ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই আপনি আজ শিক্ষামন্ত্রী: হাসনাত আবদুল্লাহ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের কঠোর সমালোচনা করে বলেছেন, শিক্ষার্থীদের নিয়ে কোনো ধরনের ‘এক্সপেরিমেন্ট’ চলতে পারে না। তিনি দাবি করেন, সাম্প্রতিক এইচএসসি পরীক্ষা, প্রশ্নপত্রের ত্রুটি এবং দুর্যোগের মধ্যেও পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত শিক্ষার্থীদের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি করেছে।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ‘দেশ গড়তে জুলাই জাগরণ পথযাত্রা’ উপলক্ষে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, “আমরা এমন একজন শিক্ষামন্ত্রী পেয়েছি যিনি স্ট্যান্ডবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ। দুর্যোগের মধ্যে শিক্ষার্থীদের পরীক্ষা দিতে বাধ্য করা হয়েছে। একটি পরীক্ষার প্রশ্নপত্রে দুটি সৃজনশীল প্রশ্নে ভুল ছিল। পরীক্ষার্থীরা উত্তর মেলাতে না পেরে মানসিক চাপে পড়েছে। এরপরও শিক্ষামন্ত্রী দুঃখ প্রকাশের প্রয়োজন মনে করেননি।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীরা গিনিপিগ নয়। তাদের নিয়ে পরীক্ষামূলক সিদ্ধান্ত নেওয়া বন্ধ করতে হবে। যারা আজ শিক্ষার্থীদের অবজ্ঞা করছেন, তারাই একসময় শিক্ষার্থীদের আন্দোলনের সুফল ভোগ করে ক্ষমতায় এসেছেন।”
সাম্প্রতিক শিক্ষার্থীদের আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি সরকারের প্রতি আহ্বান জানান, পরীক্ষার্থীদের সঙ্গে সংবেদনশীল আচরণ করতে হবে। অন্যথায় শিক্ষার্থীদের আন্দোলন আরও বিস্তৃত হতে পারে বলে মন্তব্য করেন তিনি।
স্থানীয় রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, সোনারগাঁয়ে চাঁদাবাজি, অবৈধ গ্যাস সংযোগ, নদী-খাল দখল এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের ঘটনা ঘটছে। তিনি দাবি করেন, ব্যবসায়ী, হকার ও রিকশাচালকদের কাছ থেকেও চাঁদা আদায় করা হচ্ছে। এসব কর্মকাণ্ড বন্ধে সংশ্লিষ্টদের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
চট্টগ্রামের বন্যা পরিস্থিতি নিয়েও তিনি সমালোচনা করে বলেন, সংকটের সময় পর্যাপ্ত সরকারি উদ্যোগ দেখা যায়নি। একই সঙ্গে জাতীয় রাজস্বে বড় অবদান রাখা অঞ্চল হিসেবে চট্টগ্রামের জন্য আরও কার্যকর সহায়তার দাবি জানান।
সংবিধান ও নির্বাচন প্রসঙ্গে বক্তব্যে তিনি সরকারের বিভিন্ন সিদ্ধান্তেরও সমালোচনা করেন এবং বলেন, গণআকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক কোনো সিদ্ধান্ত জনগণ মেনে নেবে না।
পথসভার শেষপর্বে আসন্ন সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় যুবশক্তির সিনিয়র সহ-সভাপতি তুহিন মাহমুদকে এনসিপির প্রার্থী হিসেবে ঘোষণা করেন হাসনাত আবদুল্লাহ।
অনুষ্ঠানে জাতীয় যুবশক্তির সিনিয়র সহ-সভাপতি তুহিন মাহমুদের সভাপতিত্বে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, জাতীয় যুবশক্তির সভাপতি তারিকুল ইসলামসহ এনসিপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের ওপর দমন-পীড়নের রাজনীতি কখনো সফল হয়নি: নাসীরুদ্দীন পাটওয়ারী
এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, শিক্ষার্থীদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। ইতিহাস সাক্ষী, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবারই শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছে। শিক্ষার্থীদের ওপর দমন-পীড়নের রাজনীতি কখনো সফল হয়নি, ভবিষ্যতেও হবে না।সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় বগুড়া শহরের সাতমাথায় জুলাই...
৩ ঘন্টা আগে
দুর্যোগ পরিস্থিতিতে এইচএসসি-আলিম পরীক্ষা স্থগিতের দাবি ইসলামী ছাত্র আন্দোলনের
দেশব্যাপী বন্যা, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও জলাবদ্ধতার কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে এইচএসসি ও আলিম সমমানের পরীক্ষা সাময়িকভাবে স্থগিতের দাবি জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।একই সঙ্গে শিক্ষা প্রশাসনের সাম্প্রতিক সিদ্ধান্ত ও সমন্বয়হীনতার অভিযোগ তুলে শিক্ষামন্ত্রীর নৈতিক দায়ের বিষয়টি সরকারকে বিবেচনার আহ্বান জানিয়েছে সংগঠনটি।মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে রাজধানীর আইসিএবি মিলনায়তনে আয়োজিত সংগঠনের...
৬ ঘন্টা আগে
‘ব্রয়লার চিকেন পার্টি’র পোস্টে পতিত আওয়ামী লীগকে বার্তা
এইচএসসি পরীক্ষা স্থগিত না করায় আন্দোলনরত শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে মন্তব্য করার অভিযোগকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার মধ্যে আত্মপ্রকাশ করেছে ‘ব্রয়লার চিকেন পার্টি’ নামে একটি ফেসবুক পেজ।মঙ্গলবার (১৪ জুলাই) ‘Broiler Chicken Party’ নামে ফেসবুক পেজটি চালু করেন নিজেদের জেন-জি (Gen-Z) বা নতুন প্রজন্মের শিক্ষার্থী পরিচয় দেওয়া একদল তরুণ।পেজটি চালুর পর
৬ ঘন্টা আগে
বিএনপির সমালোচনায় মিয়া গোলাম পরওয়ার, জুলাই সনদ বাস্তবায়নের দাবি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসার পর বর্তমান সরকার জুলাইয়ের চেতনা ও রাজনৈতিক ঐকমত্য থেকে সরে এসেছে। একই সঙ্গে তিনি জুলাই সনদ ও গণভোটের ফল বাস্তবায়নের দাবি জানান।সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় ফেনী শহরের একটি কনভেনশন হলে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটে...
১ দিন আগে
