জেলার খবর

নওগাঁয় পৃথক বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

অনলাইন ডেস্ক

১০ ঘন্টা আগে


নওগাঁয় পৃথক বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

ছবি: সংগৃহীত


নওগাঁর রাণীনগর ও মান্দা উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে নিজ নিজ জমিতে কৃষিকাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাণীনগর উপজেলার মালশন গ্রামের মোহাম্মদ খয়বর আলীর ছেলে সাখাওয়াত হোসেন (৫৫) এবং মান্দা উপজেলার এলেঙ্গা মৃধাপাড়া এলাকার তহির সরদারের ছেলে ইসমাইল সরদার (৫০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত থেকে নওগাঁর বিভিন্ন এলাকায় টানা বৃষ্টি হচ্ছিল। বৃহস্পতিবার সকালে বৃষ্টির মধ্যেই বাড়ির পাশের জমিতে কৃষিকাজ করছিলেন সাখাওয়াত হোসেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া জানান, বজ্রপাতে কৃষকের মৃত্যুর ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অন্যদিকে, মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়নের এলেঙ্গা মৃধাপাড়া এলাকায় নিজ জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারান ইসমাইল সরদার। স্থানীয়দের ভাষ্য, সকালে কাজ করার সময় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হলে বিকট শব্দে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মতিন মণ্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, বজ্রপাতের সময় ইসমাইল সরদার মাঠে কৃষিকাজে ব্যস্ত ছিলেন।

বর্ষা মৌসুমে বজ্রপাতের ঘটনা বেড়ে যাওয়ায় খোলা মাঠে কাজ করার সময় কৃষকদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। দুর্যোগ বিশেষজ্ঞরা বলছেন, বজ্রঝড়ের সময় আকাশ মেঘাচ্ছন্ন হলে বা বজ্রধ্বনি শোনা মাত্রই খোলা মাঠ, জলাশয় ও উঁচু স্থান ত্যাগ করে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়া প্রাণহানি কমানোর অন্যতম কার্যকর উপায়।


কক্সবাজার কুতুপালংয়ে পাহাড়ধস: মাটির নিচে চাপা পড়ে ৭ শিক্ষার্থীর করুণ মৃত্যু
কক্সবাজার কুতুপালংয়ে পাহাড়ধস: মাটির নিচে চাপা পড়ে ৭ শিক্ষার্থীর করুণ মৃত্যু

কক্সবাজারের উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসের ঘটনায় মাদরাসা চাপা পড়ে অন্তত ৭ জন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) দুপুর সোয়া ১টার দিকে ক্যাম্পের অ-০৩ ব্লকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।​ঘটনার বিবরণটানা বর্ষণের কারণে ক্যাম্পের পার্শ্ববর্তী পাহাড়ের একটি বড় অংশ ধসে নিচে অবস্থিত একটি মাদরাসার ওপর পড়ে। এ সময়

১ দিন আগে


জলাবদ্ধতায় রেললাইনে পানি, কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’ চলাচল সাময়িক বন্ধ
জলাবদ্ধতায় রেললাইনে পানি, কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’ চলাচল সাময়িক বন্ধ

চট্টগ্রামে টানা বর্ষণ ও সৃষ্ট জলাবদ্ধতার কারণে রেললাইনের ওপর পানি জমে যাওয়ায় কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’-এর চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ট্রেনটি মাঝপথে থামিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ।মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে চট্টগ্রামের ষোলশহর স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।রেলওয়ে সূত্র জানায়, দুপুর দেড়টার দিকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাওয়া...

২ দিন আগে


সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু
সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকেলে উপজেলার ফতেপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন-অনন্তপুর গ্রামের নুরুল আমিন (৬২), তার স্ত্রী ফাতেমা আক্তার (৫০) এবং তাদের ছেলে ফরহাদ (৩৭)।স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের একটি মুদি দোকানের টিনের চালের ওপর বিদ্যুতের

৩ দিন আগে


​টানা বর্ষণে কক্সবাজারে ভয়াবহ পাহাড়ধস: রোহিঙ্গা ও স্থানীয়সহ নিহত ৯, আরও ধসের শঙ্কা
​টানা বর্ষণে কক্সবাজারে ভয়াবহ পাহাড়ধস: রোহিঙ্গা ও স্থানীয়সহ নিহত ৯, আরও ধসের শঙ্কা

কক্সবাজারে টানা অতি ভারী বর্ষণের জেরে পৃথক স্থানে ভয়াবহ পাহাড়ধসের ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত একটা থেকে সোমবার ভোর চারটার মধ্যে ঘটে যাওয়া এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত নয়জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। নিহতদের মধ্যে আটজনই উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা এবং একজন কক্সবাজার পৌরসভার স্থানীয় নাগরিক।​ক্যাম্পগুলোতে মৃত্যুর মিছিল:...

৩ দিন আগে

Dr.Mahfuzul Alom