নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ডাকা কে কেন্দ্র করে স্বরূপকাঠী থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
নেছারাবাদ(স্বরূপকাঠি) প্রতিনিধি :
নেছারাবাদ উপজেলা বাস চলাচল বন্ধের চিত্র
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে পিরোজপুরের স্বরূপকাঠী থেকে ঢাকাগামী সব বাস চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে হঠাৎ করেই ঢাকার উদ্দেশ্যে কোনো বাস ছেড়ে যায়নি বলে জানিয়েছে স্থানীয় পরিবহন শ্রমিকরা।
যাত্রীদের ভোগান্তি চরমে উঠেছে। সকাল থেকেই স্বরূপকাঠী বাসস্ট্যান্ডে ঢাকাগামী যাত্রীরা এসে বাস না পেয়ে ফিরে যাচ্ছেন। অনেকেই জানিয়েছেন, কোনো পূর্বঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তারা বিপাকে পড়েছেন।
বাস শ্রমিক ও মালিক সমিতির কয়েকজন সদস্য জানান, নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনভিত্তিক ‘লকডাউন’ কর্মসূচির কারণে নিরাপত্তাজনিত শঙ্কায় বাস চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় বাস চলাচল শুরু করা হবে।
এ বিষয়ে স্বরূপকাঠী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সতর্ক অবস্থানে আছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করেই যান চলাচল স্বাভাবিক করা হবে।”
গাবতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নিহত দুই নারী চালক আটক
রাজধানীর গাবতলীতে বাসের চাপায় দুই নারী নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দারুসসালাম থানাধীন গাবতলী পর্বতের সামনে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ জানায়, সকালে চাঁদনি ট্রাভেল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পারাপারের সময় দুই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।দুর্ঘটনার পর
৬ ঘন্টা আগে
কাফনের কাপড় মাথায় বেঁধে সড়ক-রেলপথ অবরোধ ট্রেন চলাচল বন্ধ
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অখণ্ড বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম পুনর্বহাল এবং সদর উপজেলাকে বিভক্ত করার উদ্যোগের প্রতিবাদে কাফনের কাপড় মাথায় বেঁধে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।রোববার (৮ নভেম্বর) সকাল থেকে সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় রেলপথ এবং আখাউড়া স্থলবন্দর...
৩ দিন আগে
৫০-৬০ লাখ টাকার গাছ উধাও অভিযোগের কেন্দ্রে যুবদল নেতা
ভোলার লালমোহন উপজেলায় সড়ক প্রশস্তকরণের কাজকে কেন্দ্র করে দুই শতাধিক গাছ কাটার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের সভাপতি ও রায়চাঁদ উদয়চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. জসিম উদ্দিন এবং তাঁর সহযোগী মাসুম বিল্লাহর বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, কাটা এসব গাছের আনুমানিক বাজারমূল্য ৫০ থেকে ৬০ লাখ টাকা। স্থানীয়দের অভিযোগ, উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের কার্তারহাট থেকে...
১০ দিন আগে
সুপার সাইক্লোনে রূপ নিতে পারে ঘূর্ণিঝড় অর্ণব
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘অর্ণব’ শক্তি বাড়িয়ে অত্যন্ত প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৩টায় ঝড়টির বাতাসের গড় গতিবেগ ঘণ্টায় ২১৩ কিলোমিটার রেকর্ড করা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার মধ্যরাতের পর থেকে বুধবার (২৮ অক্টোবর) ভোরের মধ্যে এটি সুপার সাইক্লোনে রূপ নিতে পারে। মঙ্গলবার দুপুরে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশের ফেসবুকে...
১৫ দিন আগে
