নিউইয়র্কে ট্যাক্সিওয়েতে দুই বিমানের ধীরগতির সংঘর্ষ
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরে ট্যাক্সিওয়েতে চলার সময় ডেল্টা এয়ারলাইন্সের দুটি আঞ্চলিক বিমানের মধ্যে ধীরগতিতে সংঘর্ষ হয়েছে। বুধবার রাতে এই ঘটনা ঘটে বলে এয়ারলাইন্সটি জানিয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, যাত্রা শুরুর জন্য প্রস্তুত থাকা এন্ডেভর ফ্লাইট ৫১৫৫-এর ডান ডানাটি অবতরণের পর গেটে প্রবেশের পথে থাকা এন্ডেভর ফ্লাইট ৫০৪৭-এর ফিউজলাজে (বিমানদেহ) আঘাত করে।
এয়ার ট্রাফিক কন্ট্রোলের অডিওতে এক পাইলটকে বলতে শোনা যায়, "তাদের ডান ডানা আমাদের সম্মুখভাগে আঘাত করেছে, আমাদের ককপিটের উইন্ডস্ক্রিন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভেতরের কিছু স্ক্রিনেও সমস্যা দেখা দিয়েছে।"
ডেল্টা জানিয়েছে, এই দুর্ঘটনায় একজন ফ্লাইট অ্যাটেনডেন্ট সামান্য আহত হয়েছেন, তবে কোনো যাত্রী আহত হননি। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আহত ফ্লাইট অ্যাটেনডেন্টকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ আরও জানিয়েছে, স্থানীয় সময় রাত ৯টা ৫৬ মিনিটে সংঘর্ষটি ঘটলেও বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রমে এর কোনো প্রভাব পড়েনি।
ডেল্টা এক বিবৃতিতে বলেছে, "লা গার্ডিয়া হাবে আমাদের টিম নিশ্চিত করছে যে গ্রাহকদের যেন যথাযথ যত্ন নেওয়া হয়। এন্ডেভর এয়ার দ্বারা পরিচালিত আমাদের দুটি ডেল্টা কানেকশন ফ্লাইট ট্যাক্সিওয়েতে ধীরগতির সংঘর্ষে লিপ্ত হয়।" এয়ারলাইন্সটি আরও জানায়, "আমরা সব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে মিলে ঘটনাটি পর্যালোচনা করব, কারণ গ্রাহক ও কর্মীদের নিরাপত্তাই আমাদের কাছে সবার আগে। এই অভিজ্ঞতার জন্য আমরা আমাদের গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।"
ডেল্টা কর্তৃপক্ষ আরও জানিয়েছে, তারা বিমানবন্দর কর্তৃপক্ষ, ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (NTSB)-এর তদন্তে পূর্ণ সহযোগিতা করবে।
নেতানিয়াহুর ৬ ঘণ্টার গোপন আমিরাত সফর, বৈঠকে ইরান
মাত্র ছয় ঘণ্টার গোপন সফরে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের (এমবিজে) সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে ইরান ছিল আলোচনার অন্যতম প্রধান বিষয়।রোববার (২৭ সেপ্টেম্বর) ব্যক্তিগত একটি উড়োজাহাজে আবুধাবিতে যান নেতানিয়াহু। সেখানে প্রায় ছয় ঘণ্টা অবস্থানের...
৩ ঘন্টা আগে
রাখাইনে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩৩
বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের সংঘাতপূর্ণ রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরে একটি বাজারের কাছে সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন।সোমবার (২৮ সেপ্টেম্বর) চালানো ওই হামলার তথ্য জানিয়েছে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াইরত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) এবং স্থানীয় একটি ত্রাণ সংস্থা। স্থানীয় ত্রাণকর্মী...
১৩ ঘন্টা আগে
পশ্চিমবঙ্গে থালাপতি বিজয়ের দলের প্রথম রাজ্য কার্যালয়
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাঘম (টিভিকে) এবার পশ্চিমবঙ্গেও সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) পূর্ব বর্ধমানের ফাগুপুরে দলের প্রথম রাজ্য কার্যালয়ের উদ্বোধন করা হয়।ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে কার্যালয়টির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় পাঁচ হাজার সমর্থক উপস্থিত হন।তামিলনাড়ুতে দলটির
১৪ ঘন্টা আগে
পাকিস্তানের আকাশসীমার অনুমতি না মেলায় রূপপুরের ইউরেনিয়াম পরিবহন বিলম্বিত
পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য ইউরেনিয়াম জ্বালানি পরিবহন বিলম্বিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর চালানটি বাংলাদেশে পৌঁছানোর কথা থাকলেও নির্ধারিত সময়ে তা আসেনি।এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ইউরেনিয়াম বহনকারী কার্গো উড়োজাহাজটি পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশে আসতে পারেনি।ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি...
২০ ঘন্টা আগে
