নতুন বাংলাদেশ' বিনির্মাণে বিএনপির পরিকল্পনা, গণমানুষের কাছে পৌঁছে দিচ্ছেন নওশাদ জমির
অনলাইন ডেস্ক
বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির বলেছেন, 'নতুন বাংলাদেশ' বিনির্মাণে বিএনপির যে পরিকল্পনা, তা এখন গণমানুষের কাছে পৌঁছে দিতে হবে।
দেশ গঠনে প্রান্তিক পর্যায়ের মানুষের অসামান্য ভূমিকা রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
জাতীয় নির্বাচনের প্রাথমিক রোডম্যাপ ঘোষণার পর সরকার গঠন করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ১৮০ দিনের পরিকল্পনা ঘোষণা করেছিল বিএনপি। সেই ঘোষণাপত্র নিয়ে গ্রাম থেকে গ্রামে সাধারণ মানুষের সঙ্গে দেখা করছেন বিএনপির এই নেতা।
গত রোববার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে তিনি সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নে গণসংযোগ কর্মসূচি পালন করেন। এ সময় তিনি বলেন, বিএনপির ৩১ দফা এবং সরকার গঠনের পরিকল্পনা প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেওয়া প্রয়োজন। তিনি আরও উল্লেখ করেন যে, দীর্ঘদিন ভোটবঞ্চিত মানুষ তাদের পছন্দের নেতাদের কাছ থেকে দেশ গঠনের পরিকল্পনা জানতে চাইবে এটাই স্বাভাবিক। এই কর্মসূচিতে তিনি প্রত্যন্ত গ্রামে বিএনপির ৩১ দফা ও ১৮০ দিনের কর্মসূচির লিফলেট বিতরণ করেন এবং এ বিষয়ে সাধারণ মানুষের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। ব্যারিস্টার নওশাদ জমির বলেন, মামলা, গুম ও মৃত্যুর শঙ্কা থাকা সত্ত্বেও গত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে ছিল।
এদিকে, জেলা যুবদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক হারুন অর রশিদ বলেন, তারেক রহমানের ভাবনাকে সামনে রেখে ব্যারিস্টার নওশাদ জমিরের নির্দেশনায় আমরা বাড়ি বাড়ি গিয়ে ধারাবাহিকভাবে ৩১ দফার প্রচারণা চালাচ্ছি। তিনি অভিযোগ করেন, জেলা যুবদলের দীর্ঘদিন ধরে কাউন্সিল হচ্ছে না এবং পূর্ণাঙ্গ কমিটিও নেই। এ সময় তিনি দ্রুত কাউন্সিল আয়োজনের দাবি জানান।
নতুন কমিটি আসছে, দায়িত্ব ছাড়ার বার্তা ছাত্রদল সভাপতির
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন। নিজের রাজনৈতিক জীবনের ‘শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে’ উল্লেখ করে তিনি দীর্ঘ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ায় বিএনপির শীর্ষ নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। একই সঙ্গে ছাত্রদলের আসন্ন নতুন কমিটিকে সাদরে গ্রহণ করার...
৫ ঘন্টা আগে
গণভোটের রায় কার্যকর হলে অলি আহমদই রাষ্ট্রপতি হতেন: জামায়াত
গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বিপুল ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হতেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।বৃহস্পতিবার (১২ আগস্ট) অলি আহমদের পক্ষে নির্বাচন কমিশনে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি
২১ ঘন্টা আগে
ড. অলি আহমদ, বীর বিক্রমের পূর্ণ পরিচয় ব্যবহারের আহ্বান এলডিপির
দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে এলডিপির প্রেসিডেন্টের নাম কখনো “অলি আহমদ”, আবার কখনো “কর্নেল অলি আহমদ” হিসেবে প্রকাশ করা হচ্ছে। এ প্রেক্ষাপটে সংবাদমাধ্যমগুলোকে তাঁর পূর্ণ ও যথাযথ পরিচয় ব্যবহারের আহ্বান জানিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে এলডিপির ফেসবুক পেজ থেকে প্রকাশিত এক আবেদনে সংবাদমাধ্যমের প্রতি এ অনুরোধ জানানো হয়।আবেদনে বলা হয়েছে,
১ দিন আগে
নবম পে-স্কেল বাস্তবায়নে ফের গতি, সাত সদস্যের কমিটি গঠন
বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়ায় ফের গতি এসেছে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন-২০২৫-এর প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ দিতে সাত সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার।সম্প্রতি এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটির প্রধান দায়িত্ব হবে পে-কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে নতুন বেতন কাঠামো বাস্তবায়নে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করা।...
১ দিন আগে
