নতুন বলে মারুফার সুইং: ইংল্যান্ডের রণকৌশলে চ্যালেঞ্জ
অনলাইন ডেস্ক
পাকিস্তানের বিপক্ষে ম্যাচে বাংলাদেশি পেসার মারুফা আক্তারের সুইং বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছিল। এমনকি কিংবদন্তী পেসার লাসিথ মালিঙ্গাও তাঁকে নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন। এবার আইসিসি নারী বিশ্বকাপে তাঁকে সামলানোর কৌশল তৈরি করছে ইংল্যান্ড দল। মঙ্গলবার (৭ অক্টোবর) গুয়াহাটিতে ইংল্যান্ড বনাম বাংলাদেশের ম্যাচের আগে এমনটাই জানিয়েছেন ইংলিশ অলরাউন্ডার চার্লি ডিন।
দীর্ঘদিন ধরে বাংলাদেশকে স্পিন-নির্ভর দল হিসেবে বিবেচনা করা হলেও, মারুফা আক্তারের উত্থান ক্রিকেট বিশ্বকে অবাক করেছে। গতিময় বোলিংয়ে অভ্যস্ত ইংল্যান্ডও তাই ভাবছে কীভাবে নতুন বলে মারুফার সুইংকে মোকাবিলা করা যায়।
ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বিডিক্রিকটাইম-এর এডিটর ইন চিফ মো. জাবেদ আলীর এক প্রশ্নের জবাবে চার্লি ডিন বাংলাদেশ দলের পারফরম্যান্সের প্রশংসা করেন।
চার্লি ডিন বলেন, "পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ের মাধ্যমে বাংলাদেশ তাদের বিশ্বকাপ অভিযান শুরু করেছে। তাদের বোলিং আক্রমণ খুবই দারুণ। এই ধরনের কন্ডিশনে তারা একটি শক্তিশালী দল। আমাদের শুরুতেই মারুফার সুইং সামলানোর চেষ্টা করতে হবে। এরপর স্পিন দেখেশুনে খেলে উইকেটে লম্বা সময় কাটানোর পরিকল্পনা রয়েছে।"
তিনি আরও যোগ করেন, "আমরা চেষ্টা করব এই কৌশল অনুযায়ী এগিয়ে যেতে। যদি আমরা প্রথমে ব্যাট করি, তাহলে ৫০ ওভার ব্যাট করে একটি ভালো স্কোর বোর্ডে জমা করার লক্ষ্য থাকবে। আর যদি প্রথমে বল করি, তাহলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের ফলাফলের পুনরাবৃত্তি চাইব।"
ইংল্যান্ডের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা মাত্র ৬৯ রানে গুটিয়ে গিয়েছিল। তবে ইংলিশ তারকা চার্লি ডিন স্বীকার করেন, ক্রিকেটে এমনটা প্রতিদিন ঘটবে না এবং উপমহাদেশের কন্ডিশনে বাংলাদেশকে এত সহজে কাবু করার আশা করাও বাস্তবসম্মত নয়।
চার্লি ডিনের ভাষ্যমতে, "ক্রিকেট সবসময় একরকম হয় না। তাই আমার মনে হয়, বাংলাদেশের বিপক্ষে ভালো ফল পেতে হলে আমাদের ক্লিনিকাল এবং ডিসিপ্লিনড হতে হবে। দক্ষতা কাজে লাগিয়ে লম্বা সময় ধরে ভালো খেলা প্রদর্শন করতে হবে।"
আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রেখে দিল দুবাই, বাদ সাকিব-তাসকিন
আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসর সামনে রেখে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ধরে রেখেছে দুবাই ক্যাপিটালস। তবে একই লিগে খেলা সাকিব আল হাসান ও তাসকিন আহমেদকে ছেড়ে দিয়েছে তাদের দল।আগামী ২২ নভেম্বর শুরু হবে আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসর। আসন্ন মৌসুমের আগে অংশগ্রহণকারী দলগুলো তাদের ধরে রাখা ও নতুন চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত করেছে। সেখানেই
১ দিন আগে
সাকিব ভালো খেলোয়াড়, তবে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’: তথ্য উপদেষ্টা
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ক্রিকেটার সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হলেও শেখ হাসিনার সঙ্গে রাজনৈতিকভাবে সম্পৃক্ত থাকার কারণে তিনি বর্তমানে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’।মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।সাকিব আল হাসানের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ...
১ দিন আগে
আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশেরও জায়গা নিশ্চিত
আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৩ উইকেটের জয় পেয়েছে আফগানিস্তান। এই জয়ের ফলে ওয়ানডে সিরিজে এগিয়ে যাওয়ার পাশাপাশি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে সরাসরি খেলার টিকিট নিশ্চিত করেছে তারা। আফগানিস্তানের জয়েই বিশ্বকাপে সরাসরি খেলার দৌড়ে বাংলাদেশের অবস্থানও নিশ্চিত হয়ে গেছে।আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে জয় পাওয়ার মাধ্যমে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনকারী...
১ দিন আগে
নাহিদকে মিস করবে বাংলাদেশ, বলছেন তাসকিন
অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে নাহিদ রানা ও শরিফুল ইসলামের অনুপস্থিতি বাংলাদেশের পেস আক্রমণে বড় ঘাটতি তৈরি করেছে বলে মনে করেন তাসকিন আহমেদ। বিশেষ করে নাহিদ রানার গতি ও বাউন্স অস্ট্রেলিয়ার কন্ডিশনে কাজে আসত বলে মন্তব্য করেছেন তিনি।দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে ডারউইনে অবস্থান করছে বাংলাদেশ দল। সিরিজ শুরুর...
২ দিন আগে
