পবিত্র কোরআন নিয়ে শপথ, ইতিহাস গড়লেন জোহরান মামদানি
আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান ও জনবহুল নগরী নিউ ইয়র্ক সিটিতে ইতিহাস রচনা হলো। বৃহস্পতিবার (১ জানুয়ারি) নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি এক বিশেষ অনুষ্ঠানে দায়িত্ব গ্রহণ করেন। অনুষ্ঠানে তিনি পবিত্র কোরআনের কয়েক শতাব্দীপ্রাচীন একটি দুর্লভ কপি হাতে নিয়ে শপথ নেন।
নিউ ইয়র্কের ইতিহাসে এর আগে কোনো মেয়র কোরআন হাতে শপথ গ্রহণ করেননি। ফলে এটি শহরটির রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতির ইতিহাসে এক অনন্য মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে। ৩৪ বছর বয়সী এই ডেমোক্র্যাট নেতা সিটি হলের নিচে অবস্থিত একটি পরিত্যক্ত ঐতিহাসিক সাবওয়ে স্টেশনকে শপথ অনুষ্ঠানের জন্য বেছে নিয়েছেন। এই শপথের মাধ্যমে তিনি নিউ ইয়র্কের প্রথম মুসলিম, প্রথম দক্ষিণ এশীয় এবং আফ্রিকান বংশোদ্ভূত মেয়র হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন।
মেয়র মামদানির এই শপথগ্রহণের সিদ্ধান্ত শহরের মুসলিম ও বৈচিত্র্যময় জনগোষ্ঠীর দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। যদিও মার্কিন সংবিধান অনুযায়ী শপথের জন্য কোনো নির্দিষ্ট ধর্মগ্রন্থ ব্যবহারের বাধ্যবাধকতা নেই, জোহরানের এই সিদ্ধান্ত শহরের বৈচিত্র্যময় নাগরিকদের কাছে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিয়েছে।
তার স্ত্রী রমা দুওয়াজি বিশেষভাবে শপথের জন্য একটি দুর্লভ কোরআনের কপি নির্বাচন করেছেন। অনুষ্ঠানে ব্যবহৃত তিনটি কোরআনের মধ্যে দুটি তার হাতে থাকবে—একটি প্রয়াত দাদার কোরআন এবং অন্যটি আঠারো শতকের শেষভাগ বা উনিশ শতকের শুরুর একটি পকেট কোরআন। এটি নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরির ‘শমবার্গ সেন্টার ফর রিসার্চ ইন ব্ল্যাক কালচার’ থেকে বিশেষ সংগ্রহের মাধ্যমে আনা হয়েছে।
নির্বাচনী প্রচারণার শুরু থেকেই মামদানি নিজের মুসলিম পরিচয়কে গর্বের সঙ্গে তুলে ধরেছেন। তিনি শহরের পাঁচটি বরোর বিভিন্ন মসজিদে নিয়মিত যাতায়াতের মাধ্যমে শক্তিশালী জনসমর্থন তৈরি করেছেন। এই সাফল্যে প্রথমবারের মতো ভোট দেওয়া দক্ষিণ এশীয় ও মুসলিম ভোটারদের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল।
তিনি কেবল জীবনযাত্রার ব্যয় কমানোর প্রতিশ্রুতি দেননি, বরং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায় নতুন নীতি ও পরিকল্পনা ঘোষণা করেছেন। শপথ অনুষ্ঠানে তার পাশে থাকবেন প্রবীণ মার্কিন নেতা বার্নি স্যান্ডার্সসহ বিশিষ্ট রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বরা।
মেয়র জোহরান মামদানির শপথগ্রহণ কেবল তার ব্যক্তিগত উত্তরাধিকারের প্রতিফলন নয়; এটি নিউ ইয়র্কের ইতিহাসের সঙ্গে কৃষ্ণাঙ্গ ও মুসলিম সংস্কৃতির গভীর সংযোগকেও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে।
নেতানিয়াহুর ৬ ঘণ্টার গোপন আমিরাত সফর, বৈঠকে ইরান
মাত্র ছয় ঘণ্টার গোপন সফরে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের (এমবিজে) সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে ইরান ছিল আলোচনার অন্যতম প্রধান বিষয়।রোববার (২৭ সেপ্টেম্বর) ব্যক্তিগত একটি উড়োজাহাজে আবুধাবিতে যান নেতানিয়াহু। সেখানে প্রায় ছয় ঘণ্টা অবস্থানের...
৩ ঘন্টা আগে
রাখাইনে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩৩
বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের সংঘাতপূর্ণ রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরে একটি বাজারের কাছে সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন।সোমবার (২৮ সেপ্টেম্বর) চালানো ওই হামলার তথ্য জানিয়েছে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াইরত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) এবং স্থানীয় একটি ত্রাণ সংস্থা। স্থানীয় ত্রাণকর্মী...
১৩ ঘন্টা আগে
পশ্চিমবঙ্গে থালাপতি বিজয়ের দলের প্রথম রাজ্য কার্যালয়
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাঘম (টিভিকে) এবার পশ্চিমবঙ্গেও সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) পূর্ব বর্ধমানের ফাগুপুরে দলের প্রথম রাজ্য কার্যালয়ের উদ্বোধন করা হয়।ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে কার্যালয়টির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় পাঁচ হাজার সমর্থক উপস্থিত হন।তামিলনাড়ুতে দলটির
১৪ ঘন্টা আগে
পাকিস্তানের আকাশসীমার অনুমতি না মেলায় রূপপুরের ইউরেনিয়াম পরিবহন বিলম্বিত
পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য ইউরেনিয়াম জ্বালানি পরিবহন বিলম্বিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর চালানটি বাংলাদেশে পৌঁছানোর কথা থাকলেও নির্ধারিত সময়ে তা আসেনি।এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ইউরেনিয়াম বহনকারী কার্গো উড়োজাহাজটি পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশে আসতে পারেনি।ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি...
২০ ঘন্টা আগে
