জাতীয়

ওসমান হাদিকে হত্যা চেষ্টাকারীকে ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক

৯ মাস আগে


ওসমান হাদিকে হত্যা চেষ্টাকারীকে ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে গুলি করা ব্যক্তিকে ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এ সময় ‘ফ্যাসিস্ট টেররিস্টদের’ দমনে অপারেশন ডেভিল হান্ট–২ অবিলম্বে চালু করার সিদ্ধান্তের কথাও জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ওসমান হাদির ওপর হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকার গভীর দুঃখ প্রকাশ করছে এবং বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘এই হামলায় জড়িত কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। জনগণের সার্বিক সহযোগিতায় অপরাধীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি। ওসমান হাদির ওপর হামলাকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা হিসেবে আমরা দেখছি। নির্বাচন বানচালের যেকোনো চেষ্টাকে অন্তর্বর্তী সরকার কঠোর হাতে দমন করবে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর এবং তাঁদের জন্য বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে চলমান অভিযান আরও জোরদার করা হবে।

তিনি জানান, সন্ত্রাস দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধীদের আইনের আওতায় আনতে চলতি বছরের ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্ট–১ মাঝপথে বন্ধ হলেও এবার ডেভিল হান্ট–২ আরও শক্তভাবে পরিচালিত হবে।

সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ওসমান হাদি এখনো সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। সবাই তাঁর জন্য দোয়া করবেন। আল্লাহর রহমতে তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন বলে আমরা আশা করি।’

তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের প্রয়োজন হলে লাইসেন্স দেওয়া হবে। পাশাপাশি যেসব প্রার্থীর আগ্নেয়াস্ত্র সরকারিভাবে জমা রয়েছে, তা ফেরত দেওয়ার ব্যবস্থাও করা হবে।

উল্লেখ্য, নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, ওসমান হাদি এখনো শঙ্কামুক্ত নন। ৪৮ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।


অভিন্ন প্রশিক্ষণ ও সনদে তরুণদের আন্তর্জাতিক স্বীকৃতি বাড়বে: প্রধানমন্ত্রী
অভিন্ন প্রশিক্ষণ ও সনদে তরুণদের আন্তর্জাতিক স্বীকৃতি বাড়বে: প্রধানমন্ত্রী

অভিন্ন ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ এবং সনদায়ন ব্যবস্থা চালু করা গেলে দেশের তরুণদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে তাদের গ্রহণযোগ্যতা ও স্বীকৃতি বাড়বে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) গভর্নিং বডির তৃতীয় সভায় সভাপতিত্বকালে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী...

৪৭ মিনিট আগে


১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন
১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন। একই সঙ্গে আগামী ছয় মাসের মধ্যে দেশের সব ইউনিয়ন পরিষদে সৌর প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।শনিবার (১৯ সেপ্টেম্বর) এলজিইডি ভবনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আয়োজিত আলোচনা সভায়

২ ঘন্টা আগে


জামায়াত একাত্তরের ভূমিকা নিয়ে অবস্থান মেনে নিয়েছে: আইনমন্ত্রী
জামায়াত একাত্তরের ভূমিকা নিয়ে অবস্থান মেনে নিয়েছে: আইনমন্ত্রী

সংসদীয় প্রক্রিয়ায় অংশ নিয়ে একাত্তরে জামায়াতে ইসলামীর ভূমিকা ও অবস্থান সঠিক ছিল না-এমন অবস্থান দলটি মেনে নিয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।আইনমন্ত্রী বলেন, একাত্তরের ভূমিকা নিয়ে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক যে...

১ দিন আগে


থিম্পু যাওয়ার পথে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি
থিম্পু যাওয়ার পথে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি

থিম্পু যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী ড্রুক এয়ারের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আব্দুল মঈন খান। এ সময়

১ দিন আগে

Dr.Mahfuzul Alom