রাজনীতি

নিশ্চিত পরাজয় জেনে জামায়াত টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে: মাহদী আমিন

অনলাইন ডেস্ক

৬ মাস আগে


নিশ্চিত পরাজয় জেনে জামায়াত টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে: মাহদী আমিন

ছবি: সংগৃহীত


বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদী আমিন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হলে ফলাফল যাই হোক, তা বিএনপি অবশ্যই মেনে নেবে। তিনি বলেন, “সারা দেশে বিএনপির জন্য যে গণজোয়ার তৈরি হয়েছে, তাতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে দলটির বিজয় অনিবার্য।”

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে দলের নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মাহাদী আমিন সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, “গত এক মাসে নির্বাচন কমিশনে আমাদের দাখিল করা অভিযোগের বেশিরভাগের সমাধান হয়েছে, তবে কিছু ক্ষেত্রে বিলম্ব ঘটেছে। কিছু অভিযোগের সমাধান এখনও মেলেনি। আমাদের প্রত্যাশা থাকবে, যেকোনো পক্ষের অভিযোগ দ্রুত যাচাই করে কমিশন ব্যবস্থা নেবে এবং সংশ্লিষ্ট পক্ষকে তা জানাবে।”

মাহাদী আমিন অভিযোগ করেন, “নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে কিছু দলের নেতা-কর্মীরা টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছেন। জনসমর্থনের মুখে দাঁড়িয়ে এ ধরনের অপকৌশল তাদের রাজনৈতিক দেউলিয়াত্ব প্রমাণ করে।” তিনি উদাহরণ টেনে বলেন, “জামায়াতের ঢাকা-১৫ আসনে দলের শীর্ষ এক নেতা প্রকাশ্যে ভোট কিনতে টাকার ব্যবহার করেছেন। ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।”

তিনি বলেন, “যারা নিজেকে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান প্রদর্শনকারী দাবি করে, তারা যদি ভোটের মাঠে অর্থ দিয়ে ভোট কেনার চেষ্টা করে, তা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং নৈতিক স্খলনের প্রকাশ। এটি নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান করছি।”

মাহাদী আমিন আরও বলেন, বিএনপি সবসময় নির্বাচনকে গুরুত্ব দেয় এবং দলের লক্ষ্য গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করা। তিনি আশ্বাস দেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ তাদের মতপ্রকাশ করতে পারবেন।


কওমি-বিএনপিসহ বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান
কওমি-বিএনপিসহ বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

কওমি মাদ্রাসা, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।দলটির মাসব্যাপী গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার রাজধানীর কাকরাইলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক দাওয়াতি সমাবেশে আনুষ্ঠানিকভাবে তারা জামায়াতে যোগ দেন।সমাবেশে কওমি মাদ্রাসার শিক্ষক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নতুন যোগ দেওয়া

২২ ঘন্টা আগে


কাবা শরীফকে সাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা সাদ্দামের
কাবা শরীফকে সাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা সাদ্দামের

সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে সাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন মো. সাদ্দাম হাওলাদার নামে এক বিএনপি নেতা। তিনি বর্তমানে জিয়া সাইবার ফোর্সের বরিশালের আগৈলঝাড়া উপজেলা শাখার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। একইসঙ্গে বিএনপির সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সাংগঠনিক পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড থেকেও সরে দাঁড়ানোর...

১ দিন আগে


জামায়াত-এনসিপি বিএনপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: রাশেদ খান
জামায়াত-এনসিপি বিএনপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: রাশেদ খান

জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যৌথভাবে বিএনপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তাঁর দাবি, আগামী ডিসেম্বরে আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনীতিতে ফেরার ঘোষণা এবং জামায়াত-এনসিপির লংমার্চের কর্মসূচি একই ষড়যন্ত্রের অংশ।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালি...

১ দিন আগে


ছয় দফা দাবিতে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, বাধা এলে প্রতিহতের হুঁশিয়ারি ১১ দলের
ছয় দফা দাবিতে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, বাধা এলে প্রতিহতের হুঁশিয়ারি ১১ দলের

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-গ্যাস-সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধসহ ছয় দফা দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চের কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য।লংমার্চে কোনো ধরনের বাধা দেওয়া হলে তা অতিক্রম করে চট্টগ্রামের লালদিঘি ময়দানে পৌঁছানোর ঘোষণা দিয়েছেন...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom