খেলাধুলা

নটিংহ্যাম ফরেস্টের সঙ্গে চুক্তি করেও বরখাস্ত হলেন কোচ নুনো

অনলাইন ডেস্ক

১১ মাস আগে


নটিংহ্যাম ফরেস্টের সঙ্গে চুক্তি করেও বরখাস্ত হলেন কোচ নুনো

মাত্র তিন রাউন্ড খেলা হওয়ার পরই নটিংহ্যাম ফরেস্ট তাদের প্রধান কোচ নুনো এস্পিরিতো সান্তোকে বরখাস্ত করেছে।

 ক্লাব মালিক এভাঙ্গেলোস মারিনাকিসের সঙ্গে সম্পর্কের অবনতির খবর প্রকাশ্যে আসার পর থেকেই তার চাকরি নিয়ে অনিশ্চয়তা চলছিল।

২১ মাস আগে নুনো যখন নটিংহ্যাম ফরেস্টের দায়িত্ব নেন, তখন দলটি প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের ১৭ নম্বরে ছিল। এর মধ্যে ৪ পয়েন্ট জরিমানার কারণে পরিস্থিতি আরও জটিল হয়। তবে, নুনোর তত্ত্বাবধানে সে মৌসুমে ক্লাবটি কোনোমতে লিগে টিকে থাকতে সক্ষম হয়।

পরের মৌসুমে নুনোর অধীনে নটিংহ্যাম ফরেস্ট অসাধারণ পারফর্ম করে। দলটি গত মৌসুমে প্রিমিয়ার লিগে সপ্তম স্থান অর্জন করে, যা গত ৩০ বছরের মধ্যে তাদের সেরা সাফল্য। একপর্যায়ে তারা পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানেও উঠে এসেছিল। এই সাফল্যের কারণে দীর্ঘ দিন পর তারা ইউরোপীয় প্রতিযোগিতায় খেলার সুযোগ পায়।

তবে, ৫১ বছর বয়সী এই কোচ সম্প্রতি ক্লাবের গ্রিক মালিক মারিনাকিসের সঙ্গে তার সম্পর্ক ভালো নয় বলে প্রকাশ্যে মন্তব্য করেন। এর পরপরই তার চাকরি নিয়ে জল্পনা শুরু হয়।

অবশেষে ক্লাবটি নুনোকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে। নটিংহ্যাম ফরেস্টের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, "সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, নুনো এস্পিরিতো সান্তোকে আজ প্রধান কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।"

বিবৃতিতে আরও বলা হয়েছে, "ক্লাব তার অবদানের জন্য নুনোকে ধন্যবাদ জানাচ্ছে, বিশেষ করে ২০২৪/২৫ মৌসুমে তার ভূমিকার জন্য, যা ক্লাবের ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। গত মৌসুমের সাফল্যে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাই তিনি সবসময় আমাদের যাত্রার অংশ হয়ে থাকবেন।"

গত রাতে নুনোকে বরখাস্ত করার পর টটেনহ্যাম হটস্পারের সাবেক কোচ অ্যাঞ্জ পোস্টেকোগলুকে নতুন কোচ হিসেবে নিয়োগ দেওয়ার কথা শোনা যাচ্ছে।

সাবেক গোলরক্ষক নুনো ২০২৩ সালের ডিসেম্বরে স্টিভ কুপারকে বরখাস্ত করার পর ফরেস্টের দায়িত্ব নেন এবং দলকে প্রিমিয়ার লিগে টিকিয়ে রাখতে সফল হন। গত মৌসুমে তিনি দলকে ৩০ বছরের মধ্যে প্রথমবারের মতো ইউরোপীয় প্রতিযোগিতায় নিয়ে যান।

চলতি মৌসুমে ফরেস্ট এখন পর্যন্ত একটি জয়, একটি ড্র এবং একটি পরাজয়ের মুখ দেখেছে। মৌসুমের প্রথম খেলায় ব্রেন্টফোর্ডকে হারালেও, ঘরের মাঠে ওয়েস্ট হ্যামের কাছে ৩-০ গোলে হেরে তারা আন্তর্জাতিক বিরতির আগে পয়েন্ট টেবিলের ১০ম স্থানে নেমে যায়। গত জুনে নুনো তিন বছরের নতুন চুক্তি করেছিলেন।

তবে মারিনাকিসের সঙ্গে তার সম্পর্ক ক্রমশ খারাপ হতে থাকে। গ্রীষ্মের শুরুতে তিনি বলেছিলেন, "আমি সবসময় মালিকের সঙ্গে খুব ভালো সম্পর্ক রেখেছিলাম—গত মৌসুমে আমরা প্রতিদিন কথা বলতাম এবং খুব কাছাকাছি ছিলাম। কিন্তু এ মৌসুমে তা ভালো নেই। আমাদের সম্পর্ক বদলে গেছে এবং আমরা আর এতটা ঘনিষ্ঠ নই। ক্লাবের সবার একসঙ্গে থাকা উচিত, কিন্তু বাস্তবতা তা নয়।"

ট্রান্সফার মার্কেট নিয়ে মতপার্থক্যই এই সমস্যার মূল কারণ বলে ধারণা করা হচ্ছে। নুনো আগেও গ্রীষ্মকালীন দলবদল কার্যক্রমের সমালোচনা করে বলেছিলেন যে তারা একটি ভালো সুযোগ নষ্ট করেছে।

যদিও গ্রীষ্মের শেষে জেমস ম্যাকাটি ও ইগর জেসুসের মতো বেশ কয়েকজন নতুন খেলোয়াড় দলে যোগ দেন, তবুও সোমবার নুনোকে চাকরিচ্যুত করা হয়। শনিবার আর্সেনালের বিপক্ষে ম্যাচের আগে তার উত্তরসূরি খুঁজে বের করার চেষ্টা চলছে।


মুশফিকের নতুন কীর্তি, ছাড়িয়ে গেলেন সাকিবকে
মুশফিকের নতুন কীর্তি, ছাড়িয়ে গেলেন সাকিবকে

অস্ট্রেলিয়ার ডারউইনে শুরু হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ। এই ম্যাচে মাঠে নেমেই অনন্য এক কীর্তি গড়েছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলা বাংলাদেশের প্রথম ১০০ বা তার বেশি টেস্ট খেলা ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়েছেন তিনি।এর পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ক্রিকেটারের সঙ্গে খেলার রেকর্ডেও সাকিব আল...

১৩ ঘন্টা আগে


২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের দাপুটে শুরু
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের দাপুটে শুরু

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনের মারারা স্টেডিয়ামে প্রথম দিনেই দুর্দান্ত বোলিং করে অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৮ রানে অলআউট করেছে টাইগাররা। এরপর ব্যাট হাতেও দৃঢ়তা দেখিয়ে দিন শেষে ১ উইকেট হারিয়ে ৯৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।বাংলাদেশের পেসার হাসান মাহমুদ ছিলেন দিনের সবচেয়ে বড় নায়ক। অস্ট্রেলিয়ার...

২০ ঘন্টা আগে


আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রেখে দিল দুবাই, বাদ সাকিব-তাসকিন
আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রেখে দিল দুবাই, বাদ সাকিব-তাসকিন

আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসর সামনে রেখে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ধরে রেখেছে দুবাই ক্যাপিটালস। তবে একই লিগে খেলা সাকিব আল হাসান ও তাসকিন আহমেদকে ছেড়ে দিয়েছে তাদের দল।আগামী ২২ নভেম্বর শুরু হবে আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসর। আসন্ন মৌসুমের আগে অংশগ্রহণকারী দলগুলো তাদের ধরে রাখা ও নতুন চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত করেছে। সেখানেই

২ দিন আগে


সাকিব ভালো খেলোয়াড়, তবে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’: তথ্য উপদেষ্টা
সাকিব ভালো খেলোয়াড়, তবে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ক্রিকেটার সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হলেও শেখ হাসিনার সঙ্গে রাজনৈতিকভাবে সম্পৃক্ত থাকার কারণে তিনি বর্তমানে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’।মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।সাকিব আল হাসানের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom