পাঁচ ক্যাচ মিসে বিপাকে ইংল্যান্ড, লিড নিয়ে দিন শেষ অস্ট্রেলিয়ার
অনলাইন ডেস্ক
অ্যাশেজ সিরিজের ব্রিসবেন টেস্টের দ্বিতীয় দিনে মাঠে নেমেই বড় ধরনের ফিল্ডিং বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। একটি-দুটি নয়, মোট পাঁচটি ক্যাচ হাতছাড়া করে তারা। আর সেই সুযোগ কাজে লাগিয়ে প্রথম ইনিংসে লিড নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করে স্বাগতিক অস্ট্রেলিয়া।
ইংল্যান্ড প্রথমে ব্যাট করে ৩৩৪ রানে অলআউট হয়। জবাবে ব্যাট করতে নেমে জ্যাক ওয়েদারল্যান্ড, মার্নাস লেবুশানে ও স্টিভেন স্মিথের ফিফটিতে ভর করে ৭৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৭৮ রান তোলে অস্ট্রেলিয়া। ফলে ৪৪ রানের লিডে দিন শেষ করে তারা।
দিনের শুরুতে ওয়েদারল্যান্ড ও ট্রাভিস হেড ৭৭ রানের জুটি গড়ে অস্ট্রেলিয়াকে শক্ত ভিত উপহার দেন। ৪৩ বলে ৩৩ রান করে হেড আউট হলেও ওয়েদারল্যান্ড দুর্দান্ত ফিফটি তুলে নেন এবং ৭৮ বলে ৭২ রান করে ফেরেন।
এরপর লেবুশানে ও স্মিথের ব্যাটে গতি ধরে রাখে অজিরা। ৫০ রানের জুটির পর ৬৫ রানে লেবুশানে আউট হন। এরপর স্মিথ ও ক্যামেরুন গ্রিন যোগ করেন গুরুত্বপূর্ণ ৯৫ রান। গ্রিন করেন ৫৭ বলে ৪৫, স্মিথ ৮৫ বলে ৬১ এবং জস ইংলিশ ২৫ বলে ২৩ রান করে ফেরেন।
দিনের শেষে অ্যালেক্স ক্যারি ৪৫ বলে ৪৬ ও মাইকেল নেসার ১৫ রানে অপরাজিত থাকেন।
ইংল্যান্ডের পক্ষে ব্রাইডন কার্স নেন ৩ উইকেট, বেন স্টোকসের ঝুলিতে যায় ২ উইকেট।
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...
১ দিন আগে
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে
৪ দিন আগে
স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা
লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে...
৪ দিন আগে
ওয়ানডে কমিয়ে বাড়তে পারে টি-টোয়েন্টি, ফিরতে পারে ত্রিদেশীয় সিরিজ
ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটের ক্রমবর্ধমান জনপ্রিয়তার প্রভাব পড়তে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট সূচিতেও। আগামী ২০২৭-৩১ চক্রে পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা বাড়তে পারে। বিপরীতে কমতে পারে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ। তবে ৫০ ওভারের ক্রিকেটের গুরুত্ব ধরে রাখতে ত্রিদেশীয় ও চারজাতি সিরিজের মতো পুরোনো কাঠামো ফিরিয়ে আনার বিষয়েও আলোচনা চলছে।আন্তর্জাতিক ক্রিকেট...
৫ দিন আগে
