জাতীয়

পহেলা বৈশাখ জাতিসত্তার প্রতীক: তারেক রহমান

অনলাইন ডেস্ক

৩ দিন আগে


{news.title}

ছবি: সংগৃহীত


পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তা, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বাংলা নববর্ষ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি দেশবাসীসহ বিশ্বের সকল বাংলাভাষী মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং বাংলা ১৪৩২ সালকে বিদায় জানিয়ে ১৪৩৩-কে স্বাগত জানান।

তিনি বলেন, পহেলা বৈশাখ আমাদের কৃষি, প্রকৃতি ও কৃষিভিত্তিক অর্থনীতির সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। হাজার বছরের ঐতিহ্য, লোকজ সংস্কৃতি ও মূল্যবোধ এ উৎসবের মাধ্যমে নতুন করে প্রাণ ফিরে পায়।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বৈশাখি মেলা, শোভাযাত্রা ও হালখাতার মতো আয়োজন আমাদের সংস্কৃতির বহুমাত্রিক সৌন্দর্য তুলে ধরে এবং জাতীয় ঐক্যকে শক্তিশালী করে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক জাতীয় নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার জনগণের জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে। এর অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, ক্রীড়া কার্ড, খাল খনন কর্মসূচি এবং ধর্মীয় ব্যক্তিদের জন্য আর্থিক সহায়তা চালু করা হয়েছে। পাশাপাশি নববর্ষ থেকেই কৃষক কার্ড কর্মসূচি চালুর কথাও জানান তিনি।

বিশ্বের চলমান সংকটের প্রেক্ষাপটে শান্তি, সহমর্মিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের চর্চার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, নববর্ষ হোক সংকীর্ণতা পরিহার করে মানবকল্যাণে এগিয়ে যাওয়ার অঙ্গীকারের সময়।

শেষে তিনি কামনা করেন, নববর্ষ সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom