রাজনীতি

পার্টি ছাড়া রাজনীতি টিকে থাকে না: এনসিপি নেতা দিলশানা পারুল

অনলাইন ডেস্ক

৯ মাস আগে


পার্টি ছাড়া রাজনীতি টিকে থাকে না: এনসিপি নেতা দিলশানা পারুল

ঢাকা, ২৮ ডিসেম্বর — রাজনৈতিক দল ছাড়া রাজনীতি টিকে থাকে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম মুখ্য সমন্বয়ক ও সিরাজগঞ্জ-৩ আসনের মনোনীত প্রার্থী দিলশানা পারুল। দল থেকে একের পর এক নেতার পদত্যাগের প্রেক্ষাপটে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, এখনো এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সিদ্ধান্তের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে।

শনিবার রাতে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি তার অবস্থান তুলে ধরেন। পোস্টে নাহিদ ইসলামের দুটি ছবি শেয়ার করে দিলশানা পারুল লেখেন, নাহিদের চোখে তিনি দৃঢ়তা, ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা এবং কোনো কিছুর জন্য ক্ষমা না চাওয়ার আত্মবিশ্বাস দেখতে পান।

তিনি লেখেন, ছাত্রজীবনে দল ছাড়ার পর গত ২০ বছরে তিনি কাউকেই নিজের নেতা হিসেবে গ্রহণ করেননি। নাহিদ ইসলামকে আবেগের বশে নয়, বরং জেনে–বুঝে রাজনৈতিক সিদ্ধান্তের ভিত্তিতে নিজের নেতা হিসেবে বেছে নিয়েছেন।

নাহিদের সিদ্ধান্তের ওপর আস্থা রাখার কারণ ব্যাখ্যা করে দিলশানা পারুল বলেন, জুলাই অভ্যুত্থান থেকে উঠে আসা একটি রাজনৈতিক দল গড়ে তোলার কোনো বিকল্প নেই। তিনি উল্লেখ করেন, এই দলে সীমাবদ্ধতা ও ব্যর্থতা রয়েছে, তবে এটাও সত্য যে মাত্র ১০ মাসের মধ্যে দলটি নির্বাচনে অংশ নেওয়ার মতো সক্ষমতা অর্জন করেছে।

তিনি আরও বলেন, আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলামের নেওয়া সিদ্ধান্তের ওপর তার সব ধরনের আস্থা রয়েছে এবং দল থাকলেই রাজনীতি দাঁড়ায়।

পোস্টের শেষাংশে রূপক ব্যবহার করে দিলশানা পারুল লেখেন, ‘পার্টি না থাকলে পলিটিকস রাখবেন কোথায়? পাত্র না থাকলে জল ধারণ করবেন কোথায়।’


রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান
রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান

আজ বিকাল ৪.৩০টায় রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন শেষে তিনি বলেন, “আমাদের প্রাথমিকভাবে ঘোষণা করা সহায়তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এটা দিয়ে শুরু, এটা শেষ...

১৪ মিনিট আগে


পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটের অভিযোগ ফুয়াদের
পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটের অভিযোগ ফুয়াদের

রাজধানীর মিরপুর-১ নম্বরে ভেঙে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার থেকে কোটি কোটি টাকার যন্ত্রপাতি ও সরঞ্জাম লুটের অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তাঁর দাবি, পুলিশের গাড়ির সামনেই হাসপাতালের ফার্নিচার ও যন্ত্রপাতি ট্রাকে তুলে নেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে...

১ ঘন্টা আগে


স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি: নাহিদ
স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি: নাহিদ

চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে অবস্থান নিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, কোনো জোটের ওপর নির্ভর না করে নিজস্ব অবস্থান থেকেই নির্বাচনে লড়বে এনসিপি।সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে...

১ ঘন্টা আগে


স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ
স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তাঁর দাবি, দ্রুত দেশে আইনশৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনতে হলে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে তা সম্ভব নয়।সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত...

৩ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom