ফিফা সভাপতি ইনফান্তিনোর পদত্যাগের গুঞ্জন, তবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা নেই
স্পোর্টস ডেস্ক
ছবি: সংগৃহীত
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে পদত্যাগের জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিশ্বকাপের বাণিজ্যিক অধিকার আংশিকভাবে বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির বিতর্কিত পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর তিনি নজিরবিহীন চাপের মুখে পড়েছেন এবং আগামী কয়েক দিনের মধ্যেই পদত্যাগ করতে পারেন।
প্রতিবেদন অনুযায়ী, ইনফান্তিনোর প্রস্তাবিত ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ (FFE) প্রকল্পের মাধ্যমে বিশ্বকাপের বাণিজ্যিক অধিকার নিয়ে একটি বিনিয়োগ কাঠামো গড়ে তোলার পরিকল্পনা ছিল। তবে উয়েফা, কনকাকাফসহ বিভিন্ন ফুটবল সংস্থা এবং একাধিক সদস্য দেশের তীব্র বিরোধিতার মুখে সেই পরিকল্পনা বড় ধরনের সংকটে পড়ে।
এদিকে, ফিফার একজন জ্যেষ্ঠ উপদেষ্টা কার্লোস কর্দেইরো ইতোমধ্যেই ওই পরিকল্পার প্রতিবাদে পদত্যাগ করেছেন। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে ফিফার ভেতরেও অসন্তোষ বাড়ছে এবং সম্ভাব্য উত্তরসূরি নিয়ে অনানুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে।
এ ছাড়া ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) এবং ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফাসহ কয়েকটি প্রভাবশালী পক্ষ প্রকাশ্যে ইনফান্তিনোর নেতৃত্বের সমালোচনা করেছে। সাবেক ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার এবং লা লিগার সভাপতি হাভিয়ের তেবাসও তাকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন।
তবে এখন পর্যন্ত ফিফা কিংবা জিয়ান্নি ইনফান্তিনো আনুষ্ঠানিকভাবে পদত্যাগের কোনো ঘোষণা দেননি। ফলে তার পদত্যাগের বিষয়টি এখনও নিশ্চিত নয়; এটি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও বিভিন্ন সূত্রের দাবির ওপর ভিত্তি করে আলোচিত হচ্ছে।
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...
১ দিন আগে
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে
৪ দিন আগে
স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা
লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে...
৪ দিন আগে
ওয়ানডে কমিয়ে বাড়তে পারে টি-টোয়েন্টি, ফিরতে পারে ত্রিদেশীয় সিরিজ
ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটের ক্রমবর্ধমান জনপ্রিয়তার প্রভাব পড়তে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট সূচিতেও। আগামী ২০২৭-৩১ চক্রে পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা বাড়তে পারে। বিপরীতে কমতে পারে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ। তবে ৫০ ওভারের ক্রিকেটের গুরুত্ব ধরে রাখতে ত্রিদেশীয় ও চারজাতি সিরিজের মতো পুরোনো কাঠামো ফিরিয়ে আনার বিষয়েও আলোচনা চলছে।আন্তর্জাতিক ক্রিকেট...
৫ দিন আগে
