জাতীয়

নতুন করে স্বৈরাচার মাথাচাড়া দিলে আমরা মাঠে নামব:মৎস ও প্রাণিসম্পদ উপদেষ্টা

অনলাইন ডেস্ক

১৪ মাস আগে


নতুন করে স্বৈরাচার মাথাচাড়া দিলে আমরা মাঠে নামব:মৎস ও প্রাণিসম্পদ উপদেষ্টা

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, “জুলাইয়ের শহীদ-আহতের উপহার নতুন বাংলাদেশ, এই রাষ্ট্রকে রক্ষা করা হবে প্রতিদিনের অঙ্গীকার। তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।"

উপদেষ্টা আজ বিকালে মীরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরী ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন-২০২৫' এ আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, “বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যেখানে কেউ বেশিদিন অন্যায় করে টিকে থাকতে পারে না। আগামীতে যদি কোনো স্বৈরাচার মাথা চাড়া দিয়ে উঠতে চায়, আমরা আবার মাঠে নামব।” শিক্ষার্থীদের উদ্দেশে উপদেষ্টা বলেন, অন্যায়ের বিরুদ্ধে ঐতিহাসিক এই আন্দোলনে কমবয়সী শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে নারী শিক্ষার্থীদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেন , এত বড় অন্যায়-অত্যাচার, অসংখ্য আহত ও নিহত — বাংলাদেশের ইতিহাসে এত স্বল্প সময়ে এর আগে কখনো ঘটেনি।

দেশের পুষ্টি ও খাদ্য নিরাপত্তার প্রসঙ্গ তুলে তিনি বলেন, মাছ, মাংস, দুধ ও ডিম না খেলে সুস্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত হবে না। তিনি আরো বলেন,  গ্রামের মায়েরা গরু-ছাগল লালন পালন করে সন্তানের শিক্ষার খরচ বহন করছেন — তাদের অবদান অপরিসীম। তবুও গ্রামীণ নারীরা এখনো সমাজে বঞ্চিত এবং তাদের মর্যাদা পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। তাই তাদের ন্যায্য মূল্য নিশ্চিত করে সম্মান দিতে হবে। নদী তীরবর্তী, হাওর-বাঁওরের জেলেদের অবদানও তিনি উল্লেখ করেন। তারা কঠোর পরিশ্রম করে আমাদের মাছ সরবরাহ করছেন, তাই তাদেরও প্রাপ্য মর্যাদা আমাদের দিতে হবে।

প্রধান শিক্ষক জিনাত ফারহানার সভাপতিত্বে এসময় আরো বক্তৃতা করেন ম্যানেজিং কমিটির সভাপতি মো: মোকছেদুর রহমান আবির, মীরপুর গার্লস আইডিয়াল কলেজের অধ্যক্ষ ড. মোস্তারি আহমেদ, মায়ের ডাকের যুগ্ম সমন্বয়ক মো: মুশফিকুর রহমান জোহান, অভিভাবক সদস্য আব্দুল মান্নান।

পরে উপদেষ্টা জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।


তারেক রহমানের সঙ্গে চীনের সিপিসি নেতার সৌজন্য সাক্ষাৎ
তারেক রহমানের সঙ্গে চীনের সিপিসি নেতার সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং। বুধবার (৪ নভেম্বর ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পৌঁছে দেন লিউ হাইশিং। জবাবে প্রধানমন্ত্রীও চীনের প্রেসিডেন্ট শি...

১৪ ঘন্টা আগে


জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন মাননীয় প্রধানমন্ত্রী।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন মাননীয় প্রধানমন্ত্রী।

আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ১০ টাকা মূল্যমানের উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের একটি ডেটা কার্ডও অবমুক্ত করেন তিনি।বুধবার (৪ নভেম্বর ২০২৬) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে স্মারক

১৪ ঘন্টা আগে


আগামীকাল প্রথমবারের মতো সোলার এক্সপোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
আগামীকাল প্রথমবারের মতো সোলার এক্সপোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রথমবারের মতো আয়োজিত ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সকাল সাড়ে ১০টায় তিনি দুই দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করবেন বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।রোববার (১ নভেম্বর) দুপুরে বিদ্যুৎ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে...

২ দিন আগে


পোশাক শ্রমিকদের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
পোশাক শ্রমিকদের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

পোশাক শ্রমিকদের স্বার্থ সুরক্ষা, জীবনযাত্রার মান উন্নয়ন ও আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের তৈরি পোশাকশিল্পে উৎপাদন ও রপ্তানি কার্যক্রম স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।রোববার (১ নভেম্বর) রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তৈরি পোশাকশিল্পের উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা-সংক্রান্ত বৈঠক শেষে...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom