আন্তর্জাতিক

ফের ৬.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানলো আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে

অনলাইন ডেস্ক

১২ মাস আগে


ফের ৬.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানলো আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে

আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলে গত বৃহস্পতিবার ৬.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।

 রয়টার্সের খবর অনুযায়ী, "এই ভূমিকম্পের ফলে ওই এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এটি গত রোববার থেকে একই অঞ্চলে আঘাত হানা তৃতীয় ভূমিকম্প। রোববার প্রথম শক্তিশালী ভূমিকম্পে দেশটিতে দুই হাজার ২০০-এরও বেশি মানুষ প্রাণ হারান।"


জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (GFZ) এই ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছে। নানগারহার প্রদেশের স্বাস্থ্য বিভাগের মুখপাত্র নকিবুল্লাহ রহিমি জানান, ভূমিকম্পটির কেন্দ্র ছিল পাকিস্তান সীমান্তের নিকটবর্তী শিবা জেলায়। প্রাথমিকভাবে বারকাশকট এলাকায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে এবং বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে। ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

এর আগে কুনার ও নানগারহার প্রদেশে আঘাত হানা ভূমিকম্পে অসংখ্য গ্রাম বিধ্বস্ত হয়, লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েন এবং আহত হন তিন হাজার ৬০০-এর বেশি মানুষ। বৃহস্পতিবার উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে আরও মরদেহ উদ্ধার করায় মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ২০৫ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন কমপক্ষে ৩ হাজার ৬৪০ জন। জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থা সতর্ক করে জানিয়েছে, খাদ্য, ওষুধ এবং আশ্রয়ের মতো জরুরি সহায়তা দ্রুত ফুরিয়ে আসছে, যা গৃহহীন বেঁচে যাওয়া মানুষদের জন্য এক ভয়াবহ সংকট তৈরি করেছে।


গত রোববারের ৬ মাত্রার ভূমিকম্পটি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগ ছিল। এরপর মঙ্গলবার ৫.৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে, যার ফলে পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়ে, দুর্গম এলাকার সড়কপথ বন্ধ হয়ে যায় এবং উদ্ধারকাজ ব্যাহত হয়। এর পরপরই বৃহস্পতিবার এই তৃতীয় ভূমিকম্প আঘাত হানলো।


ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের
ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের

দুই দশকেরও বেশি সময়ের সামরিক উপস্থিতির পর বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্ধারিত সময়সীমার মধ্যে ইরাকের সর্বশেষ সেনাঘাঁটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার সম্পন্ন করছে। এ প্রত্যাহারকে ইরান ও দেশটির মিত্র শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের বিজয় হিসেবে দেখছে। অন্যদিকে ইরাকি নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মার্কিন সেনা প্রত্যাহারের ফলে ইরাকে ইরানের রাজনৈতিক ও সামরিক প্রভাব...

৪৮ মিনিট আগে


বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধে শূন্য শুল্ক যুক্তরাষ্ট্রে
বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধে শূন্য শুল্ক যুক্তরাষ্ট্রে

বাংলাদেশসহ ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদানি করা নির্দিষ্ট কিছু বিশেষায়িত ওষুধ ও সংশ্লিষ্ট উপাদানে শূন্য শুল্ক সুবিধা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বাণিজ্য বিভাগের ব্যুরো অব ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি (বিআইএস) সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সুবিধার আওতাভুক্ত দেশ ও পণ্যের তালিকা দিয়েছে।নতুন এ ব্যবস্থার আওতায় বিরল রোগের ওষুধ, নিউক্লিয়ার মেডিসিন, রক্তের...

৭ ঘন্টা আগে


নেতানিয়াহুর ৬ ঘণ্টার গোপন আমিরাত সফর, বৈঠকে ইরান
নেতানিয়াহুর ৬ ঘণ্টার গোপন আমিরাত সফর, বৈঠকে ইরান

মাত্র ছয় ঘণ্টার গোপন সফরে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের (এমবিজে) সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে ইরান ছিল আলোচনার অন্যতম প্রধান বিষয়।রোববার (২৭ সেপ্টেম্বর) ব্যক্তিগত একটি উড়োজাহাজে আবুধাবিতে যান নেতানিয়াহু। সেখানে প্রায় ছয় ঘণ্টা অবস্থানের...

১৩ ঘন্টা আগে


রাখাইনে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩৩
রাখাইনে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩৩

বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের সংঘাতপূর্ণ রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরে একটি বাজারের কাছে সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন।সোমবার (২৮ সেপ্টেম্বর) চালানো ওই হামলার তথ্য জানিয়েছে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াইরত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) এবং স্থানীয় একটি ত্রাণ সংস্থা। স্থানীয় ত্রাণকর্মী...

২৩ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom