পাঁচ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠানোর পরিকল্পনা সরকারের
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
আগামী পাঁচ বছরে বিশ্বের বিভিন্ন দেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠানোর লক্ষ্যে সরকার দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ লক্ষ্য বাস্তবায়নে কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ, অভিবাসন ব্যবস্থাপনায় ডিজিটাল সংস্কার এবং দালালচক্র নিয়ন্ত্রণে একাধিক উদ্যোগ বাস্তবায়নের কথাও জানান তিনি।
বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলুর প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
১১০ প্রশিক্ষণ প্রতিষ্ঠানে দক্ষতা উন্নয়ন
মন্ত্রী জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে বর্তমানে ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এবং ৬টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি (আইএমটি) পরিচালিত হচ্ছে। এসব প্রতিষ্ঠানে মোট ৫৫টি স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মসংস্থানমুখী ট্রেড ও কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
তার মতে, আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে দক্ষ জনশক্তি তৈরি করাই সরকারের প্রধান অগ্রাধিকার।
অভিবাসন ব্যবস্থাপনায় ডিজিটাল সংস্কার
বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীনের প্রশ্নের জবাবে আরিফুল হক চৌধুরী বলেন, নিরাপদ, নিয়মিত ও সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিত করতে এবং দালালচক্রের প্রতারণা কমাতে সরকার ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম (OEP) চালু করেছে।
তিনি বলেন, এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের নিবন্ধন, প্রশিক্ষণ, সনদ প্রদান, বিদেশি নিয়োগপত্র ও ভিসা যাচাই, বহির্গমন ছাড়পত্র ইস্যুসহ অভিবাসনের বিভিন্ন ধাপ স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হচ্ছে। ফলে মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমে আসবে এবং অভিবাসন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি আরও বাড়বে।
দালালদের আইনি কাঠামোয় আনার উদ্যোগ
মন্ত্রী জানান, অভিবাসন প্রক্রিয়ায় অনিয়ম রোধে সরকার ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (রিক্রুটিং এজেন্ট লাইসেন্স এবং সাব-এজেন্ট নিবন্ধন ও আচরণ বিধিমালা, ২০২৫)’ প্রণয়ন করেছে।
এ ছাড়া স্থানীয় পর্যায়ে অভিবাসন কার্যক্রম তদারকির জন্য প্রতিটি জেলা ও উপজেলায় যথাক্রমে জেলা অভিবাসন সমন্বয় কমিটি এবং উপজেলা অভিবাসন সমন্বয় কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।
নারী ও বিশেষ শ্রেণির কর্মীদের দক্ষতা উন্নয়ন
সিলেট-২ আসনের সংসদ সদস্য মোছা. তাহসিনা রুশদীর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিধবা নারীসহ বিভিন্ন শ্রেণির জনগোষ্ঠীকে দক্ষ কর্মী হিসেবে গড়ে তোলার জন্যও বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে।
প্রবাসীদের জন্য বাড়ছে সরকারি সেবা
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, বিদেশগামী শ্রমিকদের জন্য বিমানবন্দরে হেল্প ডেস্ক, প্রয়োজনীয় তথ্যসেবা এবং বিভিন্ন সহায়তা কার্যক্রম চালু রয়েছে।
তিনি আরও জানান, বর্তমান সরকার প্রথমবারের মতো বিদেশে মৃত্যুবরণকারী বাংলাদেশিদের মরদেহ সরকারি সহায়তায় দেশে এনে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে।
বিদেশের কারাগারে থাকা বাংলাদেশিদের ফিরিয়ে আনতে উদ্যোগ
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাজমুন্নাহারের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিভিন্ন দেশে কারাবন্দি বাংলাদেশিদের বিষয়ে সংশ্লিষ্ট দূতাবাসগুলোর মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। ইতোমধ্যে অনেককে দেশে ফিরিয়ে আনা হয়েছে এবং বাকিদের ক্ষেত্রেও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
সরকারের ঘোষিত পাঁচ বছরে ১ কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠানোর লক্ষ্য বাস্তবায়ন করতে হলে শুধু প্রশিক্ষণ সম্প্রসারণই নয়, আন্তর্জাতিক শ্রমবাজারে নতুন গন্তব্য তৈরি, দক্ষতার আন্তর্জাতিক স্বীকৃতি, ভাষা প্রশিক্ষণ এবং অভিবাসন ব্যয় কমানোর মতো বিষয়গুলোতেও সমান গুরুত্ব দিতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে দালালচক্র নিয়ন্ত্রণ এবং ডিজিটাল অভিবাসন ব্যবস্থার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা গেলে বৈধ ও নিরাপদ অভিবাসন আরও শক্তিশালী হবে।
টিকিট কালোবাজারি বন্ধ হলে টিকিট পাব কোথায় প্রশ্ন সিভিল সার্জনের
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে টিকিট কালোবাজারি বন্ধ হলে দূর থেকে যাতায়াতকারী যাত্রীরা টিকিট পাবেন কোথায়—এমন মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন জেলার সিভিল সার্জন ডা. মিজানুর রহমান। রোববার (৮ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এ মন্তব্য করেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আবু সাঈদ। এতে জেলার বিভিন্ন পর্যায়ের...
১২ ঘন্টা আগে
রমজানের আগেই ছোলার দামে আগুন, কাটেনি সয়াবিন তেলের সংকট
রমজান শুরু হতে এখনো কয়েক মাস বাকি। তবে এরই মধ্যে রাজধানীর বাজারে বাড়তে শুরু করেছে ছোলার দাম। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি ছোলার দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। একই সঙ্গে কাটেনি বোতলজাত সয়াবিন তেলের সংকট। বাড়তি দামে বিক্রি হচ্ছে এই নিত্যপণ্য। অন্যদিকে মাছের বাজারেও স্বস্তি নেই। তবে শীতকালীন সবজির সরবরাহ...
৪ দিন আগে
সবজির বাজারে আগুন কেজিতে ২০০ টাকা টমেটো সবজির বাজারে আগুন কেজিতে ২০০ টাকা টমেটো
রাজধানীর কাঁচাবাজারে শীতকালীন আগাম সবজির সরবরাহ বাড়লেও দাম এখনো ক্রেতাদের নাগালের বাইরে। অধিকাংশ সবজি কেজিপ্রতি ৮০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ১২০ থেকে ২০০ টাকায়। অন্যদিকে, তুলনামূলক কম দামে প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে ২০ টাকায়। তবে গত সপ্তাহের তুলনায় মাছ ও মাংসের দাম অপরিবর্তিত রয়েছে।...
২৫ দিন আগে
শীতের সবজি বাজারে, দাম চড়া; কমেছে ডিমের দাম
রাজধানীর কাঁচাবাজারে আসতে শুরু করেছে শীতকালীন সবজি। বাজারে সরবরাহ বাড়লেও বেশি দামেই সবজি কিনতে হচ্ছে বলে জানিয়েছেন ক্রেতারা। অন্যদিকে মাছ ও মাংসের দাম অপরিবর্তিত থাকলেও ডিমের দাম কমেছে। শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর রায়েরবাজার ও মোহাম্মদপুর কৃষি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ১৫০...
১ মাস আগে
