পদ্মা সেতুতে উন্মোচিত 'জুলাই বীরত্ব' ও 'জুলাই আত্মত্যাগ' ম্যুরাল
অনলাইন ডেস্ক
২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে 'জুলাই বীরত্ব' এবং 'জুলাই আত্মত্যাগ' শীর্ষক দুটি ম্যুরাল ও গ্রাফিতি উদ্বোধন করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এগুলোর উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পরবর্তীতে যেই সরকারই আসুক না কেন, তারা জুলাইয়ের আত্মত্যাগকে ধারণ করবে। যারা এই আন্দোলন ও গ্রাফিতির বিরোধিতা করে, তারা আর কখনো ফিরে আসবে না। একই সঙ্গে জুলাই আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন, তাদের এই আত্মত্যাগ কখনো বৃথা যাবে না।
নির্বাচনের পর নতুন সরকার ক্ষমতায় এলে এই গ্রাফিতিগুলো থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "নতুন সরকার এলে গ্রাফিতি না থাকার কোনো কারণ নেই। আপনাদের মনে কোনো সন্দেহ রাখা উচিত নয় যে, এই গ্রাফিতিগুলো থাকবে না। সামনে নির্বাচিত সরকার এলেও এগুলো সরিয়ে ফেলার কোনো কারণ নেই।"
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ, রেলপথ সচিব মো. ফাহিমুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মোহম্মদ শামসুল আলম সরকার, শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগম এবং পুলিশ সুপার নজরুল ইসলাম।
ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ ভারতের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে: শামা ওবায়েদ
ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক কোন পথে এগোবে, সে সিদ্ধান্ত ভারতেরই নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার ৫ আগস্ট দিল্লিতে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়াও জানান তিনি।পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের
৪৯ মিনিট আগে
মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত, দোয়া মাহফিলে জুবাইদা ও জাইমা
সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী এবং বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদন, কবর জিয়ারত এবং বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার কন্যা ডা. জুবাইদা রহমান এবং নাতনি ব্যারিস্টার
২ ঘন্টা আগে
র্যাব বিলুপ্ত করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ গঠনের উদ্যোগ, প্রকাশিত আইনের খসড়া
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে নতুন একটি বিশেষায়িত বাহিনী গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়া প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খসড়াটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করে জনসাধারণের মতামত আহ্বান করা হয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, জনমত ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়-বিভাগের মতামত...
৩ ঘন্টা আগে
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত, প্রথম দিনের ৯০০ টিকিট শেষ
রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ (৬ আগস্ট) থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে। এর আগে বুধবার (৫ আগস্ট) সকালে জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।জুলাই আন্দোলনের ঘটনাপ্রবাহ, শহীদ ও আহতদের স্মৃতি, আলোকচিত্র, ভিডিওচিত্র, দলিল, ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী এবং আধুনিক ডিজিটাল প্রদর্শনী নিয়ে সাজানো এই জাদুঘরের...
৬ ঘন্টা আগে
