বিশেষ সংবাদ

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৩৫ বস্তা টাকা, চলছে গণনা

অনলাইন ডেস্ক

১০ মাস আগে


পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৩৫ বস্তা টাকা, চলছে গণনা

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স দীর্ঘ ৩ মাস ২৭ দিন পর খোলা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দানবাক্স খুলে ৩৫ বস্তা টাকা পাওয়া গেছে।

সকাল ৭টায় জেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর তত্ত্বাবধানে মসজিদের একাধিক দানবাক্স খোলা হয়। পরে সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে টাকা গণনার কাজ শুরু হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা ও পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনের উপস্থিতিতে সারাদিন ধরে এই গণনা কার্যক্রম চলবে বলে জানানো হয়েছে।

দানবাক্সের বিপুল অর্থ গণনার কাজে যুক্ত হয়েছেন প্রায় পাঁচ শতাধিক মানুষ। এর মধ্যে রয়েছেন ৩৫০ জন মাদ্রাসার শিক্ষার্থী, ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৩৩ জন শিক্ষক ও স্টাফ, ২০ জন সেনা সদস্য, ৩০ জন পুলিশ সদস্য, ১০ জন আনসার ব্যাটালিয়নের সদস্য, ৫ জন আনসার, পাশাপাশি ১০০ জন ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারী। নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে পুরো কার্যক্রমটি কঠোর নজরদারির মধ্যে সম্পন্ন করা হচ্ছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গণনা শেষে ব্যাংকে জমা দেওয়ার আগে টাকাগুলো যাচাই-বাছাই ও নথিভুক্ত করা হবে। দানবাক্সে পাওয়া অর্থের পরিমাণ শেষে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

উল্লেখ্য, পাগলা মসজিদ দেশের অন্যতম বৃহৎ দানপ্রাপ্ত ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। এখানে দেশ-বিদেশ থেকে অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি নিয়মিত দান করে থাকেন। মসজিদের দানসিন্দুক থেকে প্রাপ্ত অর্থ মসজিদের উন্নয়ন, দরিদ্র ও অসহায়দের সহায়তা, মাদ্রাসা ও এতিমখানা পরিচালনাসহ বিভিন্ন সামাজিক ও কল্যাণমূলক কাজে ব্যয় করা হয়।

প্রতি দফায় দানবাক্স খোলার সময় বিপুল অর্থ উদ্ধারের ঘটনা দেশজুড়ে ব্যাপক আগ্রহ ও আলোচনার সৃষ্টি করে।


কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুন নিহত ১০ একই পরিবারের ৮ জন
কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুন নিহত ১০ একই পরিবারের ৮ জন

কক্সবাজারের ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের আটজন রয়েছেন। এ ঘটনায় আহত আরও সাতজন হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে রিসোর্টের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।টুপটুপ রিসোর্টের ইনচার্জ মো.

২৫ দিন আগে


চুয়েট শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা জটিলতার অবসান
চুয়েট শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা জটিলতার অবসান

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন ও উৎসব ভাতা নিয়ে সৃষ্ট জটিলতার অবসান হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার পর থেকে সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে বেতন-ভাতার টাকা জমা হতে শুরু করেছে।বেতন-ভাতা বন্ধের প্রতিবাদে বুধবার সকাল ১১টা থেকে সোনালী ব্যাংকের চুয়েট শাখার সামনে অবস্থান নেন বিশ্ববিদ্যালয়ের...

১ মাস আগে


রাজধানীতে পরিচয়হীন মরদেহ, স্বজনের অপেক্ষা শেষ হয় কবরে
রাজধানীতে পরিচয়হীন মরদেহ, স্বজনের অপেক্ষা শেষ হয় কবরে

রাজধানীতে প্রতিদিন হাজারো মানুষের ভিড়। অথচ এই শহরেই এমন মানুষের মৃত্যু ঘটছে, যাদের নাম-পরিচয় মৃত্যুর পরও অজানাই থেকে যাচ্ছে। সড়কের পাশে, ফুটপাত, হাসপাতালের গেট, খাল কিংবা নির্জন স্থান থেকে উদ্ধার হচ্ছে অজ্ঞাত মরদেহ। পরিচয় শনাক্তের নানা চেষ্টা ব্যর্থ হলে শেষ পর্যন্ত এসব মরদেহ ঠাঁই পাচ্ছে বেওয়ারিশ হিসেবে।বডিডিএমপির প্রকাশ্য নথি ও...

১ মাস আগে


জুলাইয়ের সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম জেজেইউর আত্মপ্রকাশ
জুলাইয়ের সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম জেজেইউর আত্মপ্রকাশ

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ও সমর্থনকারী সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)’। সাংবাদিকতার স্বাধীনতা, পেশাগত মর্যাদা ও জনগণের জানার অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আত্মপ্রকাশ করে সংগঠনটি।জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলরুমে আয়োজিত আত্মপ্রকাশ ও আলোচনা সভায় শহীদ সাংবাদিক তাহির জামান...

২ মাস আগে

Dr.Mahfuzul Alom