‘ফিটনেস ধরে রাখতে পারলে আন্তর্জাতিক ক্রিকেটের সব রেকর্ড গড়বে বৈভব’: লক্ষ্মণ
স্পোর্টস ডেস্ক
ছবি: সংগৃহীত
ভারতের উদীয়মান ব্যাটার বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করেছেন ভারতের অন্তর্বর্তীকালীন কোচ ভিভিএস লক্ষ্মণ। তার বিশ্বাস, নিজের ফিটনেস ধরে রাখতে পারলে আন্তর্জাতিক ক্রিকেটের বহু রেকর্ড নতুন করে লিখবেন ১৫ বছর বয়সী এই ব্যাটিং প্রতিভা।
অনূর্ধ্ব-১৯ ক্রিকেট থেকে শুরু করে আইপিএল-সব পর্যায়েই আগ্রাসী ব্যাটিং দিয়ে আলোচনায় আসা বৈভব সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও উজ্জ্বল পারফরম্যান্স করেছেন।
হারারেতে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মাত্র ৪৯ বলে ৮১ রানের ঝড়ো ইনিংস খেলে ভারতের ৩৫ রানের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। এই ইনিংসের সুবাদে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন। পুরো সিরিজে ১৫১ রান করে জিতে নেন ‘প্লেয়ার অব দ্য সিরিজ’ পুরস্কারও।
বৈভবের পারফরম্যান্স নিয়ে লক্ষ্মণ বলেন, “তার উন্নতির সবচেয়ে বড় জায়গা হলো সার্বিক ফিটনেস। সে এখনও খুবই তরুণ। তবে দলের জন্য সর্বোচ্চটা দেওয়ার যে মানসিকতা তার মধ্যে রয়েছে, সেটি অসাধারণ।”
তিনি আরও বলেন, “এই ম্যাচেই বাউন্ডারিতে ডাইভ দিয়ে ক্যাচ ধরতে গিয়ে সে চোট পায়। তবুও মাঠ ছাড়তে চায়নি। ফিজিও জোর করেই তাকে মাঠের বাইরে নিয়ে যান। দলের জন্য নিজের সর্বোচ্চটা দেওয়ার এই মানসিকতাই তাকে অন্যদের থেকে আলাদা করে।”
আইপিএলে বৈভবের অভিষেকের স্মৃতিচারণ করে লক্ষ্মণ বলেন, “গত বছর রাজস্থান রয়্যালসের হয়ে প্রথমবার খেলেই সে যেভাবে চাপ সামলেছে, তা আমাকে মুগ্ধ করেছিল। আমার মতে, আইপিএলের চাপ অনেক সময় আন্তর্জাতিক ম্যাচের সমান। ১৪ বা ১৫ বছর বয়সে এমন মঞ্চে নেমে হয় ভেঙে পড়তে হয়, নয়তো চাপকে উপভোগ করে নিজের স্বাভাবিক খেলাটা খেলতে হয়। বৈভব দ্বিতীয় পথটাই বেছে নিয়েছে।”
ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে ভারতের অন্তর্বর্তীকালীন কোচ বলেন, “এই সিরিজে শতরান করতে না পেরে সে কিছুটা হতাশ ছিল। আমরা তাকে বলেছি, এটা কেবল শুরু। সামনে তার দীর্ঘ ক্যারিয়ার অপেক্ষা করছে। প্রতিদিন নিজেকে উন্নত করার যে মানসিকতা তার রয়েছে, তাতে আমি নিশ্চিত সে আন্তর্জাতিক ক্রিকেটের অনেক রেকর্ড নতুন করে লিখবে। সেই প্রতিভা ও সামর্থ্য তার রয়েছে।”
রোনালদো-মেসির লড়াই এবার গুগল সার্চেও, এগিয়ে মেসি
মাঠের প্রতিদ্বন্দ্বিতা অনেক আগেই সীমানা ছাড়িয়েছে। এবার মাঠের বাইরেও নতুন এক লড়াইয়ে যেন মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। একজনের বিস্ফোরক বক্তব্য এবং অন্যজনের আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়—দুটি ঘটনাকে ঘিরে বিশ্বজুড়ে মানুষের আগ্রহের তুলনা উঠে এসেছে গুগল সার্চের পরিসংখ্যানে। প্রায় একই সময়ে বিশ্ব ফুটবলের আলো কেড়ে নেয় দুই মহাতারকাকে ঘিরে দুটি...
১ মাস আগে
হোপের ১৬২ রানে ভারতের হোয়াইট ওয়াশের স্বপ্ন ভাঙল
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে রান তাড়া করে বড় জয় পেয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচে চারশর বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডও গড়েছিল তারা। টানা তৃতীয়বার টস জিতে এবারও ওয়েস্ট ইন্ডিজকে রান তাড়ার চ্যালেঞ্জ দিয়েছিল স্বাগতিকরা। তবে নিউ চন্ডিগড়ে সিরিজের শেষ ম্যাচে গিয়ে হারের স্বাদ পেল ভারত। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার...
১ মাস আগে
শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ
অনেক প্রত্যাশা নিয়ে নাগোয়া এশিয়ান গেমসে গিয়েছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত হতাশ হয়েই ফিরতে হচ্ছে লিটন দাস, মুস্তাফিজুর রহমানদের। দুর্বল শক্তির শ্রীলঙ্কার কাছে ব্যাটিং বিপর্যয়ে মাত্র ১০২ রানে অলআউট হয়ে ব্রোঞ্জ পদকও হারিয়েছে বাংলাদেশ। এশিয়ান গেমসে এবারই প্রথম পুরুষ ক্রিকেটে কোনো পদক ছাড়াই দেশে ফিরছে বাংলাদেশ। ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে...
১ মাস আগে
মেসির মালিকানায় স্প্যানিশ ক্লাব এলদেনসে
স্পেনের তৃতীয় বিভাগের ক্লাব ক্লাব দেপোর্তিভো এলদেনসে অধিগ্রহণ করেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এর মাধ্যমে স্প্যানিশ পেশাদার ফুটবলে মালিক হিসেবে নতুন অধ্যায় শুরু করলেন তিনি।এক বিবৃতিতে এলদেনসে জানিয়েছে, মেসির মাধ্যমে ক্লাবটি আনুষ্ঠানিকভাবে অধিগ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে। ১০০ বছরেরও বেশি পুরোনো ক্লাবটির ইতিহাসে এটিকে নতুন ও রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা হিসেবে উল্লেখ
১ মাস আগে
