নিষিদ্ধ আওয়ামী লীগ কীভাবে বিভিন্ন এলাকায় কার্যালয় খোলার সাহস পায়? মজিবুর রহমান মঞ্জু
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, “আওয়ামী লীগ একটি গণহত্যাকারী দল। জুলাই আন্দোলনে শেখ হাসিনার সরাসরি নির্দেশে ছাত্রদের ওপর আক্রমণ করা হয়েছে, যার তথ্যপ্রমাণ সবার কাছে আছে। একটি নিষিদ্ধ সংগঠন হিসেবে আওয়ামী লীগ কীভাবে বিভিন্ন এলাকায় কার্যালয় খোলার সাহস পায়?”
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি নতুন সরকারকে অভিনন্দন জানানোর পাশাপাশি রাষ্ট্র সংস্কার ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলের অবস্থান তুলে ধরেন।
মঞ্জু বলেন, “২০২৪ সালের গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি বর্তমান প্রধানমন্ত্রী ও তার দল। তাই শত শত শহিদের রক্তের বিনিময়ে তৈরি হওয়া ‘জুলাই সনদ’ ও আকাঙ্ক্ষা যেন কোনোভাবে লুণ্ঠিত না হয়, সেদিকে সরকারকে সতর্ক থাকতে হবে।”
তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান বিচার কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। পাশাপাশি আগের সরকারের শুরু করা সংস্কার কার্যক্রম দৃঢ়ভাবে চালিয়ে যাওয়ার দাবি তোলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক প্রতিবেদনে ২২ শতাংশ ক্ষেত্রে ভোট জালিয়াতির অভিযোগ উঠেছে। নির্বাচনী সংস্কৃতি পরিবর্তনে নির্বাচন কমিশন পুনর্গঠনের প্রয়োজন রয়েছে বলেও মত দেন তিনি। ভবিষ্যৎ নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করতে সাংবাদিক, পুলিশ, চিকিৎসক ও সাধারণ নাগরিকদের জন্য উন্নত দেশগুলোর আদলে পোস্টাল ব্যালট বা আগাম ভোটের ব্যবস্থা চালুর প্রস্তাব করেন।
সহিংসতা রোধ, বাজার নিয়ন্ত্রণ, নির্বাচন-পরবর্তী সহিংসতা এবং বিরোধী নেতাকর্মীদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
ইসলামী ব্যাংকিং সম্প্রসারণে সরকারি উদ্যোগের আহ্বান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, বিশ্বজুড়ে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার গ্রহণযোগ্যতা ও প্রসার ক্রমেই বাড়ছে। যুক্তরাজ্য, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ ইসলামী অর্থায়নকে উৎসাহিত করছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশেও এ খাতের বিকাশে সরকারকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে ইসলামী ব্যাংকিং...
৫ ঘন্টা আগে
গণভোটের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে: আসিফ মাহমুদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেছেন, নির্বাচনের আগে গণভোটের রায় বাস্তবায়নের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ক্ষমতায় আসার পর সরকার তা থেকে সরে এসেছে। তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদ গঠনের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে।শনিবার (২৭ জুন) বিকেলে ময়মনসিংহ নগরের রেলওয়ে কৃষ্ণচূড়া...
৫ ঘন্টা আগে
শেখ হাসিনার পথে হাঁটলে বিএনপি-তারেক জিয়ারও ভিন্ন পরিণতি হবে না: মামুনুল হক
ফ্যাসিবাদী শেখ হাসিনার পথে হাঁটলে বিএনপি এবং তারেক জিয়ার ভিন্ন ভাগ্য হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।শনিবার (২৭ জুন) বিকেলে ময়মনসিংহ নগরের রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ১১ দলীয় ঐক্যের ব্যানারে আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ...
৬ ঘন্টা আগে
অনুদানের তালিকায় জামায়াত এমপির মেয়ের নাম
নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমানের ঐচ্ছিক তহবিল থেকে অনুদান প্রদানের জন্য সচিবালয় থেকে অনুমোদিত তালিকার দুই জায়গায় তার মেয়ের নাম পাওয়া গেছে।বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা দেখা দিলে তিনি নিজেই এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন।গতকাল শুক্রবার বাংলাদেশ সচিবালয়ের একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে (ভাইরাল)। চিঠিটি ছিল...
৬ ঘন্টা আগে
