পাথরঘাটায় দাঁড়িপাল্লার পক্ষে প্রচারণায় বাধা ও নারী হেনস্থার অভিযোগ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বরগুনার পাথরঘাটায় দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণায় বাধা প্রদান ও নারী কর্মীদের হেনস্থার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাথরঘাটা উপজেলা মহিলা বিভাগ।
বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) পাথরঘাটায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি ইরানী আক্তার।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, বরগুনা-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. সুলতান আহমদের দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান জানিয়ে নারী ভোটারদের মাঝে দাওয়াত পৌঁছাতে গেলে বিএনপির সমর্থকরা পরিকল্পিতভাবে জামায়াতের নারী কর্মীদের প্রচারণায় বাধা দিচ্ছে, হেনস্তা করছে এবং ভয়ভীতি প্রদর্শন করছে।
তিনি বলেন, গত ২২ জানুয়ারি পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া এলাকার ৯ নম্বর ওয়ার্ডে প্রচারণাকালে বিএনপি সমর্থকরা জামায়াতের নারী কর্মীদের পথরোধ করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে এবং ধর্ষণের হুমকি দেয়। এতে কয়েকজন নারী কর্মী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন বলে অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, একই দিন পাথরঘাটা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বরইতলা এলাকায় উঠান বৈঠকের দাওয়াত দিতে গেলে বিএনপি কর্মী সালাম শরীফ জামায়াতের এক নারী কর্মীকে গালিগালাজ ও হুমকি দেন। পরদিন তার নেতৃত্বে কয়েকজন ব্যক্তি ওই নারী কর্মীর বাড়িতে হামলার চেষ্টা চালিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন বলেও দাবি করা হয়।
এছাড়া গত ২৭ জানুয়ারি নাচনাপাড়া ও পাথরঘাটা পৌরসভার বিভিন্ন এলাকায় প্রচারণাকালে জামায়াতের নারী কর্মীদের ‘প্রচারণার নিয়ম নাই’ দাবি করে বাধা দেওয়া, গালিগালাজ করা এবং ভিডিও ধারণে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগও তোলা হয়। এসব ঘটনার কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
ইরানী আক্তার বলেন, “নারীরা শান্তিপূর্ণভাবে নিজ নিজ মত প্রকাশ এবং ভোটারদের কাছে দাওয়াত পৌঁছানোর সাংবিধানিক অধিকার রাখে। কিন্তু আমাদের মা-বোনদের যেভাবে হুমকি ও হেনস্তা করা হচ্ছে, তা গণতন্ত্র ও নারীর নিরাপত্তার জন্য গভীরভাবে উদ্বেগজনক।”
তিনি এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীর কাছে ন্যায়বিচারের দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলন শেষে বক্তারা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি আহ্বান জানান।
মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৪
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম শনিবার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার রাতে অভিযান চালিয়ে মো. সোহেল...
৬ ঘন্টা আগে
মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা-লুটপাট, ভেঙে দেওয়া হলো ভবন
রাজধানীর মিরপুর-১-এ রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলাকারীরা কেন্দ্রটির একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবন ভারী যন্ত্রপাতি দিয়ে ভেঙে দিয়েছে বলে অভিযোগ করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় স্বাস্থ্যসেবা ও টিকাদান কার্যক্রম বন্ধ হয়ে গেছে।বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে মুখোশধারী একটি দল কেন্দ্রে ঢুকে কর্তব্যরত দুই নিরাপত্তাকর্মীকে...
১০ ঘন্টা আগে
ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; আটক ৪
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর সড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকা থেকে চারজনকে আটক করেছে পুলিশ।দুপুর ১২টার দিকে ধানমন্ডির বাটা শোরুমের সামনে মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের ব্যানারে মিছিলটি বের করা হয়। মিছিল চলাকালে কয়েকটি ককটেল
১৪ ঘন্টা আগে
আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস
আগামী ৪৮ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা,...
১ দিন আগে
