খেলাধুলা

ফাইনালে ভারতের বিপক্ষে দাপুটে জয়, যুব এশিয়া কাপ জিতল পাকিস্তান

অনলাইন ডেস্ক

৭ মাস আগে


ফাইনালে ভারতের বিপক্ষে দাপুটে জয়, যুব এশিয়া কাপ জিতল পাকিস্তান

গ্রুপ পর্বে ভারতের কাছে হারের প্রতিশোধটা ফাইনালেই তুলে নিল পাকিস্তান অনূর্ধ্ব–১৯ দল। দুবাইয়ে অনুষ্ঠিত অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে রীতিমতো উড়িয়ে দিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছে পাক যুবারা। সূর্যবংশী বৈভবদের ১৯১ রানের বিশাল ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো যুব এশিয়া কাপ জয়ের স্বাদ পেল পাকিস্তান

রোববার (২১ ডিসেম্বর) দুবাইয়ে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান। শুরু থেকেই ভারতীয় বোলারদের ওপর তাণ্ডব চালান ওপেনার সামির মিনহাস। মাত্র ৭১ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি, যা ফাইনালের মতো বড় মঞ্চে ছিল একেবারেই বিধ্বংসী।

সামির মিনহাসের ব্যাটে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৪৭ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান। ১১৩ বলের ইনিংসে ১৭টি চার ও ৯টি ছক্কায় দুর্দান্ত ১৭২ রান করেন এই ওপেনার। তার সঙ্গে গুরুত্বপূর্ণ অবদান রাখেন আহমেদ হুসেইন, যিনি ৭২ বলে ৫৬ রান করেন। ভারতের হয়ে দীপেন দেবেন্দ্রন সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন।

৩৪৮ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে আগ্রাসী শুরু করে ভারত। ওপেনার সূর্যবংশী বৈভব শুরু থেকেই পাকিস্তানের বোলারদের ওপর চড়াও হন। তবে অতিরিক্ত আগ্রাসী ব্যাটিংই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ায় ভারতীয় যুবারদের জন্য।

দলীয় ৬৮ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। অধিনায়ক আয়ুশ মাত্রে ৭ বলে ২, অ্যারন জর্জ ৯ বলে ১৬, বৈভব ১০ বলে ২৬, ভিহান মালহোত্রা ১৩ বলে ৭ এবং ভেদাত ত্রিভেদী ১৪ বলে ৯ রান করে সাজঘরে ফিরে যান।

এরপর দীপেন দেবেন্দ্রন কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে এক প্রান্তে উইকেট পড়তেই থাকে। শেষ পর্যন্ত ২৬ ওভার ২ বলে ১৫৬ রানে অলআউট হয়ে যায় ভারত। দেবেন্দ্রন করেন ১৬ বলে ৩৬ রান।

পাকিস্তানের হয়ে বল হাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন আলী রাজা। গুরুত্বপূর্ণ সময়ে ৪টি উইকেট তুলে নিয়ে ভারতের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেন তিনি।

এই জয়ের মাধ্যমে গ্রুপ পর্বের হারের জবাব যেমন দিল পাকিস্তান, তেমনি ফাইনালে একতরফা আধিপত্য দেখিয়ে অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপে নিজেদের শ্রেষ্ঠত্ব আবারও প্রমাণ করল পাক যুবারা।


মুশফিকের নতুন কীর্তি, ছাড়িয়ে গেলেন সাকিবকে
মুশফিকের নতুন কীর্তি, ছাড়িয়ে গেলেন সাকিবকে

অস্ট্রেলিয়ার ডারউইনে শুরু হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ। এই ম্যাচে মাঠে নেমেই অনন্য এক কীর্তি গড়েছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলা বাংলাদেশের প্রথম ১০০ বা তার বেশি টেস্ট খেলা ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়েছেন তিনি।এর পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ক্রিকেটারের সঙ্গে খেলার রেকর্ডেও সাকিব আল...

১০ ঘন্টা আগে


২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের দাপুটে শুরু
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের দাপুটে শুরু

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনের মারারা স্টেডিয়ামে প্রথম দিনেই দুর্দান্ত বোলিং করে অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৮ রানে অলআউট করেছে টাইগাররা। এরপর ব্যাট হাতেও দৃঢ়তা দেখিয়ে দিন শেষে ১ উইকেট হারিয়ে ৯৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।বাংলাদেশের পেসার হাসান মাহমুদ ছিলেন দিনের সবচেয়ে বড় নায়ক। অস্ট্রেলিয়ার...

১৭ ঘন্টা আগে


আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রেখে দিল দুবাই, বাদ সাকিব-তাসকিন
আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রেখে দিল দুবাই, বাদ সাকিব-তাসকিন

আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসর সামনে রেখে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ধরে রেখেছে দুবাই ক্যাপিটালস। তবে একই লিগে খেলা সাকিব আল হাসান ও তাসকিন আহমেদকে ছেড়ে দিয়েছে তাদের দল।আগামী ২২ নভেম্বর শুরু হবে আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসর। আসন্ন মৌসুমের আগে অংশগ্রহণকারী দলগুলো তাদের ধরে রাখা ও নতুন চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত করেছে। সেখানেই

২ দিন আগে


সাকিব ভালো খেলোয়াড়, তবে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’: তথ্য উপদেষ্টা
সাকিব ভালো খেলোয়াড়, তবে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ক্রিকেটার সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হলেও শেখ হাসিনার সঙ্গে রাজনৈতিকভাবে সম্পৃক্ত থাকার কারণে তিনি বর্তমানে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’।মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।সাকিব আল হাসানের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom