রাজনীতি

নিউমার্কেটে যুবদল-ছাত্রদল সংঘর্ষের আশঙ্কা, আহত ৩

অনলাইন ডেস্ক

৮ ঘন্টা আগে


নিউমার্কেটে যুবদল-ছাত্রদল সংঘর্ষের আশঙ্কা, আহত ৩

ছবি: সংগৃহীত


রাজধানীর নিউমার্কেটে ফুটপাতের দোকান বসানো ও চাঁদা আদায়কে কেন্দ্র করে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে বলাকা সিনেমা হলের সামনে ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব কে.এম চঞ্চল ও তার অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রদলের অন্তত তিন নেতা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

আহতদের মধ্যে রয়েছেন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স খন্দকার, সুমন সিকদার ও আহ্বায়ক সদস্য মুশফিকুর রহমান। তাদের মধ্যে সুমন সিকদারকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে বলাকা সিনেমা হলের সামনে ফুটপাতের দোকান বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব কে.এম চঞ্চল ও তার অনুসারীরা দেশীয় অস্ত্র নিয়ে ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়।

ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের দাবি, নিউমার্কেট থানা যুবদলের কয়েকজন নেতা দোকান ও ভ্যানগাড়ি থেকে চাঁদা তুলতে গেলে তারা বাধা দেন। পরে যুবদলের কয়েক ডজন নেতাকর্মী সেখানে এসে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে কয়েকজন আহত হন।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন কে.এম চঞ্চল। তার বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনে তা যুক্ত করা হবে।

ঘটনার পর নিউমার্কেট ও সায়েন্সল্যাব এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রিয়াঙ্গন শপিং সিটির আশপাশে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নিলে সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিন উদ্দিন আতিক বলেন, নিউমার্কেট এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। পুলিশ দুই পক্ষের মাঝখানে অবস্থান করছে। কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

এদিকে ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এক পোস্টে তিনি দাবি করেন, চাঁদা ভাগাভাগিকে কেন্দ্র করে নিউমার্কেট থানা যুবদলের নেতাকর্মীরা ঢাকা কলেজ ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মীকে কুপিয়ে আহত করেছেন।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নতুন করে কোনো সংঘর্ষের ঘটনা যাতে না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।


রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নামই আলোচনায়, ঘোষণা আসতে পারে বৃহস্পতিবার
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নামই আলোচনায়, ঘোষণা আসতে পারে বৃহস্পতিবার

মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন—এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা। বিএনপির মনোনীত প্রার্থীই রাষ্ট্রপতি হতে যাচ্ছেন—এমন আলোচনা জোরালো হওয়ার পর সম্ভাব্য প্রার্থী হিসেবে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম।গত কয়েক সপ্তাহের রাজনৈতিক তৎপরতা, বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের...

৩ ঘন্টা আগে


কিশোরগঞ্জে বিএনপি নেতার ঘনিষ্ঠ ছাত্রদল নেত্রীকে ঘিরে ভিডিও ভাইরাল
কিশোরগঞ্জে বিএনপি নেতার ঘনিষ্ঠ ছাত্রদল নেত্রীকে ঘিরে ভিডিও ভাইরাল

কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি নেতা ভিপি সোহেলের একান্ত ঘনিষ্ঠ বলে পরিচিত এক ছাত্রদল নেত্রীকে ঘিরে কথিত অনৈতিক সম্পর্কের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

৬ ঘন্টা আগে


সিটি নির্বাচনে কারচুপি হলে পরিণতি ক্ষমতাসীনদের জন্য খারাপ হবে : সেলিম উদ্দিন
সিটি নির্বাচনে কারচুপি হলে পরিণতি ক্ষমতাসীনদের জন্য খারাপ হবে : সেলিম উদ্দিন

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তহবিল থেকে যে পরিমাণ অর্থ লুটপাটের অভিযোগ উঠেছে; এসব অনিয়মের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমীর ও ডিএনসিসি মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, জাতীয় নির্বাচনের মতো সিটি কর্পোরেশন নির্বাচনেও...

১৯ ঘন্টা আগে


জুলাই হত্যাকাণ্ডের বিচারসহ এনসিপি নেতা নাসীরুদ্দীনের ১১ দফা দাবি
জুলাই হত্যাকাণ্ডের বিচারসহ এনসিপি নেতা নাসীরুদ্দীনের ১১ দফা দাবি

দেশকে সামরিক বা কর্তৃত্ববাদী শাসনের দিকে না নেওয়া, জুলাই হত্যাকাণ্ডের বিচার, চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং দলীয় নিয়োগ বন্ধসহ ১১ দফা দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এসব দাবি তুলে ধরেন। সেখানে তিনি বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণে জনগণের...

২৩ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom