নিগারের পর বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের দৌড়ে এগিয়ে নাহিদা-সোবহানা
স্পোর্টস ডেস্ক
ছবি: সংগৃহীত
নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে সেমিফাইনালে থেমেছে বাংলাদেশের পথচলা। টুর্নামেন্টে ব্যাট হাতে ধারাবাহিক ব্যর্থতা ও দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে আলোচনার মধ্যেই টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। ফলে তার উত্তরসূরি হিসেবে নতুন অধিনায়ক নিয়ে আলোচনা শুরু হয়েছে।
সংক্ষিপ্ত সংস্করণের নেতৃত্বে সিনিয়র ক্রিকেটার নাহিদা আক্তার ও সোবহানা মোস্তারির নাম গুরুত্ব পাচ্ছে বলে জানা গেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র ক্রিকবাজকে জানিয়েছে, নতুন টি-টোয়েন্টি অধিনায়ক নির্বাচন নিয়ে বোর্ডের শীর্ষ কর্মকর্তারা আলোচনায় বসলে এই দুজনের নাম সামনে আসতে পারে।
বোর্ডের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, নিগারের জায়গা নেওয়ার মতো খুব বেশি বিকল্প নেই। তবে তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় নতুন নেতৃত্ব বেছে নিতেই হবে। সংক্ষিপ্ত সংস্করণে অভিজ্ঞতা ও দলের অবস্থান বিবেচনায় নাহিদা ও সোবহানা শক্তিশালী প্রার্থী হতে পারেন বলে জানান তিনি।
তবে শুধু অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যেই সীমাবদ্ধ নয় বিসিবির ভাবনা। ভবিষ্যতের নেতৃত্ব তৈরি করার পরিকল্পনা থাকলে তরুণদেরও বিবেচনায় আনা হতে পারে। সে ক্ষেত্রে ‘এ’ দলের নেতৃত্ব দেওয়া রাবেয়া খাতুন এবং অলরাউন্ডার শারমিন আক্তার ও স্বর্ণা আক্তারের নাম বিকল্প হিসেবে আলোচনায় আসতে পারে। যদিও জাতীয় টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেওয়ার জন্য এই মুহূর্তে তাদের কাউকে দায়িত্ব দেওয়া কিছুটা আগেভাগে হয়ে যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে নতুন অধিনায়ক দ্রুত নির্ধারণের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। জাপানে এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচটি নিগার সুলতানা জ্যোতির টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে শেষ ম্যাচ হতে পারে। তবে ওই ম্যাচের ফলাফল ও পরবর্তী পরিস্থিতির ওপরও নেতৃত্বের সিদ্ধান্ত নির্ভর করতে পারে।
এরই মধ্যে নারী দলের কোচিং স্টাফেও পরিবর্তনের আলোচনা চলছে। প্রধান কোচ সারোয়ার ইমরানকে সরিয়ে তার জায়গায় ডেভিড হেম্পকে দায়িত্ব দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে বলে জানা গেছে।
২০২২ সাল থেকে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দিয়ে আসছেন নিগার সুলতানা জ্যোতি। তার নেতৃত্বে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারিয়ে দীর্ঘ এক দশক পর বিশ্বকাপে জয় পায় বাংলাদেশ। ওই আসরে চার ইনিংসে ১০৪ রান করার পাশাপাশি উইকেটের পেছনে সাতটি ডিসমিসাল করেন তিনি।
তবে সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে জ্যোতির ফর্ম এবং দলের একের পর এক পরাজয় নিয়ে আলোচনা তৈরি হয়েছে। এর মধ্যেই তার নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্তে নতুন অধিনায়ক বাছাইয়ের প্রক্রিয়া সামনে এসেছে।
সালাহর হ্যাটট্রিকে গালাতাসারাইকে ৪-০ গোলে উড়িয়ে দিল ত্রাবজোনস্পোর
লিভারপুল ছেড়ে তুরস্কের ত্রাবজোনস্পোরে যোগ দেওয়ার পর দুর্দান্ত ফর্মে থাকা মোহামেদ সালাহ এবার পেলেন ক্যারিয়ারের নতুন ঠিকানায় প্রথম হ্যাটট্রিক। সঙ্গে করেছেন একটি অ্যাসিস্টও। মিশরীয় তারকার দুর্দান্ত পারফরম্যান্সে তুরস্ক সুপার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গালাতাসারাইকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ত্রাবজোনস্পোর।বডি: ম্যাচের আগে পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্র নিয়ে অপরাজিত ছিল...
৯ ঘন্টা আগে
১০০ গোলের ম্যাচে মেসির হাতে চ্যাম্পিয়নস কাপ
ইন্টার মায়ামির হয়ে ১০০ গোলের মাইলফলক ছোঁয়ার ম্যাচেই দলকে চ্যাম্পিয়নস কাপের শিরোপা এনে দিলেন লিওনেল মেসি। মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে ইন্টার মায়ামি।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোরে অনুষ্ঠিত ম্যাচে মায়ামির জয়ের অন্যতম নায়ক ছিলেন মেসি। ম্যাচের ২৪ মিনিটে লুইস সুয়ারেজের ক্রস থেকে হেডে গোল করে দলকে এগিয়ে...
৩ দিন আগে
এমবাপ্পে-ইয়ামালদের টপকে মেসিকেই ব্যালন ডি’অরের যোগ্য মনে করেন সিমিওনে
২০২৬ সালের ব্যালন ডি’অর জয়ের আলোচনায় কিলিয়ান এমবাপ্পে, লামিনে ইয়ামাল, হ্যারি কেইন, উসমান দেম্বেলে ও রদ্রির মতো তারকারা থাকলেও আতলেতিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমিওনের পছন্দ লিওনেল মেসি। তার মতে, বিশ্বকাপে মেসির পারফরম্যান্স ও বয়স বিবেচনায় তিনিই পুরস্কারটির যোগ্য।রিয়াল মাদ্রিদের এমবাপ্পে ও বার্সেলোনার ইয়ামালকে ঘিরে ২০২৬ ব্যালন ডি’অরের আলোচনা সবচেয়ে বেশি।...
৩ দিন আগে
নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ
আগামী বছর নেপাল সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। বুধবার (১৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।কয়েকদিন আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের সঙ্গে বৈঠকে বাংলাদেশকে নেপালে সিরিজ খেলার আমন্ত্রণ জানিয়েছিলেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম
৩ দিন আগে
