ওমরাহ পালন করলেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
পবিত্র ওমরাহ পালন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং আন্তর্জাতিক সম্পর্ক ও ডায়াস্পোরা বিষয়ক উপ-কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ২০ আগস্ট রাতে পবিত্র নগরী মক্কায় পৌঁছে তিনি ওমরাহ সম্পন্ন করেন। এ সময় তিনি দেশবাসীর কল্যাণ কামনায় দোয়া করেন।
শনিবার এনসিপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।
এর আগে বৃহস্পতিবার দুপুরের ফ্লাইটে স্ত্রীকে সঙ্গে নিয়ে ওমরাহ পালনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন আসিফ মাহমুদ। সফরে এনসিপির আরও কয়েকজন নেতা তাঁর সঙ্গে রয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন এনসিপির কেন্দ্রীয় সদস্য ও আন্তর্জাতিক সম্পর্ক ও ডায়াস্পোরা বিষয়ক উপ-কমিটির সদস্য আয়মান রাহাড, কেন্দ্রীয় সদস্য ও মিডিয়া উপ-কমিটির সদস্য ইয়াসির আরাফাত, ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান এবং ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক এ আদেল।
ওমরাহ পালন শেষে এনসিপির নেতারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এ সময় আসিফ মাহমুদ সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।
বর্তমানে তিনি পবিত্র মক্কা নগরীতে অবস্থান করছেন। এরপর তাঁর মদিনা মুনাওয়ারায় যাওয়ার কথা রয়েছে। আগামী ৩০ আগস্ট তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।
বঙ্গভবনে রাষ্ট্রপতির সাংবিধানিক ক্ষমতা সীমিত: অলি আহমদ
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, বঙ্গভবনের ভেতরে তিনটি মাজার ও একটি মসজিদ রয়েছে। মাজার জিয়ারত ও মসজিদে নামাজ আদায় করা ছাড়া স্বাধীনভাবে রাষ্ট্রপতির কাজ করার সাংবিধানিক সুযোগ সীমিত।বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।অলি
১ দিন আগে
রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদলের অংশগ্রহণকে সংকীর্ণভাবে দেখছে সরকার: হামিদুর রহমান আযাদ
রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদলের অংশগ্রহণকে সরকার উদার ও গণতান্ত্রিক দৃষ্টিতে না দেখে রাজনৈতিক সংকীর্ণতার সঙ্গে মূল্যায়ন করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।হামিদুর রহমান আযাদ বলেন, সরকারের একজন মন্ত্রিপরিষদ সদস্য বলেছেন, ৭০...
১ দিন আগে
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানাসহ ৬ এমপি
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানাসহ ছয়জন সংসদ সদস্য। বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত ভোটে মোট ৩৪৩ জন সংসদ সদস্য ভোট দিয়েছেন।দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে গণনায় বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে
২ দিন আগে
মির্জা ফখরুলকে সারজিস আলমের অভিনন্দন
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বর্ষীয়ান রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।বৃহস্পতিবার এক ফেসবুক স্ট্যাটাসে সারজিস আলম বলেন, ‘বর্ষীয়ান রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় জাতীয় নাগরিক পার্টি-এনসিপির পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন জানাই।’তিনি আরও বলেন, আগামী দিনগুলোতে
২ দিন আগে
