খেলাধুলা

পাকিস্তান সিরিজ নিয়ে বিপাকে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

১৪ মাস আগে


পাকিস্তান সিরিজ নিয়ে বিপাকে বাংলাদেশ

বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-২১ হকি দলের বিশ্বকাপ প্রস্তুতিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ বাধা হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি এশিয়ান হকি ফেডারেশন (AHF) বিশ্বকাপ বাছাইপর্বের জন্য তিন ম্যাচের প্লে-অফ সিরিজটি দ্রুত ঢাকায় আয়োজনের জন্য তাগিদ দিয়েছে, যা বাংলাদেশ হকি ফেডারেশনের (BHF) জন্য একটি নতুন চ্যালেঞ্জ।

 

প্রথমবারের মতো অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। এ উপলক্ষে দলের পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য বাংলাদেশ হকি ফেডারেশন (BHF) সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। কিন্তু এশিয়ান হকি ফেডারেশনের (AHF) পক্ষ থেকে পাকিস্তানের বিপক্ষে প্লে-অফ সিরিজ দ্রুত আয়োজনের তাগিদ আসায় কিছুটা সংকটে পড়েছে BHF।

 

হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক, লেফটেন্যান্ট কর্নেল (অব.) রিয়াজুল হাসান, এক সংবাদ সম্মেলনে বলেন, “আমরা চাই অনূর্ধ্ব-২১ দলের প্রস্তুতি পূর্ণাঙ্গ ও নিরবচ্ছিন্ন হোক। এজন্য আমরা সিরিজের সময়সূচি নিয়ে কাজ করছি। দলের ডাচ কোচ আইকম্যানের সঙ্গেও এ বিষয়ে আলোচনা হয়েছে।” তিনি আরও জানান, দলের আটজন সিনিয়র খেলোয়াড় পাকিস্তানের বিপক্ষে খেললে বিশ্বকাপ প্রস্তুতির পরিকল্পনা ও সমন্বয়ে ব্যাঘাত ঘটতে পারে।

বাংলাদেশ ফেডারেশন চেয়েছিল সিরিজটি ডিসেম্বরের শেষ দিকে বা জানুয়ারির শুরুতে আয়োজন করতে। কিন্তু AHF দ্রুতই এই ম্যাচগুলো আয়োজনের চাপ দিচ্ছে। এ প্রসঙ্গে রিয়াজুল হাসান বলেন, “আমরা একটি নির্দিষ্ট সময় নিয়ে আলোচনা করছি। এই মাসের শেষ দিকেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এই ম্যাচ আয়োজনের ব্যয় আমাদের বহন করতে হবে। যদি আমরা এই ম্যাচগুলো আয়োজন না করি, তাহলে পাকিস্তান বিশ্বকাপ বাছাইয়ে খেলার সুযোগ পাবে।”

 

ডাচ কোচ আইকম্যান গত দুই সপ্তাহ ধরে অনূর্ধ্ব-২১ দলকে প্রশিক্ষণ দিচ্ছেন। তিনি রক্ষণভাগ ও গোলরক্ষকদের কৌশল নিয়ে কাজ করছেন। আইকম্যান বলেন, “বিশ্বকাপে আমার লক্ষ্য থাকবে ভালো হকি খেলে অস্ট্রেলিয়ার মতো বড় দলগুলোকে চমকে দেওয়া।”

 

আগামী সপ্তাহে বাংলাদেশ দল চারটি প্রস্তুতি ম্যাচ খেলতে মালয়েশিয়া যাবে। এরপর ইউরোপে সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ার বিপক্ষে চারটি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে। অক্টোবরের শেষে দেশে ফিরে সপ্তাহ দুয়েক অনুশীলন শেষে বিশ্বকাপের ভেন্যুতে সাত দিন আগে দল পাঠানোর পরিকল্পনা রয়েছে। সেখানেও সুইজারল্যান্ড ও অন্য দুই একটি দেশের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে।

 

বিশ্বকাপের প্রস্তুতি এবং পাকিস্তানের বিপক্ষে সিরিজ আয়োজন করতে হকি ফেডারেশনের প্রচুর অর্থের প্রয়োজন। এ কারণে ফেডারেশনের কর্মকর্তারা তহবিল সংগ্রহের জন্য কাজ করছেন। সম্প্রতি ফেডারেশনের সাধারণ সম্পাদক বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।


রোনালদো-মেসির লড়াই এবার গুগল সার্চেও, এগিয়ে মেসি
রোনালদো-মেসির লড়াই এবার গুগল সার্চেও, এগিয়ে মেসি

মাঠের প্রতিদ্বন্দ্বিতা অনেক আগেই সীমানা ছাড়িয়েছে। এবার মাঠের বাইরেও নতুন এক লড়াইয়ে যেন মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। একজনের বিস্ফোরক বক্তব্য এবং অন্যজনের আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়—দুটি ঘটনাকে ঘিরে বিশ্বজুড়ে মানুষের আগ্রহের তুলনা উঠে এসেছে গুগল সার্চের পরিসংখ্যানে। প্রায় একই সময়ে বিশ্ব ফুটবলের আলো কেড়ে নেয় দুই মহাতারকাকে ঘিরে দুটি...

১ মাস আগে


হোপের ১৬২ রানে ভারতের হোয়াইট ওয়াশের স্বপ্ন ভাঙল
হোপের ১৬২ রানে ভারতের হোয়াইট ওয়াশের স্বপ্ন ভাঙল

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে রান তাড়া করে বড় জয় পেয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচে চারশর বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডও গড়েছিল তারা। টানা তৃতীয়বার টস জিতে এবারও ওয়েস্ট ইন্ডিজকে রান তাড়ার চ্যালেঞ্জ দিয়েছিল স্বাগতিকরা। তবে নিউ চন্ডিগড়ে সিরিজের শেষ ম্যাচে গিয়ে হারের স্বাদ পেল ভারত। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার...

১ মাস আগে


শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ
শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ

অনেক প্রত্যাশা নিয়ে নাগোয়া এশিয়ান গেমসে গিয়েছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত হতাশ হয়েই ফিরতে হচ্ছে লিটন দাস, মুস্তাফিজুর রহমানদের। দুর্বল শক্তির শ্রীলঙ্কার কাছে ব্যাটিং বিপর্যয়ে মাত্র ১০২ রানে অলআউট হয়ে ব্রোঞ্জ পদকও হারিয়েছে বাংলাদেশ। এশিয়ান গেমসে এবারই প্রথম পুরুষ ক্রিকেটে কোনো পদক ছাড়াই দেশে ফিরছে বাংলাদেশ। ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে...

১ মাস আগে


মেসির মালিকানায় স্প্যানিশ ক্লাব এলদেনসে
মেসির মালিকানায় স্প্যানিশ ক্লাব এলদেনসে

স্পেনের তৃতীয় বিভাগের ক্লাব ক্লাব দেপোর্তিভো এলদেনসে অধিগ্রহণ করেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এর মাধ্যমে স্প্যানিশ পেশাদার ফুটবলে মালিক হিসেবে নতুন অধ্যায় শুরু করলেন তিনি।এক বিবৃতিতে এলদেনসে জানিয়েছে, মেসির মাধ্যমে ক্লাবটি আনুষ্ঠানিকভাবে অধিগ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে। ১০০ বছরেরও বেশি পুরোনো ক্লাবটির ইতিহাসে এটিকে নতুন ও রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা হিসেবে উল্লেখ

১ মাস আগে

Dr.Mahfuzul Alom