই তিনি পালন করবেন এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন দলের চেয়ারম্যান ও নীতিনির্ধারকেরা।
বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদও রিজভীর সম্ভাবনাকে বেশি বলে উল্লেখ করেছেন। তার মতে, দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনে বিএনপিকে সংগঠিত রাখতে রিজভীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে চেয়ারম্যান চাইলে গঠনতন্ত্র অনুযায়ী অন্য কাউকেও ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দিতে পারেন বলে জানান তিনি।
মন্ত্রিসভায়ও পরিবর্তনের সম্ভাবনা
মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বও শূন্য হবে। ফলে মন্ত্রিসভায় তার স্থলাভিষিক্ত কে হচ্ছেন, তা নিয়েও আলোচনা চলছে। সংশ্লিষ্ট সূত্রগুলোতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বর্তমান প্রতিমন্ত্রী শাহে আলমকে পূর্ণ মন্ত্রী করার সম্ভাবনার কথা যেমন রয়েছে, তেমনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নামও আলোচনায় রয়েছে।
তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি। রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার পরই মন্ত্রিসভায় সম্ভাব্য পরিবর্তনের বিষয়টি স্পষ্ট হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
স্থায়ী কমিটিতেও শূন্য হতে পারে পদ
ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির স্থায়ী কমিটির একটি পদও শূন্য হবে। এর আগে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ স্পিকার হওয়ায় স্থায়ী কমিটির একটি পদ শূন্য হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। ফলে শেষ পর্যন্ত দুটি শূন্য পদে নতুন সদস্য অন্তর্ভুক্তির প্রয়োজন হতে পারে।
এ ক্ষেত্রে ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, মোহাম্মদ শাহজাহান, শামসুজ্জামান দুদু, চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক এবং রুহুল কবির রিজভীর নামও আলোচনায় রয়েছে।
তবে দলীয় কাউন্সিল সামনে থাকায় এখনই স্থায়ী কমিটির শূন্য পদ পূরণ করা হবে কি না, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। দলীয় সূত্র বলছে, নভেম্বরের শেষ দিকে অথবা ডিসেম্বরে জাতীয় কাউন্সিল আয়োজনের প্রস্তুতি চলছে। সে ক্ষেত্রে কাউন্সিলেই সাংগঠনিক পরিবর্তনের বিষয়গুলো নিষ্পত্তি করা হতে পারে।
ফখরুলের আসনে উপনির্বাচন নিয়েও আলোচনা
রাষ্ট্রপতি হলে মির্জা ফখরুলের সংসদীয় আসনও শূন্য হবে। ফলে ওই আসনে সম্ভাব্য উপনির্বাচনে বিএনপির প্রার্থী কে হচ্ছেন, তা নিয়েও নেতাকর্মীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। ফখরুলের পরিবারের কাউকে প্রার্থী করা হবে, নাকি দলের অন্য কোনো নেতাকে মনোনয়ন দেওয়া হবে—এ নিয়ে এখনো নানা আলোচনা চলছে।
সব মিলিয়ে মির্জা ফখরুলের সম্ভাব্য রাষ্ট্রপতি হওয়াকে কেন্দ্র করে বিএনপির সাংগঠনিক কাঠামো, মন্ত্রিসভা এবং সংসদীয় রাজনীতিতে একাধিক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এসবের কোনোটিই এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি; রাষ্ট্রপতি নির্বাচন ও দলীয় শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তের পরই বিষয়গুলো পরিষ্কার হবে।
এনটিআরসিএর হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা রাখার দাবি ইসলামী আন্দোলনের
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা পুনরায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে রাখার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, ব্যবস্থাপনা কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা ফিরিয়ে দেওয়া হলে স্বজনপ্রীতি, অর্থ লেনদেন, রাজনৈতিক সুপারিশ ও অনিয়মের সুযোগ তৈরি হতে পারে।মঙ্গলবার দেওয়া এক বিবৃতিতে...
১ ঘন্টা আগে
যশোরে এনসিপির নতুন কমিটি, দায়িত্ব পেলেন আংশিক আহ্বায়ক কমিটির নেতারা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যশোর জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ছয় মাসের জন্য এ কমিটির অনুমোদন দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।রোববার (৯ আগস্ট) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদনের পর যশোর জেলা শাখার নতুন এ কমিটি ঘোষণা করা হয়।অনুমোদিত কমিটিতে মো. নূরজ্জামানকে আহ্বায়ক, ড. শহীদুল ইসলাম জাবিরকে সিনিয়র
৬ ঘন্টা আগে
গ্যাস-নিত্যপণ্যের দাম বাড়িয়ে জনগণের ঘাড়ে সরকারের দায় চাপানো হচ্ছে: শফিকুর রহমান
গ্যাস ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির সমালোচনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, মানুষের আয় না বাড়িয়ে তাদের ওপর একের পর এক ব্যয়ের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। সরকারের দায় সাধারণ মানুষের ওপর চাপিয়ে দিয়ে এভাবে দেশ পরিচালনা করা সম্ভব নয়।সোমবার (১০ আগস্ট) রাতে সিরাজগঞ্জের...
৭ ঘন্টা আগে
রংপুরকে বঞ্চিত করলে পরিণতি ভালো হবে না: শফিকুর রহমান
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রংপুরে জামায়াত বেশি আসন পাওয়ায় এ অঞ্চলকে উন্নয়ন থেকে বঞ্চিত করা হলে তা জনগণ মেনে নেবে না। মানুষের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করলে এর পরিণতি ভালো হবে না বলেও সতর্ক করেন তিনি।সোমবার (১০ আগস্ট) দুপুরে গাইবান্ধার সাঘাটার বোনারপাড়া কাজী...
১৮ ঘন্টা আগে
