জেলার খবর

নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক নিহত

অনলাইন ডেস্ক

৫ ঘন্টা আগে


নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক নিহত

ছবি: সংগৃহীত


ফরিদপুরের সদরপুরে নির্মাণাধীন দুইতলা ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সজিব শেখ (২৫) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় রুবেল শেখ (৩২) নামে আরও এক শ্রমিক আহত হয়েছেন।

শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৮টার দিকে সদরপুর সদর ইউনিয়নের কালিখোলা মোড়ের পাশে ব্যবসায়ী রাজিব বণিকের নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভবনটির দ্বিতীয় তলার পিলার ঢালাইয়ের কাজ চলছিল। এ সময় নিচতলা থেকে রড ওপরে তোলার সময় সজিবের হাতে থাকা একটি লম্বা রড অসাবধানতাবশত ভবনের পাশ দিয়ে যাওয়া বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংস্পর্শে আসে। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পাশে থাকা রুবেলও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন।

পরে স্থানীয়রা রুবেলকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাড়ি ফিরে যান।

নিহত সজিব শেখ ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের আবিল মুন্সীর ডাঙ্গী গ্রামের ওসমান শেখের ছেলে। আহত রুবেল শেখ সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের সিঅ্যান্ডবি ঘাট এলাকার বাসিন্দা।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মামুন শাহ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


হবিগঞ্জে গ্যাস সংকটে বন্ধ ১৭১ শিল্পকারখানা, ছাঁটাই আতঙ্কে শ্রমিকরা
হবিগঞ্জে গ্যাস সংকটে বন্ধ ১৭১ শিল্পকারখানা, ছাঁটাই আতঙ্কে শ্রমিকরা

হবিগঞ্জের শিল্পাঞ্চলে টানা তৃতীয় দিনের মতো গ্যাস সরবরাহ বন্ধ থাকায় জেলার ছোট-বড় ১৭১টি শিল্পকারখানার প্রায় সবকটির উৎপাদন বন্ধ হয়ে গেছে। এতে দেড় লক্ষাধিক শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীর কর্মসংস্থান অনিশ্চয়তার মুখে পড়েছে। দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকলে ছাঁটাইয়ের আশঙ্কায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।গ্যাস সংকটে কারখানাগুলোর উৎপাদন বন্ধ থাকলেও শ্রমিকদের বেতন, বিদ্যুৎ,...

৩ ঘন্টা আগে


নাশকতা মামলায় কাওসার আলী বিশ্বাস আটক
নাশকতা মামলায় কাওসার আলী বিশ্বাস আটক

বসুন্দিয়ার জঙ্গলবাধাল এলাকায় ৭ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে গভীর রাতে ভাঙচুরের ঘটনায় দায়ের করা নাশকতা মামলায় কাওসার আলী বিশ্বাসকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার রাতে বসুন্দিয়া মোড়ের নিজ এলাকা থেকে তাকে আটক করেন বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোফাজ্জল হোসেন। পরে তাকে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়।

২৩ ঘন্টা আগে


জাজিরায় থামছে না বোমা-ককটেল বিস্ফোরণ, আতঙ্কে স্থানীয়রা
জাজিরায় থামছে না বোমা-ককটেল বিস্ফোরণ, আতঙ্কে স্থানীয়রা

শরীয়তপুরের জাজিরায় একের পর এক বোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জনমনে আতঙ্ক বাড়ছে। একটি বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই ঘটছে আরেকটি বিস্ফোরণ। কখনো বসতবাড়ির টয়লেটের ছাদে, কখনো সেপটিক ট্যাংকে, আবার কখনো দুই পক্ষের সংঘর্ষের মধ্যে বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন স্থানীয়রা।সর্বশেষ গত মঙ্গলবার রাতে জাজিরা পৌরসভার জামাল মাদবরের কান্দি এলাকায়...

১ দিন আগে


চাঁদপুরে ট্রেনের নিচে কাটা পড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
চাঁদপুরে ট্রেনের নিচে কাটা পড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু

চাঁদপুরে সাগরিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তায়েবা আক্তার (১৪) নামে এক মাদরাসাছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে শহরের ছায়াবানী রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত তায়েবা সদর উপজেলার বিষ্ণুদী মাদরাসা রোড এলাকার বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসার নবম শ্রেণির ছাত্রী। ঘটনাস্থল থেকে উদ্ধার করা পরিচয়পত্রের মাধ্যমে তার পরিচয়

১ দিন আগে

Dr.Mahfuzul Alom